বর্ষবরণে মাতোয়ারা রমনা
রমনায় সুরে সুর মিলিয়ে বাংলা নববর্ষ বরণ উৎসবে মেতেছে সব বয়সীরা। সবার কণ্ঠে চলছে ছিল বৈশাখের আগমনী গান। গানে গানে পুরোনো বছরকে পেছনে ফেলে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে চলছে নতুন বছরকে বরণ।
রমনা পার্ক ঘুরে দেখা যায়, কেউ অল্পনা করছে, কেউ গাইছে গান-নাচছে, কেউ সখের জিনিস কেনাকাটা করছে। কেউ আবার প্রিয় মানুষ হাত ধরে করছে গল্প। এছাড়া দলে দলে জোট হয়ে তরুণ-তরুণীরা হৈ হুল্লুরে মেতেছে। সবমিলিয়ে রমনার বৈশাখ ছিল ভিন্ন আমেজের।
রমনার বটমূলে কথা হয় শিক্ষিকা জেরিন হোসেনের সঙ্গে। তিনি বলেন, পহেলা বৈশাখে প্রতি বছর আসি রমনায়। কিন্তু দেশে অস্থির পরিবেশ থাকায় গত বছর আসা হয়নি। তখন মন খারাপ ছিল। তবে এবারে আসতে পেরে অনেক খুশি।
এবারে লোক কম মনে হচ্ছে জানিয়ে জেরিন হোসেন বলেন, রমনায় বটমূলে তেমন ভিড় ছিল না। নিরাপত্তার বেশ ভালো ছিল। পরিবেশও ঠান্ডা। তবে বটমূলে কার্পেট ভিজা থাকায় অনেকেই অস্বস্তিতে পড়ে।
পহেলা বৈশাখের বটমূলে জীবনের প্রথমবার এসেছেন আতেফ আদিব। তিনি বলেন, আমি দ্বাদশ পড়ছি। লেখাপড়ার ব্যস্ততার কারণে আসতে পারিনি। তাই বটমূলের এ অনুষ্ঠান এতোদিন টিভিতে দেখেছি। এখন সরাসরি অনুষ্ঠান দেখছি। অনেক ভাল লাগছে। এ খুশি বুঝাতে পারবো না।

নিজস্ব প্রতিবেদক