Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
  • বইমেলা
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ২১:৪৫, ১০ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ২১:৪৫, ১০ মার্চ ২০২৬
আরও খবর
অমর একুশে গ্রন্থমেলায় এসেছে জহিরুল ইসলামের দুই বই
জিয়া হকের ‘দ্য কালচারাল হিরো’
মোবারক আজাদের ‘জিডিতে লেখা প্রেম’ ও ‘নীরব আলো’
অমর একুশে বইমেলার সমাপনী আজ
‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ছড়াপাঠ

অমর একুশে বইমেলার ১৩তম দিনে নতুন বই এসেছে ১৪৬টি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ২১:৪৫, ১০ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ২১:৪৫, ১০ মার্চ ২০২৬
বইমেলা। ছবি : বাসস

অমর একুশে বইমেলার ১৩তম দিনে আজ মঙ্গলবার নতুন বই এসেছে ১৪৬টি। মেলা চলছে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : সৈয়দ মনজুরুল ইসলাম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আহমাদ মোস্তফা কামাল। খালিকুজ্জামান ইলিয়াসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন হরিশংকর জলদাস।

আহমাদ মোস্তফা কামাল বলেন, সৈয়দ মনজুরুল ইসলামের পঠন-পাঠন ও জ্ঞানের পরিধি ছিল অত্যন্ত ব্যাপক। তার লেখার ভঙ্গিও ছিল খুব অন্তরঙ্গ, যে কারণে প্রাবন্ধিক হিসেবে তিনি পাঠকপ্রিয়তা অর্জন করেছিলেন। প্রবন্ধের প্রচলিত কাঠামো ভেঙে তিনি তৈরি করেছিলেন নতুন এক গদ্যভঙ্গি। সমালোচনা-সাহিত্য ও প্রবন্ধ-সাহিত্যকে তিনি সবসময় উঁচু মর্যাদার আসনে রেখেছেন। জীবনভর তিনি নানা বিষয়ে প্রবন্ধ লিখেছেন।

আহমাদ মোস্তফা কামাল বলেন, প্রবন্ধ ছাড়াও ছোটোগল্প লিখতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তার সৃজনশীলতার সর্বোচ্চ বিকশিত রূপটি ধরা পড়েছিল গল্প রচনার সময়। তার গল্প ছিল বৈচিত্র্যময়, অভিনব এবং কখনো কখনো অকল্পনীয়। সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন একই সঙ্গে শিল্পী এবং ব্যক্তিমানুষ হিসেবে দরদি।

আহমাদ মোস্তফা কামাল আরও বলেন, সৈয়দ মনজুরুল ইসলামের একটি বড় গুণ হলো—তিনি মানুষের ভালো কাজের অকুণ্ঠ প্রশংসা করতে পারতেন। শিক্ষক হিসেবেও তিনি সবসময় সবার প্রতি সমান মনোযোগ ও ভালোবাসা দেখিয়েছেন। লেখক হিসেবে যেমন, তেমনি শিক্ষক ও বুদ্ধিজীবী হিসেবে এবং সর্বোপরি ব্যক্তিমানুষ হিসেবে তিনি ছিলেন অনেক উচ্চস্থানীয়।

হরিশংকর জলদাস বলেন, সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন ধীশক্তিসম্পন্ন অমায়িক একজন মানুষ। উপন্যাস, ছোটোগল্প, প্রবন্ধ ও নানা তাত্ত্বিক বিষয়ে ছিল তার লেখালেখি। তার উপন্যাসের কেন্দ্রবিন্দুতে ছিল মানুষ এবং মানুষের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক। তার সমগ্র কথা-সাহিত্যে সমাজের ও মানুষের দ্বান্দ্বিকতার নানা বিষয় উঠে এসেছে।

খালিকুজ্জামান ইলিয়াস বলেন, তিনি ছিলেন একজন শিক্ষক, সাহিত্যিক ও তাত্ত্বিক। তিনি অসাধারণ চিত্র-সমালোচকও ছিলেন। বহুমাত্রিক চিন্তা ও কর্মের মধ্য দিয়ে তিনি শ্রেণিকক্ষে এবং শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের আলোকিত করেছেন, তাদের অনুপ্রেরণা জুগিয়েছেন।

লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন গবেষক ইসরাইল খান এবং কবি ও সাংবাদিক মুহাম্মদ আবদুল বাতেন।

বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। আগামীকাল মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯ টা পর্যন্ত।

বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে আয়োজন থাকবে স্মরণ : এম শমসের আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন এ বি এম ওবায়দুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন ফারসীম মান্নান মোহাম্মদী। সভাপতিত্ব করবেন আরশাদ মোমেন। বিকেল ৪ টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অমর একুশে বইমেলা মেলা বই বইমেলা
১৩ মার্চ ২০২৬
একুশে বইমেলায় ১৫তম দিনে নতুন এসেছে ৮২টি
১৩ মার্চ ২০২৬
‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ গ্রন্থের প্রথম প্রকাশ শুক্রবার
১২ মার্চ ২০২৬
প্রেম ও আধ্যাত্মিক দ্বন্দ্বের কাব্য ‘আস্তিক-নাস্তিকের মধ্যবর্তী হাইফেন’
০৮ মার্চ ২০২৬
একুশে বইমেলার ১০ম দিনে নতুন এসেছে ১৮৫ বই
০৭ মার্চ ২০২৬
অমর একুশে বইমেলায় ৯ম দিনে এসেছে ১৯৯ বই
০৪ মার্চ ২০২৬
বইমেলায় সাংবাদিক আবু আলীর সহজ ভাষায় বীমা পাঠ
০৪ মার্চ ২০২৬
দেশভাগ চর্চা: ইতিহাস বর্তমান ও প্রাসঙ্গিক পাঠ
০৪ মার্চ ২০২৬
বইমেলায় জুলাইয়ের অপ্রকাশিত গল্প নিয়ে ‘মরদেহ গণনার কয়েকটি দিন’
০৩ মার্চ ২০২৬
বইমেলায় এলো পল্লব মোহাইমেনের ‘প্রযুক্তির এই দিনে’
২৭ ফেব্রুয়ারি ২০২৬
বইমেলায় আসছে ইরানে এক বাংলাদেশির ডাক্তার হয়ে উঠার গল্প নিয়ে বই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অমর একুশে গ্রন্থমেলায় এসেছে জহিরুল ইসলামের দুই বই
  2. জিয়া হকের ‘দ্য কালচারাল হিরো’
  3. মোবারক আজাদের ‘জিডিতে লেখা প্রেম’ ও ‘নীরব আলো’
  4. আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন
  5. ‘জুলাই গণ-অভ্যুত্থানের ছড়া’ গ্রন্থের প্রথম প্রকাশ শুক্রবার
  6. মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x