Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
  • শিল্পসাহিত্যের খবর
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ০১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:৩৪, ০১ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ০১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:৩৪, ০১ ডিসেম্বর ২০২৫
আরও খবর
কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ও ময়মনসিংহে নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি
‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
ছয় দশকে তৌকীর আহমেদ: শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিশেষ আয়োজন
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
আগামী এক বছর ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে সরকার : তথ্যমন্ত্রী

বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ০১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:৩৪, ০১ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:১৫, ০১ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:৩৪, ০১ ডিসেম্বর ২০২৫

শিল্পকলা একাডেমিতে আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হবে বিজয়ের মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই যাত্রাপালা প্রদর্শনী চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রা দলগুলোর অংশগ্রহণে আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে বিজয়ের মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী।

যাত্রাপালা প্রদর্শনীর টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। প্রদর্শনীর টিকিট বিক্রি হতে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে প্রদান করা হবে। এ ছাড়াও, প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।

মাসব্যাপী এই যাত্রাপালা প্রদর্শনীতে ৩১টি যাত্রাদল মোট ৩১টি যাত্রাপালা মঞ্চায়ন করবে। এর মধ্যে খুলনার পাইকগাছার ‘সূর্যতরুণ নাট্য সংস্থা’ প্রদর্শন করবে ‘মৃত্যুর চোখে জল’। পালাটির পালাকার হিসেবে রয়েছেন দেবেন্দ্রনাথ এবং পরিচালনায় রয়েছেন প্রণব মন্ডল। নরসিংদীর শিবপুরের নিউ জহুরা অপেরা মঞ্চায়ন করবে ‘কাশেম মালার প্রেম’, যাত্রাপালাটির পালাকার হিসেবে রয়েছেন শামসুল হক এবং পরিচালনায় রয়েছেন মোস্তাফিজুর রহমান।

নরসিংদীর বেলাব-এর যাত্রাদল বাংলার নায়ক অপেরা মঞ্চস্থ করবে ‘সাগর ভাসা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন মেহেদী হাসান রতন। সাতক্ষীরার দেবহাটার দেবহাটা নাট্য সংস্থা পরিবেশন করবে ‘অভাগিনী বধূ’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন মহাদেব হালদার এবং পরিচালনায় রয়েছেন এম এ হান্নান।

ঢাকার খিলগাঁওয়ের রনি নাট্য সংস্থা প্রদর্শন করবে ‘আপন-দুলাল’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন শামসুল হক এবং পরিচালনায় রয়েছেন নুর ইসলাম সরদার। সিলেটের কানাইঘাটের নিহা যাত্রা ইউনিট মঞ্চস্থ করবে ‘গুনাই বিবি’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন রিপন জমাদার।

নরসিংদীর ভেলানগরের নিউ সুমি অপেরা মঞ্চায়ন করবে ‘আলোমতি প্রেমকুমার’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন সুমি আক্তার। নেত্রকোনার প্রত্যয় বাংলাদেশ যাত্রাদল প্রদর্শন করবে ‘সিরাজ উদ দৌলা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন শচীন সেনগুপ্ত এবং পরিচালনায় রয়েছেন জুয়েল রানা।

নরসিংদীর বেলাব-এর নিউ চ্যালেঞ্জার অপেরা যাত্রাদাল মঞ্চস্থ করবে ‘বাহরাম বাদশা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন কবি ফইজু ফকির এবং পরিচালনায় রয়েছেন রাশেদুল হক। ঠাকুরগাঁওয়ের বনফুল অপেরা মঞ্চায়ন করবে ‘চরিত্রহীন’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন রঞ্জন দেবনাথ এবং পরিচালনায় রয়েছেন উত্তম মণ্ডল। খিলগাঁও ঢাকার বিপ্লব নাট্য সংস্থা প্রদর্শন করবে ‘বাদশা বাহরাম’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন কফিল উদ্দিন এবং পরিচালনায় রয়েছেন জহির।

সাতক্ষীরার তালা’র রাধাকৃষ্ণ নাট্য সংস্থা মঞ্চায়ন করবে ‘প্রতিমা বিসর্জন’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন মহাদেব হালদার এবং পরিচালনায় রয়েছেন তুষার মল্লিক। দিনাজপুরের নিউ বঙ্গশ্রী নাট্য সংস্থা মঞ্চস্থ করবে ‘কাশেম মালার প্রেম’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন শামসুল হক এবং পরিচালনায় রয়েছেন মো. সুজন মিয়া।

কুড়িগ্রামের রৌমারীর রৌমারী নাট্য সংস্থা প্রদর্শন করবে ‘সাগরভাসা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন হেমনাথ কৃষ্ণ দাস এবং পরিচালনায় রয়েছেন মজর আলী। মাগুরার মোহাম্মদপুরের উর্মি অপেরা যাত্রাদল মঞ্চায়ন করবে ‘প্রেমের সমাধি তীরে’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় রয়েছেন শামীম খন্দকার।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরী যাত্রা ইউনিট মঞ্চায়ন করবে ‘জেনারেল ওসমানী’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন ঋজু লক্ষ্মী অবরোধ এবং পরিচালনায় রয়েছেন শামীম খন্দকার। খুলনার রূপসা অপেরা মঞ্চস্থ করবে ‘মেঘে ঢাকা তারা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন রঞ্জন দেবনাথ এবং পরিচালনায় রয়েছেন মিঠুন ইসলাম টিসু।

কয়রা খুলনার ‘মুক্তাঙ্গঁন অপেরা’ মঞ্চায়ন করবে ‘অশ্রু দিয়ে লেখা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য এবং পরিচালনায় রয়েছেন প্রশান্ত কুমার মণ্ডল। ঢাকার গেন্ডারিয়ার বঙ্গশ্রী অপেরা মঞ্চায়ন করবে ‘লালন ফকির’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন দেবেন্দ্রনাথ এবং পরিচালনায় রয়েছেন কবির খান। বরিশালের পুরবী যাত্রা ইউনিট মঞ্চস্থ করবে ‘দেবী সুলতানা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় এবং পরিচালনায় রয়েছেন পুরবী রাণী সরকার।

নরসিংদীর বেলাবোর বেলাবো নাট্য সংস্থা প্রদর্শন করবে ‘জেল থেকে বলছি’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় রয়েছেন মো. কাজল মিয়া। রাজবাড়ীর বালিয়াডাঙ্গীর দি রাজবাড়ী যাত্রা ইউনিট মঞ্চস্থ করবে ‘প্রতিমা বিসর্জন’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন মহাদেব হালদার এবং পরিচালনায় রয়েছেন নরেশ ঘোষ। টাঙ্গাইলের কাজল অপেরা মঞ্চায়ন করবে ‘লাইলি মজনু’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন ক্ষায়কোবাদ এবং পরিচালনায় রয়েছেন এম এ আজিজ।

হবিগঞ্জের দি নিউ ছোবহান অপেরা প্রদর্শন করবে ‘আলোমতি প্রেমকুমার’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন আমজাদ হোসেন। ঈশ্বরদী পাবনার বৈশাখী অপেরা মঞ্চায়ন করবে ‘আলোমতি প্রেমকুমার’, পালাটির সম্পাদনায় রয়েছেন শামসুল হক এবং পরিচালনায় রয়েছেন মো. মিজানুর রহমান বাবলু। কিশোরগঞ্জের করিমগঞ্জের ‘নিউ ইশাখা অপেরা’ মঞ্চস্থ করবে ‘আপন দুলাল’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন শামসুল হক এবং পরিচালনায় রয়েছেন মো. হেলাল উদ্দিন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের উত্তরবঙ্গ অপেরা প্রদর্শন করবে ‘পাতালপুরের রাজকন্যা’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন জিয়ারুল রহমান।

রঘুনাথপুর গোপালগঞ্জের বিনাপাণী যাত্রাপার্টি মঞ্চায়ন করবে ‘জেল থেকে বলছি’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন নির্মল মুখোপাধ্যায় এবং পরিচালনায় রয়েছেন শিশির বিশ্বাস। ডুমুরিয়া খুলনার দিব্যশ্রী অপেরা মঞ্চস্থ করবে ‘স্বামীর চিতা জ্বলছে’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন উদয় ভাণু এবং পরিচালনায় রয়েছেন তুষারকান্তি মল্লিক। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গীতাঞ্জলি অপেরা প্রদর্শন করবে ‘চরিত্রহীন’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন রঞ্জন দেবনাথ এবং পরিচালনায় রয়েছেন রইস উদ্দিন আশিষ। দিনাজপুরের বিরামপুরের তিষা অপেরা মঞ্চস্থ করবে ‘ডাইনী বধূ’, পালাটির পালাকার হিসেবে রয়েছেন শক্তিপদ সিংহ এবং পরিচালনায় রয়েছেন অসীম আসকার।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের এই আয়োজনে সবার উপস্থিতি সারাদেশের যাত্রাশিল্পীদের উৎসাহিত করবে বলে জানানো হয়েছে।

শিল্প ও সাহিত্য শিল্পকলা একাডেমি যাত্রাপালা
০৪ অক্টোবর ২০২৪
চারুকলায় চলছে শরৎ উৎসব
০১ অক্টোবর ২০২৪
ছড়ায় গণমানুষের দ্রোহবোধে আবিদ আজম
১২ সেপ্টেম্বর ২০২৪
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ
০৬ সেপ্টেম্বর ২০২৪
বন্যার্তদের সাহায্যার্থে গ্যালারি কসমসে ‘আর্ট ফর এইড: রিবিল্ডিং লাইভস’ প্রদর্শনী শুরু
০৪ সেপ্টেম্বর ২০২৪
‘জাতীয় সাংস্কৃতিক মৈত্রী’র আত্মপ্রকাশ
২৫ জুলাই ২০২৪
আফ্রিকার হস্তশিল্পের ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া
০৯ জুলাই ২০২৪
উপার্জিত অর্থের সঠিক ব্যবহার জানতে পড়ুন ‘টাকার ব্যবহার’
২৩ জুন ২০২৪
মাসুদুজ্জামানের আবৃত্তিসন্ধ্যা ‘সাতরঙ্গ দুপুরের কাব্য’
১৮ জুন ২০২৪
কেমন আছেন বরেণ্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়?
০১ মে ২০২৪
অভিজিৎ সেনগুপ্তের নাট্যবিষয়ক প্রবন্ধসংকলন প্রকাশ কলকাতায়
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুষ্টিয়ায় রবীন্দ্রনাথ ও ময়মনসিংহে নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি
  2. ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
  3. সাবেক সচিব ওয়ালিউল ইসলামের গ্রন্থ ‘একাত্তরের ইতিকথা’-র মোড়ক উন্মোচন
  4. শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
  5. শিশুদের নিয়ে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের টাই-ডাই কর্মশালা
  6. বর্ষবরণে মাতোয়ারা রমনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x