Skip to main content
NTV Online

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
  • শিল্পসাহিত্যের খবর
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:১০, ৩০ আগস্ট ২০২৫
আপডেট: ১১:২১, ৩০ আগস্ট ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:১০, ৩০ আগস্ট ২০২৫
আপডেট: ১১:২১, ৩০ আগস্ট ২০২৫
আরও খবর
‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ অ্যাওয়ার্ড পেলেন কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
পান্তা-ইলিশ: ইতিহাসের ধারাবাহিকতা, নাকি নতুন সংস্কৃতি?
চৈত্র সংক্রান্তি আজ
ঢাবি’র বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু

‘আমিই নজরুল সম্মাননা’ পেলেন খিলখিল কাজীসহ তিনজন

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:১০, ৩০ আগস্ট ২০২৫
আপডেট: ১১:২১, ৩০ আগস্ট ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:১০, ৩০ আগস্ট ২০২৫
আপডেট: ১১:২১, ৩০ আগস্ট ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় নজরুল চর্চা ও গবেষণাকেন্দ্র আমিই নজরুল আয়োজন করে ‘নজরুল স্মরণে’ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমবারের মতো তিনজন নজরুল গুণীকে আমিই নজরুল সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননাপ্রাপ্তরা হলেন— জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সংগীতশিল্পী নজরুল-দৌহিত্রী খিলখিল কাজী, প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী এবং নজরুল গবেষক ও লেখক অনুপম হায়াৎ।

খিলখিল কাজী বলেন, ‘সম্মাননা পেয়ে গর্বিত বোধ করছি। আমি দাদু নজরুল ইসলামকে পাশে পেয়ে বড় হয়েছি। আমাদের পরিবারে হাসি-গান ছিল জীবনের অংশ। দাদু ১৯৪২ সালে অসুস্থ হয়ে স্তব্ধ হয়ে যান। তারপর থেকে তিনি যেন শিশুর মতো হয়ে গিয়েছিলেন। সেই সময় দাদি প্রমীলা নজরুল তার সব কাজে পাশে থেকেছেন। তাদের বাসায় সে সময় অনেকেই কবিকে দেখতে আসতেন। ছাত্রছাত্রীদের গানবাজনার আসরও বসত। এতে কবি আনন্দ পেতেন, মনে হতো তিনি আবার কথা বলা শুরু করবেন।’

তিনি বলেন, ‘দাদু ধর্মের চেয়ে মানুষকে ভালোবাসতেন। তিনি সারা জীবন অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে লিখেছেন। ধর্মের বেড়া ভেঙে মানুষকেই বড় করে দেখেছেন। মানুষের চেয়ে মহান কিছু নেই— এই জয়গান তিনি গেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘কবির রচনা ও দর্শন বাংলাদেশের অমূল্য সম্পদ। নজরুল সব ধর্মের মানুষকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন। তার কথা ও গান শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে। স্কুল-কলেজগুলোতে কবির জন্মদিন ও প্রয়াণ দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নজরুলকে পৌঁছে দেওয়া জরুরি।’

ইয়াসমিন মুশতারী বলেন, ‘বাংলাদেশকে ভালোবাসতে হবে— এই শিক্ষা আমাদের নজরুল শিখিয়েছেন। নজরুলকে ভালোবাসা মানেই বাংলাদেশকে ভালোবাসা। নজরুল মানেই বাংলাদেশ। তিনি যে অমূল্য লেখা ও সৃষ্টিকর্ম আমাদের জন্য রেখে গেছেন, সেগুলো ছড়িয়ে দিতে পারলেই বাংলাদেশ সঠিক পথে অগ্রসর হবে।’

অনুপম হায়াতের পক্ষে সম্মাননা গ্রহণ করে তার ছেলে ইশতিয়াক রহমান। বাবার লিখিত বক্তব্য পাঠ করার সময়ে বলেন, ‘আমিই নজরুল সংগঠনের নাম উচ্চারণ করলেই নজরুলের উপস্থিতি অনুভব করি। এ ধরনের আয়োজনের মাধ্যমে নজরুলচর্চা আরও বিকশিত হবে। কাজী নজরুল ইসলাম একজন মহাসমুদ্র। সাহিত্য থেকে চলচ্চিত্র—সকল শাখায় তিনি অনবদ্য অবদান রেখে গেছেন। মানবকবি নজরুল বেঁচে থাকলেই আমরা আমাদের অস্তিত্বে টিকে থাকব।’

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে দেন ‘আমিই নজরুল’-এর নির্বাহী পরিচালক আবু সাঈদ। তিনি বলেন, ‘আমিই নজরুল চর্চা ও গবেষণাকেন্দ্র ২০১৮ সাল থেকে নিয়মিত নজরুল নিয়ে অনলাইন ও অফলাইনে কাজ করে যাচ্ছে। সে বছরই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তরুণ প্রজন্মের কাছে কবির সাম্যবাদী চিন্তা ও মানবিক ভাবনা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ।’

অনুষ্ঠানের বক্তব্য দেন বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ড. এ কে এম শাহনাওয়াজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. এমরান জাহান, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির সভাপতি, কবি রোকেয়া ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য অনুবাদক ড. এলহাম হোসেন, নজরুল গবেষক নাসির আহমেদ, কথাসাহিত্যিক মনি হায়দারসহ প্রমূখ।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী, আমিই নজরুল পরিচালক উম্মে রুমা ট্রফি, সদস্য শাহিনা পারভীন, শায়লা রহমান, সংগীতা পাল, ইশরাত জাহান, মো. সম্রাট, মোহনা রেজা ও অদ্বিতীয়া। নজরুলের অভিভাষণ পাঠ করেন আবৃত্তিকার শওকত আলী তারা। নৃত্য পরিবেশন করেন সেজুঁতি দাস।

অনুষ্ঠানটি সহযোগিতা করে মুক্ত আসর, প্রশিকা, স্বপ্ন’ ৭১ প্রকাশন, কাঠবিড়ালি প্রকাশন ও বইচারিতা।

শিল্প ও সাহিত্য আমিই নজরুল সম্মাননা খিলখিল কাজী ইয়াসমিন মুশতারী অনুপম
০২ এপ্রিল ২০২৪
বিশ্ব শিশু বই দিবস ও হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন
১১ মার্চ ২০২৪
নানা আয়োজনে ঢাকা পদাতিকের ৪৪তম বর্ষপূর্তি উদযাপন
২৮ ফেব্রুয়ারি ২০২৪
সফিউদ্দিন আহমদের ‘নতুন প্রত্যয়ের আলোকে’ গ্রন্থের সুবর্ণজয়ন্তী
২১ ফেব্রুয়ারি ২০২৪
গোলাম মুস্তাফা পদক ও বৃষ্টি-দোলা তরুণ আবৃত্তিশিল্পী পদক প্রদান
১০ ফেব্রুয়ারি ২০২৪
এশিয়াটিক সোসাইটিতে চিত্রশিল্পী বাপ্পীর চাইনিজ পেইন্টিং কর্মশালা
০৯ ফেব্রুয়ারি ২০২৪
রবিউল করিম মৃদুলের নতুন উপন্যাস ‘জলমিছরি’
৩১ জানুয়ারি ২০২৪
গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের বাংলা ভাষার দাবিতে প্রস্তাব উত্থাপন
০৫ জানুয়ারি ২০২৪
‘স্ট্রেস ম্যানেজমেন্ট- কী করবেন, কীভাবে করবেন’ বইয়ের মোড়ক উন্মোচন
২৮ ডিসেম্বর ২০২৩
ভারতে বিশ্ব ওড়িশি উৎসবে চট্টগ্রামের ওটিডিএমসির নৃত্যশিল্পীরা
১৬ ডিসেম্বর ২০২৩
ইউনেস্কোর ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রিকশা পেইন্টারদের কসমস ফাউন্ডেশনের সংবর্ধনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাবেক সচিব ওয়ালিউল ইসলামের গ্রন্থ ‘একাত্তরের ইতিকথা’-র মোড়ক উন্মোচন
  2. শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
  3. শিশুদের নিয়ে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের টাই-ডাই কর্মশালা
  4. বর্ষবরণে মাতোয়ারা রমনা
  5. রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা
  6. শিল্পকলা একাডেমিতে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী উৎসব ও মেলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x