Skip to main content
NTV Online
Dektop Mobile

শিল্প ও সাহিত্য

শিল্প ও সাহিত্য
  • অ ফ A
  • গদ্য
  • কবিতা
  • সাক্ষাৎকার
  • গ্রন্থ আলোচনা
  • বইমেলা
  • চিত্রকলা
  • শিল্পসাহিত্যের খবর
  • পুরস্কার ও অনুষ্ঠান
  • চলচ্চিত্র
  • আলোকচিত্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিল্প ও সাহিত্য
অঞ্জন আচার্য
১৭:২৮, ১০ এপ্রিল ২০১৬
আপডেট: ১৭:৩৩, ১০ এপ্রিল ২০১৬
অঞ্জন আচার্য
১৭:২৮, ১০ এপ্রিল ২০১৬
আপডেট: ১৭:৩৩, ১০ এপ্রিল ২০১৬
আরও খবর
কনকুস্তাদোর: স্বর্ণলোভ, সাহস ও ধর্মীয় আধিপত্যের ইতিহাস
মেঠো পথের বাঁকে গ্রামীণ হাট
সুরের ইন্দ্রজাল: এক চিরযৌবনা কণ্ঠের মহাপ্রয়াণ
কবিবাড়ি: কপোতাক্ষের তীরে মধুকবির খোঁজে
নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণবার্ষিকী আজ

কাহলিল জিবরানের মৃত্যুদিন

লেবানিজ সাহিত্যের বীরের কথা

অঞ্জন আচার্য
১৭:২৮, ১০ এপ্রিল ২০১৬
আপডেট: ১৭:৩৩, ১০ এপ্রিল ২০১৬
অঞ্জন আচার্য
১৭:২৮, ১০ এপ্রিল ২০১৬
আপডেট: ১৭:৩৩, ১০ এপ্রিল ২০১৬

কাহলিল জিবরান। আরবিতে পুরো নাম জিবরান কাহলিল জিবরান। কিন্তু বিশ্বের মানুষের কাছে তিনি পরিচিত কাহলিল জিবরান নামে।

কবি, গল্পকার, ঔপন্যাসিক, চিত্রকর, দার্শনিক, নাট্যরচয়িতা- কত পরিচয় তাঁর। ১৮৮৩ সালের ৬ জানুয়ারি তৎকালীন উসমানীয় সাম্রাজ্য জাবাল লেবানন মুতাশরিফাত, বর্তমান লেবাননের উত্তরে পাহাড়ঘেরা বাশারি শহরে স্বল্পবিত্ত এক মেরোনিক-ক্যাথলিক পরিবারে তাঁর জন্ম। বাবা কাহলিল বে। ছিলেন মদ্যপ আর জুয়ারি। মা কামিলা রাহমি। তিনি আগে আরেকটি বিয়ে করেছিলেন। কামিলা রাহমিরা ছিলেন খ্রিস্টান। তাই ছেলের নাম রাখা হলো জিবরান। এই জিবরানই বড় হয়ে ঘুরিয়ে দেন আরবি ভাষায় কবিতা লেখার মোড়টা। বালক জিবরান বড় হন মুসলিম আর খ্রিস্টান ধর্মের একটি যৌথ আবহের মধ্য দিয়ে। এগুলো তাঁর পরবর্তী লেখক জীবনে বেশ প্রভাব ফেলে। 

নিজের এই বাস্তবতা সম্পর্কে একটি চিঠিতে কাহলিল জিবরান লিখেছিলেন, “বছরের ঋতুর মতোই এই জীবন। আনন্দময় গ্রীষ্মের পর আসে বিষাদময় শরৎ, বিষণ্ণ শরতের পর ক্রোধী শীত। ভয়ানক শীত গেলে হয় চমৎকার বসন্তের আগমন। আমি জানি না, তবে উপলব্ধি করি এক ধরনের দেনা-পাওনার প্রক্রিয়াই জীবন। এটি আমাদেরকে ‘আজ’ দেয়, ‘কাল’ ফিরিয়ে নেয়ার জন্যই। তারপর আবারও আমাদেরকে দেয়, পুনরায় ফিরিয়ে নেওয়ার জন্য। আমরা ক্লান্ত-শ্রান্ত হতে হতে চিরনিদ্রায় নিজেকে সমর্পণ না করা পর্যন্ত চলে দেওয়া-নেওয়ার এই চক্র।”

এই কথাগুলো লেখার পেছনের কারণটি হলো, বড় অভাব-অনটন আর দুঃখ-দুর্দশার মধ্যে বড় হয়েছেন তিনি। ভাগ্য বদলের লক্ষ্যে অল্প বয়সে তিনি পরিবারের সাথে অভিবাসী হন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি শিল্পকলা নিয়ে পড়াশোনা করেন ও শুরু করেন সাহিত্য জীবন। তার পেছনেও একটি গল্প আছে : জিবরানের জন্মের কিছু দিন পর বাবা কাহলিল জুয়ায় হেরে হয়তো বা সরকারি অর্থ কিছুটা নয়-ছয় করেছিলেন। আর তাই আইনি জালে ফেঁসে হাজতবাসী হন। ১৮৯৪ সালে যখন মুক্তি পেলেন তখন সবই বেদখল হয়ে গেছে। বাড়িটিও নেই। তাই ভাইয়ের বাড়িতে ওঠেন। পাহারা দিতে লাগলেন ভাইয়ের বাদামের বাগান। অন্যদিকে কামিলা আর দ্বিতীয় স্বামীর ঘর করলেন না। ভাইয়ের সঙ্গে চললেন যুক্তরাষ্ট্রে। ১৯৯৫ সালে ২৫ জুন ১২ বছরের জিবরানও রওনা দিলেন মায়ের সঙ্গে জুবেই বন্দর দিয়ে। সেই মদ্যপ কাহলিল বে পড়ে রইলেন বাদাম বাগানেই। লেবানন ছেড়ে যেতে কেঁপে উঠেছিল বালক জিবরানের মন। বিষণ্ণ বালক মনে মনে বলেছে, “আমি আবার ফিরে আসব গাছ। আমি আবার ফিরে আসব মাটি। আমি আবার ফিরে আসব পাহাড়। পাখি ও পবিত্র সিডার বন।” ঠিকই ফিরে এসেছিলেন জিবরান। ১৯৩১ সালে ৪৮ বছর বয়সে বুকে তীব্র ব্যথা নিয়ে নিউইয়র্কের একটা হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি বলেছিলেন, বিশারি গ্রামের মার সারকিস চ্যাপেলের কাছে আমার কবর দিও। সেই যে জলপাই গাছে ঘেরা। তাই হয়েছিল শেষে। 

ইংরেজি ও আরবি দুই ভাষাতেই লিখতেন জিবরান। আরব বিশ্বে তাঁকে সাহিত্য ও রাজনৈতিক বিদ্রোহী হিসেবে দেখা হয়। আধুনিক আরবি সাহিত্যের রেনেসাঁয় তাঁর রোমান্টিক ধারা ধ্রুপদী ধারা থেকে আলাদাভাবে জায়গা করে নিয়েছে, বিশেষত তাঁর গদ্য কবিতা। লেবাননে তিনি এখনো সম্মানিত হন সাহিত্যের বীর হিসেবে।

জীবন আর প্রকৃতির নিগূঢ় সব সত্যের এক অনন্য পরিদর্শক আরব সাহিত্যে আধুনিকতার অন্যতম এই রূপকার। ইংরেজিভাষী বিশ্বে তিনি মূলত পরিচিত ১৯২৩ সালের বই ‘দ্য প্রফেটে’র কারণে। তাঁর বইটি ১৯৩০-এর দশকে বেশ জনপ্রিয়তা পায়। ১৯৬০-এর দশকেও তা জনপ্রিয় ছিল।
 
জীবন আর যাপন নিয়ে সূক্ষ্ম দর্শনের রূপকার কাহলিল জিবরান। জগৎ আর জীবন মিলে যায়, মিশে একাকার হয় তাঁর অনন্যসাধারণ লেখনীর অক্ষরের রূপায়ণে। স্বচ্ছজলের অবাধ গতিময়তা আর স্বপ্নসম গীতিময়তার আখ্যানের আত্মীকরণে তিনি জন্ম দেন- জিব্রানিজম নামের নতুন রেখাময়তার অনুপম ছাপচিত্রের। জিবরানের অমিত অর্ন্তদৃষ্টির, দিব্যতার রহস্যময়তা আর প্রজ্ঞাপারমিতার সংযোগ তাই তাকে অভিধা দেয়– লেবাননের আধুনিক নবী! আর এটাও অজানা হয় তো শেকসপিয়র এবং লাও-সুর পরই সর্বাধিক পঠিত হয় জিবরানের পঙ্‌ক্তিমালা; তৃতীয় বহুল বিক্রিত বইয়ের কবি। ‘নুবতাহ ফি ফান আল মুসিকা’ আরবি ভাষায় জিবরানের প্রথম গ্রন্থ। প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে। ‘দ্য ম্যাডম্যান’ ইংরেজিতে প্রকাশিত তাঁর প্রথম গ্রন্থ। এটি প্রকাশিত হয় ১৯১৮ সালে। এ ছাড়া আরবি ও ইংরেজি ভাষায় জিবরান আরো প্রায় ১৪টির মতো কাব্য ও গল্পগ্রন্থ লিখেছেন। ব্রোকেন উইংস জিবরানের আরেকটি উল্লেখযোগ্য রচনা। নিউইয়র্কের পেন লীগের হয়ে যুক্ত ছিলেন সাহিত্য আন্দোলনের সঙ্গে।

শিল্প, সংস্কৃতি আর সাহিত্যের অনেক বিষয়ের ওপরই ছিল জিবরানের প্রবল আগ্রহ। তবে সংগীত ও চিত্রকলায় আগ্রহ ছিল বেশি। তার চিত্রকর্মগুলোও অনন্য। লেবাননে থাকাকালে চিত্রকলায় মনোযোগী হন তিনি। সেখানকার প্রকৃতি আর মানুষই ছিল তার চিত্রকলার অনুপ্রেরণা।

অনেকের কাছেই জিবরান রহস্যময় মানুষ। মানুষের অন্তর্গত প্রকৃতি আর মানসিকতাকে চিত্রকলা ও লেখার মাঝে ধারণ করতে চাইতেন বলেই কারো কারো কাছে তিনি হয়ে উঠেছিলেন রহস্যময় এক শিল্পী। তাঁর অন্তর্দৃষ্টির জন্য তিনি সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন। দার্শনিক প্রজ্ঞা আর আত্মোপলব্ধি দিয়ে তিনি সন্ধান করেছেন সত্যিকারের জীবনবোধের। ১৯৩১ সালের ১০ এপ্রিল মাত্র ৪৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মারা যান এই উজ্জ্বল জ্যোতিষ্কসম শিল্পী।

সর্বাধিক পঠিত
  1. শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘বর্ষায় নজরুল’ 
  2. শততম পর্বে জোড়া শালিকের সাহিত্য আড্ডা
  3. মো. সাখাওয়াৎ হোসেনের শিক্ষাবিষয়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
  4. কনকুস্তাদোর: স্বর্ণলোভ, সাহস ও ধর্মীয় আধিপত্যের ইতিহাস
  5. নজরুল বর্ষ উদযাপনে শিল্পকলা একাডেমিতে শিল্পী সম্মেলন ও মতবিনিময় ১২ জুলাই
  6. মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x