যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার

যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত ও বৃহৎ প্রতিষ্ঠান ‘নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে’ আকর্ষণীয় বেতনে খণ্ডকালীন শিক্ষক বা টিউটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে কাজের জন্য বাংলাসহ নির্দিষ্ট কিছু দ্বিতীয় ভাষা জানা প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার বা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।প্রতিষ্ঠানটির ব্লুমবার্গ লাইব্রেরি শাখায় ‘আফটার স্কুল টিউটর’ পদে এই নিয়োগ দেওয়া হচ্ছে।...