Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৩, ২৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৩, ২৬ নভেম্বর ২০২৬
আরও খবর
বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম
‘শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ তেহরান, তবে চাপে মাথানত করবে না’
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম, দেশের খবর কী? 
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের লিটার ৭৪ টাকা

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৩, ২৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ২৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৩, ২৬ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম চড়া অবস্থায় রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়া এবং হরমুজ প্রণালিতে ইরানি মাইনের আঘাতে জাহাজ বিস্ফোরণের ঘটনায় সরবরাহ ব্যাহত হওয়ার এই উর্ধ্বগতি দেখা গেছে। 

আজ বুধবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৯ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ কমে ৯৪ দশমিক ৫২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১৫ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৮৩ ডলারে লেনদেন হচ্ছে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, এক ব্যারেলে প্রায় ১৫৯ লিটার (১৫৮ দশমিক ৯৮৭ লিটার) অপরিশোধিত তেল থাকে। আজ প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ১২৫ টাকা ২২ পয়সা ধরে হিসাব করলে দেখা যায়, বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ১১ হাজার ৮৩৫ টাকা ৮০ পয়সা, যা লিটারপ্রতি প্রায় ৭৪ টাকা ৪৪ পয়সা। একইভাবে প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুডের দাম দাঁড়ায় ১০ হাজার ৪৯৭ টাকা ১৯ পয়সা, অর্থাৎ লিটারপ্রতি প্রায় ৬৬ টাকা ৩ পয়সা। 

নভেম্বরের শুরু থেকে পরবর্তী তিন সপ্তাহে তেলের দাম প্রায় এক-চতুর্থাংশ কমে গিয়েছিল। জাহাজে হামলা অব্যাহত থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বাড়ায় চলতি বছর বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে চলতি সপ্তাহে নতুন করে দাম বাড়তে শুরু করেছে।

গতকাল বুধবার ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে। এর পরপরই ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ শতাংশ বেড়ে যায়। সৌদি আরবের বৃহত্তম এই শোধনাগারটি দেশটির অন্যতম প্রধান তেল রপ্তানি টার্মিনাল হিসেবেও ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে, হুতিদের এই সাম্প্রতিক হামলা ভূ-রাজনৈতিক ঝুঁকির প্রিমিয়াম আরও বাড়িয়ে দেবে।

একই সময়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতেও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, যেখানে তেল সরবরাহ যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসছিল। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস দেশটির সেনাবাহিনীর এক বিবৃতির বরাতে জানিয়েছে, গতকাল বুধবার প্রণালির একটি ‘সংরক্ষিত এলাকায়’ নৌ-মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে।

এএনজেডের বিশ্লেষক ড্যানিয়েল হাইনেস বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেল সরবরাহের যে পুনরুদ্ধার প্রক্রিয়া চলছিল, তা থমকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। গত সপ্তাহে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলের রপ্তানি বাড়লেও সামগ্রিকভাবে তা নিম্নমুখী ধারায় রয়েছে।

এদিকে, আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাস জোটের মন্ত্রীরা ২০২৭ সালের তেল উৎপাদন নীতি নির্ধারণে বৈঠকে বসছেন। সংযুক্ত আরব আমিরাত এই জোট থেকে বেরিয়ে যাওয়ায় এবং ইরাক ও কাজাখস্তান তাদের তেল উৎপাদন সক্ষমতার হিসাব বাড়ানোর জন্য চাপ দেওয়ায় উৎপাদন ভারসাম্য বজায় রাখা জোটটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) জানিয়েছে, গত ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত ১১ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৮৯ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা ১৫ লাখ ব্যারেল মজুত বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। প্রত্যাশার চেয়ে মজুত কম বাড়ায় তা তেলের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করেছে।

জ্বালানি তেল অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুড দাম হরমুজ প্রণালি

সংশ্লিষ্ট সংবাদ: জ্বালানি তেল

২৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম, দেশের খবর কী? 
২৪ নভেম্বর ২০২৬
বিশ্ববাজারে ধস, তিন মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম
১৩ নভেম্বর ২০২৬
বিশ্ববাজারে দ্বিতীয় সপ্তাহের মতো কমছে জ্বালানি তেলের দাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশসহ বাণিজ্যিক অংশীদারদের ওপর ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপ
  2. বাংলাদেশসহ বাণিজ্য অংশীদারদের ওপর আবারও আসতে পারে ট্রাম্পের শুল্ক
  3. ‘শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ তেহরান, তবে চাপে মাথানত করবে না’
  4. বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
  5. ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’ ছাত্রীকে অশ্লীল বার্তা পাঠিয়ে গ্রেপ্তার শিক্ষক
  6. যুক্তরাষ্ট্রের তিন গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কে সাইবার হামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x