Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:৪০, ১০ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:৪০, ১০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, ৪ পাইলট নিহত
কক্সবাজারে হোটেলে আগুন, নিরাপদে সরানো হলো ৩০০ পর্যটককে
হরিণের মাংস, চামড়া ও মাথা জব্দ কোস্ট গার্ডের
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত ৪
মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৭

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:৪০, ১০ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৩৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ০৯:৪০, ১০ সেপ্টেম্বর ২০২৬
পালাওয়ান উপকূলে আগুন লাগা ফেরি থেকে যাত্রীদের উদ্ধার করছে ফিলিপাইন কোস্ট গার্ড

ফিলিপাইনের পর্যটনভিত্তিক প্রদেশ পালাওয়ানের উপকূলে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৮৭ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফিলিপাইন কোস্ট গার্ডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপির এ তথ্য জানানো হয়েছে।

কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব জানান, স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানী ম্যানিলার বাসেকো বন্দর থেকে ছেড়ে আসা ফেরিটি পালাওয়ান প্রদেশের পর্যটন এলাকা কোরোনের দিকে যাওয়ার সময় উপকূল থেকে প্রায় ২.২ কিলোমিটার (১.৩ মাইল) দূরে হঠাৎ আগুনে শিখায় দাউদাউ করে জ্বলতে শুরু করে।

জাহাজের যাত্রী তালিকা অনুযায়ী, ফেরিটিতে মোট ১৩৪ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু। ফিলিপাইন কোস্ট গার্ড এবং স্থানীয় উদ্ধারকারী দল এ পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার পাওয়াদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত ফিলিপাইন কোস্ট গার্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, গোটা ফেরিটি আগুনের তীব্র শিখায় ঢেকে গেছে। উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলো বডি ব্যাগে তুলছেন।

কোস্ট গার্ডের কর্মকর্তা কায়াবিয়াব রেডিও স্টেশনকে জানান, জীবিত ও উদ্ধার হওয়া হতাহতদের তথ্যের ভিত্তিতে এখনও ৮৭ জন নিখোঁজ রয়েছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিখোঁজ ও নিহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

কী কারণে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফিলিপাইন কর্তৃপক্ষ। বহু দ্বীপের দেশ ফিলিপাইনে প্রায়ই নিম্নমানের ব্যবস্থাপনা, অতিরিক্ত যাত্রী পরিবহণ এবং ঝোড়ো আবহাওয়ার কারণে নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।

ফিলিপাইন আগুন ফেরি কোস্ট গার্ড
১৬ নভেম্বর ২০২৫
দুর্নীতির কেলেঙ্কারি ঘিরে ফিলিপাইনের রাস্তায় হাজারো মানুষ
০৯ নভেম্বর ২০২৫
ফের ধেয়ে আসছে সুপার টাইফুন, ফিলিপাইনে সরানো হলো ১০ লাখ মানুষ
০৬ নভেম্বর ২০২৫
ফিলিপাইনে টাইফুন ‘কালমেগি’র আঘাতে নিহত বেড়ে ১৪০
০৫ নভেম্বর ২০২৫
ফিলিপাইনে টাইফুন কালমেগির আঘাতে নিহত ৫২
০৪ নভেম্বর ২০২৫
ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে ২৬ জনের মৃত্যু
১৭ অক্টোবর ২০২৫
ফিলিপাইনে ভূমিকম্পের আঘাত
১০ অক্টোবর ২০২৫
ফিলিপাইনে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
০১ অক্টোবর ২০২৫
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯
০১ অক্টোবর ২০২৫
ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৬
০১ অক্টোবর ২০২৫
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধ যেভাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করছে
  2. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় ৭ জন নিহত, আহত ১০
  3. নতুন বিক্ষোভ সামনে রেখে ফ্রান্সে মোতায়েন ৭০ হাজার পুলিশ
  4. পশ্চিম তীর ‘অবরুদ্ধ’ করার নির্দেশ নেতানিয়াহুর
  5. সৌদিতে আটকা পড়েছেন ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী
  6. চার মাসের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x