Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩০, ০৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩০, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ইয়েমেনে সংঘাত, বাড়িঘর ছেড়ে পালিয়েছে ৪৬ হাজার মানুষ : জাতিসংঘ
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত
মার্কিন হেফাজতে ২৩ অভিবাসীর মৃত্যু, জবাবদিহিতার আহ্বান জাতিসংঘের
এবার সবচেয়ে শক্তিশালী রূপ নিতে পারে এল নিনো : জাতিসংঘের সতর্কতা
নেপালে বন্যাদুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানো খুবই কঠিন : জাতিসংঘ

নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩০, ০৫ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২৫, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩০, ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে প্রস্তাব পাসের পর আফ্রিকার সঠিক আয়তন সম্বলিত নতুন ‘ইকুয়াল আর্থ’ বিশ্ব মানচিত্র প্রদর্শন।

বিশ্বজুড়ে বহুল প্রচলিত প্রথাগত মানচিত্র বদলে আফ্রিকার প্রকৃত আয়তন সঠিকভাবে ফুটিয়ে তোলে এমন নতুন মানচিত্র গ্রহণের পক্ষে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে ‘কারেক্ট দ্য ম্যাপ’ শিরোনামের এই প্রস্তাবটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পশ্চিম আফ্রিকার দেশ টোগোর উত্থাপিত ও আফ্রিকান ইউনিয়নের (এইউ) সমর্থনপুষ্ট এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ১৬৪টি দেশ। প্রস্তাবের বিপক্ষে একমাত্র ভোটটি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ৬টি দেশ ভোটদানে বিরত থাকে।

জাতিসংঘের এই প্রস্তাবটি সরাসরি বাধ্যবাধকতামূলক না হলেও এর ফলে বিশ্বজুড়ে শিক্ষা, সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ব্যবহৃত মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।

ষোড়শ শতাব্দী অর্থাৎ ১৫৬৯ সালে ফ্লেমিশ মানচিত্রকর জেরার্ডাস মারকেটর ইউরোপীয় নাবিকদের সমুদ্রযাত্রার সুবিধার জন্য ‘মারকেটর প্রজেকশন’ মানচিত্রটি তৈরি করেছিলেন। একটি গোলক বা বলের মতো পৃথিবীকে চ্যাপ্টা করে দ্বিমাত্রিক কাগজে আঁকার বাধ্যবাধকতার কারণে বিষুবরেখার কাছের দেশগুলো ছোট এবং মেরু অঞ্চলের কাছের দেশগুলো অস্বাভাবিক বড় দেখায়।

এর ফলে গত ৫০০ বছর ধরে প্রচলিত মানচিত্রে গ্রিনল্যান্ড ও আফ্রিকাকে প্রায় সমান আকারের দেখাত, অথচ বাস্তবে আফ্রিকা মহাদেশ গ্রিনল্যান্ডের চেয়ে ১৪ গুণ বড়। সমালোচকদের মতে, এতে নিরক্ষীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়ন ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে সবসময় খাটো করে দেখা হয়েছে। হ্যাশট্যাগ কারেক্টদ্যম্যাপ ক্যাম্পেইনের তথ্যমতে, পুরো যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, মেক্সিকো ও ইউরোপের অধিকাংশ দেশকে আফ্রিকার ভেতরে বসিয়ে দেওয়ার পরও জায়গা ফাঁকা থাকবে।

আফ্রিকার সঠিক অবস্থান ও আকার তুলে ধরতে ২০১৮ সালে মানচিত্রবিদেরা ‘ইকুয়াল আর্থ প্রজেকশন’ নামের একটি বৈষম্যহীন মানচিত্র তৈরি করেন। যা চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়নের ৫৪টি সদস্য দেশ গ্রহণ করে।

ভোটের আগে টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডাসি রয়টার্সকে বলেন, একটি ন্যায্য বিশ্বের সূচনা হয় একটি ন্যায্য মানচিত্রের মাধ্যমে। মানচিত্র কখনোই নিরপেক্ষ নয়; এটি একটি মহাদেশের মানুষকে বিশ্ব কীভাবে দেখে তা নির্ধারণ করে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোটও মারকেটর মানচিত্র ব্যবহার বন্ধের ঘোষণা দিয়ে এই পদক্ষেপকে ‘সত্যের জয়’ বলে অভিহিত করেন।

তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি ইয়ারিনা ফেরেনসেভিচ বলেন, আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধির মতো প্রকৃত সমস্যাগুলোতে মনোযোগ না দিয়ে এই পরিষদ ষোড়শ শতাব্দীর মানচিত্র প্রকল্প নিয়ে বিতর্ক করছে, যা অনভিপ্রেত।

জাতিসংঘ বিশ্ব মানচিত্র আফ্রিকা
১৯ আগস্ট ২০২৬
বিশ্বজুড়ে ৩৫০ জন ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনা অগ্রহণযোগ্য : জাতিসংঘ
১৯ আগস্ট ২০২৬
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে ইকুয়েডরের কূটনীতিক
১১ আগস্ট ২০২৬
বিশ্বজুড়ে তরুণদের সমসুযোগ ও অংশীদারত্ব নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
০১ আগস্ট ২০২৬
আগামী কয়েক মাসে তাপপ্রবাহ আরও বাড়াবে শক্তিশালী এল নিনো
২২ জুলাই ২০২৬
জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ-সভাপতি রবিউল আলম
২১ জুলাই ২০২৬
মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবিতে ১৪৪ জন নিখোঁজ
১৯ জুলাই ২০২৬
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
১৯ জুলাই ২০২৬
জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের
১০ জুলাই ২০২৬
সহায়তা কমায় জাতিসংঘের জরুরি সেবা থেকে বঞ্চিত ১০ লাখ নারী ও কিশোরী
০৭ জুলাই ২০২৬
শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধ ২০২৯ সাল পর্যন্ত গড়ানোর শঙ্কা, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের গোপন বার্তা
  2. আমরা ইরানে জিতছি, হরমুজ প্রণালি আমাদের দখলে : দাবি ট্রাম্প
  3. জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত
  4. ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৭
  5. জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ
  6. অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x