Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
জাতিসংঘ সফর শেষে দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অস্কারজয়ী অভিনেত্রী আটক
জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
নেতানিয়াহুর বক্তব্যের সময় জাতিসংঘের বাইরে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী : জাতিসংঘ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৫০, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সতর্ক করে বলেছে, তীব্র তহবিল সংকটের কারণে প্রায় ৮৩ লাখ শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ জরুরি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। একই সঙ্গে তাদের সুরক্ষা দেওয়ার গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোও দুর্বল হয়ে পড়ছে। খবর বার্তা সংস্থা এএফপির।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইউএনএইচসিআর বলেছে, দীর্ঘদিন ধরে চলা এবং ক্রমেই বাড়তে থাকা অর্থসংকটের কারণে শরণার্থী, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ (আইডিপি) এবং রাষ্ট্রহীন মানুষের সুরক্ষা ও সহায়তা দেওয়ার সক্ষমতা কমে যাচ্ছে।

সংস্থাটি জানায়, ২০২৪ সালে তাদের হাতে থাকা অর্থের পরিমাণ ছিল ৫২০ কোটি ডলার, যা ২০২৫ সালে কমে ৩৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ইউএনএইচসিআরের আওতাধীন বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখনো ঐতিহাসিকভাবে অনেক বেশি।

চলতি বছর শরণার্থীদের সুরক্ষা ও সহায়তার জন্য ইউএনএইচসিআরের প্রয়োজন ৮৫০ কোটি ডলার। কিন্তু জুলাইয়ের শেষ নাগাদ তারা পেয়েছে মাত্র ৩২ শতাংশ বা ২৭০ কোটি ডলার। ফলে প্রায় ৮৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ ইউএনএইচসিআরের সহায়তা পাওয়ার সুযোগ হারানোর ঝুঁকিতে রয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।

ইউএনএইচসিআর বলেছে, বিশ্বের প্রধান বাস্তুচ্যুতি সংকটগুলোতে দীর্ঘদিনের তীব্র অর্থসংকট শরণার্থী সহায়তা ও সুরক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে।

সংস্থাটি জানায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো চালু রাখতে তারা বিভিন্ন সংস্কার ও অগ্রাধিকার নির্ধারণের উদ্যোগ নিয়েছে। কিন্তু অর্থসংকটের ব্যাপকতা ও দীর্ঘস্থায়িত্বের কারণে এখন সবচেয়ে জরুরি কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউএনএইচসিআর-এর বৈদেশিক সম্পর্কবিষয়ক প্রধান ডমিনিক হাইড বলেন, সুরক্ষা কার্যক্রম অনির্দিষ্টকাল কমিয়ে নেওয়া সম্ভব নয়। একটি নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলে শুধু কমসংখ্যক মানুষ সেবা পাবে—বিষয়টি এমন নয়; বরং পুরো সেবাব্যবস্থাই অকার্যকর হয়ে যেতে পারে। এতে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলো প্রয়োজনীয় সুরক্ষা থেকে বঞ্চিত হবেন।

ইউএনএইচসিআর জানায়, চাদে ৩ লাখ ১৯ হাজার শরণার্থী নিবন্ধন-সংক্রান্ত বিলম্বের মুখে রয়েছেন। এর ফলে তারা বিভিন্ন সেবা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাচ্ছেন না। একই দেশে প্রায় ২ লাখ ৩৩ হাজার শিশু, শিশু সুরক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হতে পারে। ইথিওপিয়ায় কোনো কোনো এলাকায় শিশু সুরক্ষা কার্যক্রমের আওতা ৮৫ শতাংশ পর্যন্ত কমে গেছে।

অন্যদিকে সুদানে যৌন সহিংসতার শিকার হাজার হাজার মানুষ এবং গুরুতর ঝুঁকিতে থাকা শিশুরা গুরুত্বপূর্ণ সুরক্ষা সেবা হারাতে পারে বলে সতর্ক করেছে ইউএনএইচসিআর।

ডমিনিক হাইড বলেন, শরণার্থীদের নিবন্ধন বন্ধ হয়ে গেলে বা শিশু সুরক্ষা কার্যক্রম না থাকলে, বাস্তুচ্যুত হওয়ার আগে মানুষ যে ঝুঁকি—সহিংসতা, শোষণ ও নির্যাতন—থেকে পালিয়ে এসেছিল, সেই ঝুঁকিগুলো আবারও তাদের জীবনে ফিরে আসে।

ইউএনএইচসিআরের এক-চতুর্থাংশ কর্মী ছাঁটাই হয়েছে

ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বে ১১ কোটি ৭৮ লাখ মানুষ জোরপূর্বক নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত ছিলেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল রেকর্ড ১২ কোটি ৩২ লাখ। ২০২৫ সালের শেষে ইউএনএইচসিআরের আওতাধীন শরণার্থীর সংখ্যা ছিল ৩ কোটি ৫৬ লাখ। এর প্রায় দুই-তৃতীয়াংশ এসেছেন ভেনেজুয়েলা, ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান ও সুদান থেকে।

অর্থসংকটের কারণে ২০২৫ সালে ইউএনএইচসিআরকে প্রায় ৫ হাজার কর্মী কমাতে হয়েছে, যা সংস্থাটির মোট জনবলের এক-চতুর্থাংশেরও বেশি। সংস্থাটি বলেছে, ঐতিহ্যগতভাবে তাদের সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র বিদেশি সহায়তা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। একই সময়ে অন্যান্য বড় দাতারাও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে।

ইউএনএইচসিআর বলেছে, অর্থের ঘাটতি শুধু জরুরি সহায়তা কার্যক্রমকেই ক্ষতিগ্রস্ত করছে না; বরং মানুষকে দীর্ঘমেয়াদে মানবিক সহায়তার ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনার প্রচেষ্টাও বাধাগ্রস্ত করছে।

ইরাকে প্রায় ৩ লাখ ৫০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থী অর্থনৈতিকভাবে সমাজে অন্তর্ভুক্ত হওয়ার বিভিন্ন সুযোগ হারানোর ঝুঁকিতে রয়েছেন। নিজ দেশে ফিরে যাওয়া মানুষের ক্ষেত্রেও সহায়তা কমে যাচ্ছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। তারা স্বেচ্ছায় বা কোনো ধরনের চাপের কারণে দেশে ফিরে গেলেও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না।

সিরিয়ায় ১ লাখ ৬২ হাজার ৫০০ ঝুঁকিপূর্ণ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ ও দেশে ফিরে যাওয়া শরণার্থী দ্রুত নতুন অর্থ না এলে প্রাথমিক আর্থিক সহায়তা পাবেন না। এর ফলে তাদের নতুন করে জীবন গড়ে তোলার সক্ষমতা আরও কমে যেতে পারে।

জাতিসংঘ তহবিল সংকট শরণার্থী

সংশ্লিষ্ট সংবাদ: জাতিসংঘ

২৫ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুর বক্তব্যের সময় জাতিসংঘের বাইরে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক
২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়
২৩ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
  2. বটগাছের নিচে বস্তায় লুকানো ১৫ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার
  3. সকালের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  5. বাসচাপায় ঘরে ফেরা হলো না মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্রের
  6. পাচারকালে সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x