Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাজ্য
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৫০, ০৪ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৫০, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
পেছনে হাতকড়া পরিয়ে ছয় তলা সিঁড়িতে আদালতে তোলায় পলকের আপত্তি
বাংলাদেশিদের সমকামী সাজিয়ে আশ্রয়ের আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩
পোশাককর্মীকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
স্বর্ণের লোভে ড্রিল মেশিন দিয়ে হত্যা, আসামির যাবজ্জীবন
শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ

স্কুলছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৫০, ০৪ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১২:৫০, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্রনওয়েন জেমস। ফাইল ছবি

১৬ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে এক নারী শিক্ষক আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন। অভিযুক্ত ব্রনওয়েন জেমসের বয়স ৩০ বছর। তিনি যুক্তরাজ্যের উইল্টশায়ারের চিপেনহ্যাম এলাকার বাসিন্দা এবং সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উইনচেস্টার ক্রাউন কোর্টে জুরিদের সামনে এই সংক্রান্ত মামলার বিস্তারিত শুনানি হয়। ওই শিক্ষিকার বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে যৌন কার্যকলাপের চারটি অভিযোগ আনা হয়েছে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। খবর বিবিসির।

আরও পড়ুন : মধ্যরাতে তেল চুরি করতে গিয়ে বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু

মামলার শুনানিতে প্রসিকিউটর এডওয়ার্ড কালভার অভিযোগ করেন, শিক্ষক হিসেবে নিজের অবস্থান ও শিক্ষার্থীর আস্থার অপব্যবহার করে জেমস ওই কিশোরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন।

আদালতকে বলা হয়, জেমস ওই শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে যুক্ত করার পর তাদের মধ্যে ‘ফ্লার্টিং’ ধরনের বার্তা আদান-প্রদান শুরু হয়। পরে তিনি শিক্ষার্থীকে সাউদাম্পটনের ওয়েস্টন শোর এলাকায় নিজের গাড়িতে করে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে তারা চুম্বন করেন বলে প্রসিকিউশনের দাবি।

এরপর জেমস ওই শিক্ষার্থীকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ। প্রসিকিউশন জানিয়েছে, এমন ঘটনা তিন বা চারবার ঘটেছিল বলে শিক্ষার্থী পুলিশকে জানিয়েছিল।

আরও পড়ুন : অভিবাসীকে গুলির পর মিথ্যা তথ্য দেওয়ায় আইসিই কর্মকর্তা ফের গ্রেপ্তার

শুনানিতে আরও বলা হয়, জেমস ওই কিশোরকে বলেছিলেন তিনি তাকে ভালোবাসেন। তার সঙ্গে অন্যত্র চলে যেতে চান। তাদের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান হতো। তারা একসঙ্গে বসবাসের বিষয়েও আলোচনা করেছিলেন বলে আদালতে জানানো হয়।

অভিযোগকারী শিক্ষার্থী আদালতে বলেন, তিনি সবসময় জেমসকে ‘মিস’ বলে ডাকতেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি মনে করতেন শিক্ষক তাকে গুরুত্ব দিতেন। সে সময় সম্পর্কটিকে ইতিবাচকভাবেই দেখেছিলেন। পরে তিনি বুঝতে পারেন যে ঘটনাটি ভুল ছিল।

প্রসিকিউশনের দাবি, স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে জেমস তুলনামূলকভাবে ছাড় দিতেন। ওই শিক্ষার্থী আরও অভিযোগ করেছে, শিক্ষক তাকে ভ্যাপও দিতেন। 

২০২২ সালের জুনে অন্য এক শিক্ষার্থী জেমস ও অভিযোগকারীর মধ্যে আদান-প্রদান হওয়া কিছু বার্তা একজন শিক্ষককে দেখানোর পর বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ওই বার্তাগুলোতে যৌন সম্পর্কের ইঙ্গিত ছিল। আদালতে জেমসের বাড়িতে অভিযোগকারী শিক্ষার্থীর তোলা কিছু ছবিও দেখানো হয়।

তবে জেমস পুলিশকে দেওয়া লিখিত বক্তব্যে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ওই শিক্ষার্থী কখনও তার বাড়িতে যায়নি। তাদের মধ্যে কোনো যৌন সম্পর্কও হয়নি। তার আরও দাবি, অন্য এক শিক্ষার্থী ওই কিশোরকে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে প্ররোচিত করেছিল।

পুলিশের জিজ্ঞাসাবাদে জেমস প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে একটি প্রস্তুত করা বিবৃতি দেন বলে আদালতে জানানো হয়েছে। মামলাটির বিচার এখনও চলমান। আদালতে উত্থাপিত অভিযোগগুলো প্রমাণিত হয়নি।

যুক্তরাজ্য ছাত্র বিচার আদালত
১৭ জুলাই ২০২৬
লেবার পার্টির নেতা ও পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম
০৮ জুলাই ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনায় যুক্তরাজ্য ও আইআরসির সঙ্গে দুই সমঝোতা
২৭ জুন ২০২৬
শরণার্থীদের স্পনসর করার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য
২৩ জুন ২০২৬
পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা স্টারমারের, এবার নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের লড়াই
২২ জুন ২০২৬
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ
২০ জুন ২০২৬
যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ৩৩
১৯ জুন ২০২৬
‘নতুন পথের’ প্রতিশ্রুতি দিয়ে স্টারমারকে হটাতে প্রস্তুত বার্নহাম
১৪ জুন ২০২৬
ইংলিশ চ্যানেলে রুশ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার আটকের দাবি ব্রিটেনের
২১ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর সাথে যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য দপ্তরের কর্মকর্তাদের বৈঠক
১৪ মে ২০২৬
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আরও চাপে স্টারমার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন
  2. সৌদিতে পাকিস্তানি সেনাদের অবস্থান কয়েক দশকের পুরোনো : আইএসপিআর ডিজি
  3. পশ্চিমবঙ্গে বিলুপ্ত হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন
  4. ‘শান্তিতে আমার নোবেল পাওয়া উচিত’, এবারও আশাবাদী ট্রাম্প
  5. ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন মূর্তি
  6. আরও বাড়ল জ্বালানি তেলের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x