Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:২৬, ০১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:২৬, ০১ আগস্ট ২০২৬
আরও খবর
ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা
হরমুজ প্রণালিতে নতুন রুট নির্ধারণে সমঝোতার পথে ইরান-ওমান
ক্ষেপণাস্ত্রের আঘাতে ইয়েমেন উপকূলে ভারতীয় জাহাজ ডুবি, ১৪ নাবিক উদ্ধার
সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের
সৌদি আরব কেন লোহিত সাগর সুরক্ষায় জোট গঠন করছে?

লোহিত সাগর দিয়ে চলাচলে কোনো ফি নেওয়া হবে না : ঘোষণা হুথিদের

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:২৬, ০১ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ০১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:২৬, ০১ আগস্ট ২০২৬
ফাইল ছবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের টোল বা ফি নেওয়ার পরিকল্পনার খবর অস্বীকার করেছে। তারা জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।

আজ শনিবার (১ আগস্ট) হুথি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) এক বিবৃতিতে জানায়, তাদের পরিচালিত ‘সেফ ট্রানজিট সার্ভিস’ স্বেচ্ছাসেবামূলক এবং এর জন্য কোনো অর্থ নেওয়া হয় না। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী জাহাজ চলাচলের বিনিময়ে অর্থ দাবি করে, তবে তারা ইয়েমেন বা এইচওসিসি-এর প্রতিনিধিত্ব করে না। খবর আল জাজিরার। 

সংস্থাটি আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান বা তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে তেহরানে সফরকালে হুথি প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ইরানি কর্মকর্তারা সম্ভাব্য একটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনে সহায়তা করছেন।

বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে তেল ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথ দিয়ে চলাচলে কোনো টোল আরোপ করা হলে সৌদি আরব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতার কারণে দেশটি সাম্প্রতিক সময়ে এই রুটের ওপর নির্ভরতা বাড়িয়েছে।

২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হুথিরা লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। গত অক্টোবরের যুদ্ধবিরতির পর হামলা কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও ওই নৌপথে জাহাজ চলাচল এখনও যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে আসেনি।

এদিকে সম্ভাব্য হুমকির মুখে সৌদি আরব সম্প্রতি ১৪ দেশের একটি সামুদ্রিক জোট গঠনের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

ইয়েমেন হুথি লোহিত সাগর

সংশ্লিষ্ট সংবাদ: ইয়েমেন

০৮ আগস্ট ২০২৬
ইয়েমেনে ফের বড় যুদ্ধের আশঙ্কা, হুথিদের হামলায় নিহত ৩০ সরকারি সেনা
০৬ আগস্ট ২০২৬
ক্ষেপণাস্ত্রের আঘাতে ইয়েমেন উপকূলে ভারতীয় জাহাজ ডুবি, ১৪ নাবিক উদ্ধার
০৫ আগস্ট ২০২৬
সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প : রিপোর্ট
  2. ২৫ বিয়ে করা ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে, থানায় অভিযোগ বাবার
  3. গাড়িতে হামলার অভিযোগ করে মমতা বললেন ‘মারা যেতে পারতাম’
  4. ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে
  5. যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২
  6. সৌদিতে একই সময়ে আরামকো ও জুবাইল গ্যাস স্থাপনায় বিস্ফোরণ-আগুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x