Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ১০:৪৮, ২৮ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ১০:৪৮, ২৮ জুলাই ২০২৬
আরও খবর
ইরানের সঙ্গে এখনও চুক্তির সুযোগ আছে : জেডি ভ্যান্স
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতি রক্ষা ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে তাগিদ ধর্ম প্রতিমন্ত্রীর
এবার এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে
মাঝ আকাশে ইঞ্জিন বিকল, তবুও ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক আহত, গ্রেপ্তার ১

বোয়িংয়ের উড়োজাহাজে নিরাপত্তা ঝুঁকি, পরিদর্শনের নির্দেশ দিচ্ছে এফএএ

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ১০:৪৮, ২৮ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৮ জুলাই ২০২৬
আপডেট: ১০:৪৮, ২৮ জুলাই ২০২৬
ফাইল ছবি

শত শত বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের যাত্রীর আসন সঠিকভাবে স্থাপন করা হয়নি বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ফলে জরুরি অবতরণের সময় সেগুলো খুলে গিয়ে যাত্রী ও ক্রু সদস্যদের আহত করার ঝুঁকি তৈরি হতে পারে।

স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) এফএএ জানায়, যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ৪৫৩টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজে এ সমস্যা থাকতে পারে। এজন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোকে আসনগুলো পরীক্ষা করার নির্দেশনা জারির প্রস্তাব দেওয়া হয়েছে। খবর আল জাজিরার। 

এফএএর মতে, সিট সঠিকভাবে স্থাপন না থাকলে জরুরি অবতরণের সময় তা খুলে যেতে পারে। এতে শুধু যাত্রী ও কেবিন ক্রুরা আহত হওয়ার ঝুঁকিই নয়, বরং সিট সরে গিয়ে জরুরি নির্গমন পথ (আইল) বন্ধ করে দিতে পারে, যা দ্রুত যাত্রী সরিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।

তবে প্রস্তাবিত নির্দেশনা শুধু যুক্তরাষ্ট্রে নিবন্ধিত উড়োজাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারণ বিদেশি এয়ারলাইন্সের ওপর এফএএর নিয়ন্ত্রক ক্ষমতা নেই।

তবে আন্তর্জাতিকভাবে বিমান নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলো প্রায়ই এফএএর নির্দেশনা অনুসরণ করে থাকে। ফলে অন্যান্য দেশেও একই ধরনের পরিদর্শনের নির্দেশ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটি ২০২৫ সালের ডিসেম্বরেই এ বিষয়ে অপারেটরদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছিল।

রয়টার্সকে দেওয়া এক ই-মেইল বার্তায় বোয়িংয়ের একজন মুখপাত্র বলেন, এই নির্দেশনাকে বাধ্যতামূলক করতে এফএএর উদ্যোগকে আমরা সমর্থন করছি।

সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা ইস্যুতে বোয়িংয়ের ওপর নজরদারি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ উড়োজাহাজের কেবিনের একটি প্যানেল মাঝ আকাশে খুলে যায়। এতে বিমানটিকে জরুরি অবতরণ করতে হয় এবং এ ঘটনার পর ১৭১টি উড়োজাহাজ সাময়িকভাবে উড্ডয়ন নিষিদ্ধ করেছিল এফএএ।

পরবর্তী তদন্তে দেখা যায়, ওই প্যানেলটি চারটি গুরুত্বপূর্ণ বোল্ট ছাড়া স্থাপন করা হয়েছিল।

এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে একাধিক দুর্ঘটনা এবং ২০২৪ সালের মার্চে বোয়িংয়ের নিরাপত্তা-সংক্রান্ত তথ্য প্রকাশকারী (হুইসেলব্লোয়ার) জন বারনেটের মৃত্যুর পর প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়।

২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এসটিএসবি) জানায়, আলাস্কা এয়ারলাইন্সের ওই ঘটনার পেছনে বোয়িংয়ের পর্যাপ্ত প্রশিক্ষণ, তদারকি ও নিরাপত্তা নির্দেশনার ঘাটতি ছিল।

বিমান শিল্পবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইবিএ (আইবিএ)-র তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ২ হাজার ৩০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ চলাচল করছে। এর মধ্যে ৮২৩টি যুক্তরাষ্ট্রে পরিচালিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র বোয়িং উড়োজাহাজ নিরাপত্তা
২৬ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অস্কারজয়ী অভিনেত্রী আটক
১৯ সেপ্টেম্বর ২০২৬
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের
১৯ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর
১৭ সেপ্টেম্বর ২০২৬
উড়োজাহাজে তাণ্ডব, ডাক্ট টেপে বাঁধা সেই যাত্রী এবার মুখ খুললেন
১৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্প-নাটালির ভাইরাল ছবি নিয়ে মুখ খুলল হোয়াইট হাউস
১৭ সেপ্টেম্বর ২০২৬
তিন বছরের মধ্যে প্রথমবার সুদহার বাড়াল যুক্তরাষ্ট্র
১৭ সেপ্টেম্বর ২০২৬
চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প
১৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতসহ ১০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
১৬ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
১৬ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নারী ব্যবসায়ীকে চেতনানাশক খাইয়ে গণধর্ষণের অভিযোগ
  2. সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে ফের বাড়ল স্বর্ণের দাম
  3. মাঝ আকাশে ইঞ্জিন বিকল, তবুও ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’
  4. যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক আহত, গ্রেপ্তার ১
  5. অস্ট্রেলিয়ায় সুদের হার ১৫ বছরের সর্বোচ্চ, আবারও চাপে বাড়ির মালিকরা
  6. বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x