Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৫, ২৭ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৫, ২৭ জুলাই ২০২৬
আরও খবর
চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে : ট্রাম্প
প্রচণ্ড সামরিক শক্তি দিয়েও ইরানকে কাবু করতে পারছেন না ট্রাম্প
জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি, নিহত বেড়ে ৪৪
কলম্বিয়ায় শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পে নিহত বেড়ে ২৪১

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২

এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৫, ২৭ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:১৫, ২৭ জুলাই ২০২৬
আপডেট: ১১:২৫, ২৭ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে একটি জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বছর বয়সী এক শিশুসহ পাঁচজন। হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় সিয়াটলের বিখ্যাত স্পেস নিডলের পাদদেশে অনুষ্ঠিত ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যালে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের। 

হামলার পর সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে এবং সেখানে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য সিয়াটল টাইমস এবং টেলিভিশন চ্যানেল কোমো, সিয়াটল ফায়ার ডিপার্টমেন্টের বরাতে জানিয়েছে, এ ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তারা পরপর কয়েকটি গুলির শব্দ শুনতে পান। এরপর উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।

সিয়াটলের মেয়র কেটি উইলসন এক বিবৃতিতে ঘটনাটিকে ভয়াবহ সহিংসতা হিসেবে উল্লেখ করেছেন।

কেটি উইলসন বলেন, আজ সিয়াটল সেন্টারে যা ঘটেছে, তা একটি ভয়াবহ সহিংসতার ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে, আর পুরো সম্প্রদায় বোঝার চেষ্টা করছে কীভাবে সংস্কৃতি, মিলন ও আনন্দকে কেন্দ্র করে আয়োজিত একটি অনুষ্ঠান গুলিবর্ষণে রক্তাক্ত হয়ে উঠল।

মেয়র আরও জানান, হামলার সঙ্গে জড়িত একজন সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

তবে হামলার উদ্দেশ্য বা সন্দেহভাজনের পরিচয় সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

যুক্তরাষ্ট্র বন্দুক হামলা নিহত ফুড ফেস্টিভ্যাল

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১০ আগস্ট ২০২৬
অস্ত্রের মজুত বাড়াতে মার্কিন প্রতিরক্ষা শিল্পকে পেন্টাগনের নির্দেশ
০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২
০৮ আগস্ট ২০২৬
ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রচণ্ড সামরিক শক্তি দিয়েও ইরানকে কাবু করতে পারছেন না ট্রাম্প
  2. জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি, নিহত বেড়ে ৪৪
  3. মাঝ আকাশে উড়োজাহাজে আতঙ্ক, গাঁজা সেবন করেছিলেন পাইলট
  4. জিম্বাবুয়েতে যাত্রীবোঝাই ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৭
  5. বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম
  6. পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, কারা কখন দেখতে পাবেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x