Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৪৪, ০৬ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৪৪, ০৬ জুলাই ২০২৬
আরও খবর
মধ্যপ্রাচ্যের তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
হরমুজ প্রণালি বন্ধ, ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা
দেখাদেখি করতে না দেওয়ায় কেন্দ্রে হামলা-ভাঙচুর পরীক্ষার্থীদের
হরমুজে জাহাজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
রূপগঞ্জে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের রাতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৪৪, ০৬ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪০, ০৬ জুলাই ২০২৬
আপডেট: ০৮:৪৪, ০৬ জুলাই ২০২৬
৩ জুলাই ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের ফ্ল্যাটের বারান্দায় একজন স্থানীয় বাসিন্দা দাঁড়িয়ে আছেন। ছবি: এএফপি

গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আজ সোমবার (৬ জুলাই) ভোরে চালানো এই হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সমন্বিত হামলা চালায়। হামলার সময় রাজধানীজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয় এবং একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। খবর সিএনএনের।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় অন্তত দুটি জেলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ থেকে আগুন ছড়িয়ে পড়েছে। পোদিলস্কি জেলায় একটি বহুতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে এখনও কয়েকজন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

এর একদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

গত বৃহস্পতিবারও (২ জুলাই) কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হন। এটি ২০২২ সালে যুদ্ধ শুরুর পর রাজধানী কিয়েভে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি ছিল।

এদিকে মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের আঙ্কারায় শুরু হতে যাচ্ছে ন্যাটোর গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নেওয়ার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে নিয়ন্ত্রণ বিস্তারে রুশ বাহিনী অভিযান জোরদার করেছে। একই সময়ে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে তেল শোধনাগার, বন্দর ও সামরিক কারখানাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে।

এদিকে রোববার (৫ জুলাই) প্রায় ৯০ মিনিটের এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই আলোচনায় ট্রাম্প আবারও যুদ্ধ অবসানে মধ্যস্থতার প্রস্তাব দেন।

ইউক্রেন ন্যাটো রাশিয়া হামলা কিয়েভ

সংশ্লিষ্ট সংবাদ: ইউক্রেন

০৮ জুলাই ২০২৬
কিয়েভে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ন্যাটো সম্মেলনের মাঝেই তীব্র উত্তেজনা
০৭ জুলাই ২০২৬
ন্যাটো সম্মেলনে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইবেন জেলেনস্কি
০৬ জুলাই ২০২৬
সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রুশ হামলায় কিয়েভে নিহত ১১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আমরা চুক্তির খুব কাছাকাছি ছিলাম, এরপরই ড্রোন হামলা : ট্রাম্প
  2. জোর করে ফ্ল্যাটে ঢুকে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে
  3. যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
  4. জন্মহার বাড়াতে নগদ প্রণোদনা দিচ্ছে ভুটান
  5. শক্তি কমে চীনে আঘাত হানল টাইফুন ‘বাভি’
  6. মক্কায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x