Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ১৯ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৯:৫৪, ১৯ জুন ২০২৬
আরও খবর
তিন মিনিটের বিরতি কি শুধুই ‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?
ইউরোপে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত কোটি মানুষ
যুদ্ধে অনেক ব্যবধানে জিততে যাচ্ছি, ইরান বড় ছাড় দিচ্ছে : ট্রাম্প
ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নইলে ট্রাম্পের হাতে বিকল্প রয়েছে : রুবিও
বিশ্ব চ্যাম্পিয়দের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

মেলোনিকে নিয়ে ট্রাম্পের ‘অপমানজনক’ মন্তব্য, সফর বাতিল ইতালির পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ১৯ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:৫৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ১৯:৫৪, ১৯ জুন ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এএফপির ফাইল ছবি  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উপহাস করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

আগামী ২১ ও ২২ জুন তার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল। তবে শুক্রবার (১৯ জুন) এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুতর ও অপমানজনক বক্তব্য... শুধু প্রধানমন্ত্রী মেলোনিকে নয়, সমগ্র ইতালিকেই অপমান করেছে।’

বার্তা সংস্থা এএফপি জানায়, ইতালির টেলিভিশন চ্যানেল ‘লা সেতে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তুলতে ‘খুবই আগ্রহী’ ছিলেন এবং তিনি ‘করুণা করেই’ তাতে সম্মত হন।

চ্যানেলটির প্রকাশিত প্রতিলিপি অনুযায়ী, ট্রাম্প বলেন, ‘সে আমার সঙ্গে ছবি তুলতে খুবই চেয়েছিল। আমি তার জন্য খারাপ বোধ করেছিলাম বলেই রাজি হয়েছিলাম।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘হয়তো সে (মেলোনি) খুশি যে আমি তার সঙ্গে কথা বলেছি। আমার তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন ছিল না।’

ট্রাম্পের এ মন্তব্যকে ‘মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছেন মেলোনি। তিনি এক্সে লেখেন, ‘আমি কিংবা ইতালি কখনো কারও কাছে ভিক্ষা চাই না।’

কট্টর ডানপন্থি এ নেতা আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না, কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের মিত্রদের সঙ্গে এমন আচরণ করছেন।’

মেলোনি বলেন, ‘এটা দুঃখজনক যে পশ্চিমা বিশ্বের শত্রুদের প্রতি, কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ নেতাদের প্রতি তিনি এমন কঠোর অবস্থান দেখান না; বরং তাদের প্রতি তিনি অনেক বেশি নমনীয়।’

গত বুধবার ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শেষে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেছিলেন, সেখানে ‘খুবই ইতিবাচক পরিবেশ’ ছিল এবং ট্রাম্প ও অন্য নেতাদের মধ্যে ‘কোনো মতবিরোধ ছিল না’।

ইউরোপ ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা করে আসছিলেন মেলোনি। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে দুপক্ষের সম্পর্কের টানাপোড়েন বাড়তে শুরু করে।

এপ্রিল মাসে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির বিরোধ তীব্র হয়, যখন তিনি পোপ লিও চতুর্দশের যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে ট্রাম্পের সমালোচনার জবাবে পোপের পক্ষে অবস্থান নেন।

মেলোনি ট্রাম্পের মন্তব্যকে তখন ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেন। এর জবাবে ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘আমি তাকে দেখে বিস্মিত। আমি ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।’

সে সময় ইতালীয় দৈনিক কোরিয়েরে দেলা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, মেলোনি ন্যাটোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সহযোগিতা করেননি।

ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন, ইরান যুদ্ধের সময় ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্র ইতালি

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

২৫ জুন ২০২৬
যুদ্ধে অনেক ব্যবধানে জিততে যাচ্ছি, ইরান বড় ছাড় দিচ্ছে : ট্রাম্প
২৩ জুন ২০২৬
কাটল হরমুজ সংকট
২৩ জুন ২০২৬
‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮
  2. নিষেধাজ্ঞা যেভাবে ভেনেজুয়েলায় ত্রাণ কার্যক্রমে বাধা হতে পারে
  3. ইউরোপে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, রেকর্ড তাপমাত্রায় বিপর্যস্ত কোটি মানুষ
  4. ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে মার্কিন ডলার
  5. ‘মনে হলো এটি কোনো হরর সিনেমা’
  6. সুদের হার বাড়ার শঙ্কায় ৭ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x