Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ২৬ মে ২০২৬
আপডেট: ১৭:৩৯, ২৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ২৬ মে ২০২৬
আপডেট: ১৭:৩৯, ২৬ মে ২০২৬
আরও খবর
হরমুজ প্রণালিতে ২ তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ, ৪ জাহাজের গতিরোধ
মার্কিন হামলার পর উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা ইরানের
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত বেশ কয়েকজন সেনা
টানা সপ্তম রাতের মতো ইরানে মার্কিন হামলা
বড় পতনের পর আজ যে দামে মিলছে স্বর্ণ

মুদ্রাস্ফীতির আশঙ্কায় স্বর্ণের দামে বড় পতন

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ২৬ মে ২০২৬
আপডেট: ১৭:৩৯, ২৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৩৫, ২৬ মে ২০২৬
আপডেট: ১৭:৩৯, ২৬ মে ২০২৬
ফাইল ছবি

দক্ষিণ ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার আশা অনেকটাই কমে গেছে। এই উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, যার ফলে আবারও সব জিনিসের দাম (মুদ্রাস্ফীতি) বাড়ার ভয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ব্যাংকের সুদের হার নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় আজ মঙ্গলবার (২৬ মে) বিশ্ববাজারে স্বর্ণের দাম বেশ কমে গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আন্তর্জাতিক বাজারে আজ সকাল ৭টা ৩৭ মিনিটে স্পট গোল্ড বা প্রতি আউন্স কাঁচা স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে চার হাজার ৫২১ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। তবে আগামী জুন মাসে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম প্রতি আউন্স চার হাজার ৫২২ দশমিক ৫০ ডলারে অপরিবর্তিত রয়েছে।

আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্টা বলেন, ‘নতুন এই উত্তেজনা তেলের দাম বাড়িয়েছে, যার ফলে মুদ্রাস্ফীতির ভয় আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার চড়া রাখতে পারে—এমন ধারণাই এখন বাজারে জোরালো হচ্ছে। আর সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো অ-ফলনশীল (যা থেকে সরাসরি কোনো লভ্যাংশ আসে না) ধাতুর ওপর চাপ বাড়ে ও দাম কমে যায়।’

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামের জন্য সামনের পথটি আপাতত নিম্নমুখীই থাকছে। ব্যবসায়ীরা এখন তীক্ষ্ণ নজর রাখছেন- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার দিকে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ মঙ্গলবার জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করতে ‘আরও কয়েক দিন সময় লেগে যেতে পারে।’

এদিকে, ডলারের শক্তিশালী অবস্থান ও বন্ডের উচ্চ মুনাফার কারণে সৃষ্ট ঝুঁকির কথা মাথায় রেখে বহুজাতিক ব্যাংক ইউবিএস চলতি বছরের শেষে স্বর্ণের দামের লক্ষ্যমাত্রা ৪০০ ডলার কমিয়ে পাঁচ হাজার ৫০০ ডলারে নামিয়ে এনেছে। তবে সংস্থাটি একটি নোটে জানিয়েছে, বিশ্বজুড়ে ঋণের বড় বোঝা, যুক্তরাষ্ট্রের রাজস্ব ঘাটতি ও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বহুমুখীকরণের প্রবণতার কারণে দীর্ঘমেয়াদে স্বর্ণের মতো স্থায়ী সম্পদের গুরুত্ব বজায় থাকবে।

স্বর্ণের পাশাপাশি আজ বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। আন্তর্জাতিক বাজারে আজ স্পট সিলভার বা রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ০৩ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে এক হাজার ৯৪৫ দশমিক ৮৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে এক হাজার ৩৭৪.০৬ ডলারে দাঁড়িয়েছে।

স্বর্ণ স্বর্ণের দাম বিশ্ববাজার মার্কিন হামলা ইরান যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

৯ ঘন্টা আগে
বড় পতনের পর আজ যে দামে মিলছে স্বর্ণ
১৭ জুলাই ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড পতন
১৭ জুলাই ২০২৬
টানা দুই দফা কমার পর আজ যে দামে মিলছে স্বর্ণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কানাডার দাবানলের ধোঁয়ায় ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি
  2. কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত বেশ কয়েকজন সেনা
  3. টানা সপ্তম রাতের মতো ইরানে মার্কিন হামলা
  4. শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে যা জানাল ভারত
  5. মেক্সিকোতে ৭.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত
  6. যুক্তরাষ্ট্র কেন ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x