Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১০, ১৮ মে ২০২৬
আপডেট: ১৮:১৬, ১৮ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১০, ১৮ মে ২০২৬
আপডেট: ১৮:১৬, ১৮ মে ২০২৬
আরও খবর
ইরাকে পৌঁছাল খামেনির মরদেহ, জানাজায় জনসমুদ্র
ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্রের ভয়, মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরামর্শ
গাজায় কি সত্যিই ইহুদি বসতি গড়তে পারে ইসরায়েল?
লেবাননে ইসরায়েলি সেনাদের ‘হাত বাঁধা’ : সাবেক প্রধানমন্ত্রী বেনেত
৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করে যুদ্ধে ইরান জয়ী
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

ইরান যুদ্ধের আগে ইরাকে সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১০, ১৮ মে ২০২৬
আপডেট: ১৮:১৬, ১৮ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:১০, ১৮ মে ২০২৬
আপডেট: ১৮:১৬, ১৮ মে ২০২৬
হাদিথা থেকে ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে আল-আনবার মরুভূমিতে ইরাকের সামরিক যান ও হেলিকপ্টার। এএফপির ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে গোপনে দুটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। খবর আল-জাজিরার।

রোববার (১৭ মে) একজন ইরাকি কর্মকর্তা এবং একজন আইনপ্রণেতার বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ইরাকের কর্মকর্তারা দেশটির পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরায়েল পরিচালিত দুটি গোপন সামরিক ঘাঁটি শনাক্ত করেছে। একজন আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি আরও জানায়, ইসরায়েলি বাহিনী ২০২৪ সালের শেষ দিকে এই অস্থায়ী ঘাঁটিগুলো তৈরির প্রস্তুতি নেয়।

গত সপ্তাহে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে একটি সামরিক ঘাঁটি স্থাপন করা হয় এবং এটির বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত ছিল। সংবাদমাধ্যমটি জানায়, এই ঘাঁটিতে ইসরায়েলের বিশেষ বাহিনী থাকত। এটি থেকে ইসরায়েলি বাহিনীকে বিমান অভিযানের জন্য রসদ সরবরাহ করা হচ্ছিল। এ ছাড়া ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের অনুসন্ধান ও উদ্ধারে এ ঘাঁটি ব্যবহার করা যেত।

পত্রিকাটি আরও জানায়, মার্চের শুরুতে সামরিক ঘাঁটিটি প্রায় খুঁজে পাওয়ার কাছাকাছি চলে এসেছিল ইরাকের সামরিক বাহিনীর সদস্যরা। কিন্তু ওই সময় ইসরায়েলি বাহিনী এই ঘাঁটি থেকে তাদের ওপর হামলা চালায়। বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট চিত্রে সৌদি আরবের সঙ্গে ইরাকের সীমান্ত এলাকায় সন্দেহভাজন স্থানটি শনাক্ত করা গেছে।

ইরাকের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর কথিত কার্যকলাপ নিয়ে কয়েক মাস ধরে চলা পরস্পরবিরোধী বর্ণনার সঙ্গে সাম্প্রতিক প্রতিবেদনগুলো নতুন মাত্রা যোগ করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ইরাকি বার্তা সংস্থার তথ্যমতে, বৃহস্পতিবার ইরাকের যৌথ অভিযানের উপ-কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কায়েস আল-মুহাম্মাদাওয়ি বলেছেন, কর্তৃপক্ষ বাগদাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কারবালার নিকটবর্তী নাজাফ মরুভূমিতে ‘ব্যক্তি বা (যান) চলাচলের’ খবর পেয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল ইসরায়েলের সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল তোমের বারের মার্চ মাসের মন্তব্যও উল্লেখ করেছে। ওই সময় মেজর জেনারেল তোমের বার বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েলি বিশেষ বাহিনী ‘অসাধারণ’ অভিযান চালিয়েছে, যদিও তিনি নির্দিষ্ট কোনো স্থানের নাম বলেননি।

ইরাকের কর্মকর্তারা প্রকাশ্যে ওই এলাকায় কোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতির অনুমোদন দেওয়ার কথা অস্বীকার করেছেন। কথিত ইসরায়েলি ঘাঁটির বিবরণ প্রকাশিত হওয়ার আগে গত সপ্তাহে আল-মুহাম্মাদাওয়ি বলেন, ওই এলাকায় কোনো বাহিনীর উপস্থিতির বিষয়ে কোনো চুক্তি বা সম্মতি নেই।

তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন সামরিক কার্যকলাপের প্রতিবাদে বাগদাদ মার্চের শেষের দিকে গোপনে ওয়াশিংটনের কাছে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছিল। দেশটি এটিকে ‘সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

পত্রিকাটি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃটি দিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিশেষ বাহিনীর ওই অভিযানে ওয়াশিংটন জড়িত ছিল না। রোববার ইরাকের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের মরুভূমিতে ইসরায়েলের সামরিক ঘাঁটি স্থাপনের খবরটি আবারও অস্বীকার করেন।

ইরাকের কারবালা অভিযানের কমান্ডার আল-জাজিরাকে বলেন, মার্চ মাসে নাজাফ মরুভূমিতে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি দলকে শনাক্ত করা হয়েছিল, যদিও তিনি বলেন, দলটি ৪৮ ঘণ্টারও কম সময় ওই এলাকায় অবস্থান করেছিল।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরাক যখন ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে, ঠিক তখনই এই প্রতিবেদনগুলো সামনে এলো।

ওয়াশিংটন বারবার বাগদাদকে ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমাতে আহ্বান জানিয়েছে। মার্চ মাসে বাগদাদ বিমানবন্দরের কাছে একটি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও রসদ স্থাপনায় হামলার পর মার্কিন বাহিনী স্থানীয় ‘পপুলার মবিলাইজেশন ফোর্সের’ বিরুদ্ধে হামলা চালায়।

এসব অভিযোগ নিয়ে ইরান উদ্বেগ প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার বলেছেন, তেহরান ইরাকি কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করবে। তিনি এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন।

বাঘাই বলেন, এই অঞ্চলে ইসরায়েলের আচরণ এটাই প্রমাণ করে, তারা কোনো সীমা বা রেডলাইন মানে না।

ইসরায়েল ইরাক নিউইয়র্ক টাইমস সামরিক ঘাঁটি

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

০৫ জুলাই ২০২৬
গাজায় কি সত্যিই ইহুদি বসতি গড়তে পারে ইসরায়েল?
২৩ জুন ২০২৬
লেবাননে ইসরায়েলি সেনাদের ‘হাত বাঁধা’ : সাবেক প্রধানমন্ত্রী বেনেত
২০ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে দিতে চায় ইসরায়েল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র
  2. আন্তর্জাতিক ‘আইন লঙ্ঘনে’ ইরানকে অভিযুক্ত করল কাতার
  3. পাকিস্তানে চার দিনে ৩ বড় হামলা, সেনাসহ নিহত ৪২
  4. ইরানিরা ‘জঘন্য, হিংস্র ও অসুস্থ মানুষ’, বললেন ট্রাম্প
  5. ইরানি হামলার তীব্র নিন্দা জানাল মিশর
  6. ট্রাম্পের ঘোষণায় উত্তপ্ত তেলের বাজার, স্বর্ণের দামে বড় পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x