Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আফ্রিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১৪:৫৯, ১৭ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১৪:৫৯, ১৭ মে ২০২৬
আরও খবর
বিশ্বকাপে ইবোলার আতঙ্ক, নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন
কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়ছে ইবোলা, পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’
কেনিয়ায় যুক্তরাষ্ট্রের ইবোলা-পরিকল্পনায় আদালতের বাধা
কঙ্গোতে সন্দেহভাজন ইবোলা রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে : ডব্লিউএইচও
কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১৪:৫৯, ১৭ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:৫৫, ১৭ মে ২০২৬
আপডেট: ১৪:৫৯, ১৭ মে ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) লোগো। ফাইল ছবি

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে এখন পর্যন্ত প্রায় ২৪৬টি সন্দেহভাজন সংক্রমণ এবং ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখনও মহামারি ঘোষণার পর্যায়ে পৌঁছেনি। খবর বিবিসির। 

ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, বর্তমানে শনাক্ত হওয়া সংক্রমণের তুলনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে এবং স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

সংস্থাটি জানায়, এবার শনাক্ত হওয়া ইবোলার ধরনটি ‘বুন্ডিবুগিও’ ভাইরাসজনিত, যার বিরুদ্ধে এখন পর্যন্ত অনুমোদিত কোনো ওষুধ বা টিকা নেই।

ইবোলার প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, পেশিতে ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা ও গলাব্যথা। পরে বমি, ডায়রিয়া, ত্বকে র‍্যাশ, রক্তক্ষরণ এবং অঙ্গ বিকল হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।

ডব্লিউএইচও জানিয়েছে, এখন পর্যন্ত আটটি নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়া এবং স্বর্ণখনি এলাকা মংওয়ালু ও রামপোয়ারাসহ তিনটি অঞ্চলে আরও বহু সন্দেহভাজন আক্রান্ত ও মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে।

রাজধানী কিনশাসাতেও একজন আক্রান্ত শনাক্ত হয়েছেন। তিনি ইতুরি থেকে ফিরেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেশী উগান্ডাতেও দুইজন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছে ডব্লিউএইচও। উগান্ডা সরকার জানিয়েছে, বৃহস্পতিবার মারা যাওয়া ৫৯ বছর বয়সী এক কঙ্গোলিজ নাগরিকের শরীরে ইবোলা শনাক্ত হয় এবং পরে তার মরদেহ ডিআর কঙ্গোতে ফেরত পাঠানো হয়েছে।

ডব্লিউএইচও বলেছে, ডিআর কঙ্গোর চলমান নিরাপত্তা সংকট, মানবিক বিপর্যয়, জনসংখ্যার ব্যাপক চলাচল এবং অনিয়ন্ত্রিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর উপস্থিতি সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে।

সংস্থাটি আক্রান্ত দেশগুলোকে জরুরি অপারেশন সেন্টার চালু, সংক্রমণ শনাক্তকরণ, সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণ এবং সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে।

এছাড়া ডব্লিউএইচও বলেছে, আক্রান্ত অঞ্চল ঘিরে ভ্রমণ বা বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন নেই, কারণ এ ধরনের পদক্ষেপের বৈজ্ঞানিক ভিত্তি নেই।

ডব্লিউএইচও মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, প্রাদুর্ভাবের প্রকৃত বিস্তার ও আক্রান্তের সংখ্যা নিয়ে এখনও গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা রয়েছে।

১৯৭৬ সালে বর্তমান ডিআর কঙ্গোতেই প্রথম ইবোলা ভাইরাস শনাক্ত হয়। বাদুড় থেকে ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়েছে বলে ধারণা করা হয়। এটি দেশটিতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব।

গত ৫০ বছরে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলায় প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ডিআর কঙ্গোর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হয়েছিল ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে, যখন প্রায় ২ হাজার ৩০০ জন মারা যান।

ডব্লিউএইচও কঙ্গো ইবোলা ভাইরাস জরুরি অবস্থা

সংশ্লিষ্ট সংবাদ: ডব্লিউএইচও

২৯ জুন ২০২৪
গাজা থেকে আরও ১০ হাজার রোগী সরিয়ে নেওয়া প্রয়োজন : ডব্লিউএইচও
২১ নভেম্বর ২০২৩
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় শঙ্কিত ডব্লিউএইচও
১৭ নভেম্বর ২০২৩
হামে বিশ্বজুড়ে মৃত্যু বেড়েছে ৪০ শতাংশ : ডব্লিউএইচও
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  2. ইরানের ওপর অবরোধ কার্যকরে তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা
  3. জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প
  4. আলজেরিয়ায় এতিমখানায় অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, আহত ১৯
  5. জেলেনস্কির সিদ্ধান্তের প্রতিবাদে ইউক্রেনে বিক্ষোভ
  6. বেইজিং ছেড়ে চীনের তরুণরা যেভাবে সাফল্যের নতুন সংজ্ঞা লিখছে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x