Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫৫, ১১ মে ২০২৬
আপডেট: ১৬:০০, ১১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫৫, ১১ মে ২০২৬
আপডেট: ১৬:০০, ১১ মে ২০২৬
আরও খবর
‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে’
বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন মন্ত্রিসভার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ জন
বন্ধ-অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

ক্ষমা চাইলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫৫, ১১ মে ২০২৬
আপডেট: ১৬:০০, ১১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫৫, ১১ মে ২০২৬
আপডেট: ১৬:০০, ১১ মে ২০২৬
৯ মে বুদাপেস্টে হাঙ্গেরির সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার ভাষণ দিচ্ছেন। ছবি: এএফপি

হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই পিটার মাগিয়ার ভিক্টর অরবানের দীর্ঘ শাসনামলে নিপীড়ন, হয়রানি ও অপমানের শিকার হওয়া মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি দেশকে নতুন এক যুগে প্রবেশ করানোর আহ্বান জানান।

স্থানীয় সময় শনিবার (৯ মে) প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে মাগিয়ার বিশেষভাবে তাদের কথা উল্লেখ করেন, যারা অরবান ও তার দল ফিদেসের শাসনামলে বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলায় ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। খবর গার্ডিয়ানের। 

মাগিয়ার বলেন, আমি সেই সব নাগরিক, শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং জনপরিচিত ব্যক্তিদের কাছে ক্ষমা চাইছি, যারা তাদের কণ্ঠ তুলে ধরার কারণে অপমানিত, হয়রানির শিকার বা শত্রু হিসেবে চিহ্নিত হয়েছিলেন। যারা দুর্বল মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, সমালোচনা করেছেন বা শুধু ভিন্ন মত প্রকাশ করেছেন- তাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।

এই বক্তব্যকে অনেকেই প্রতীকী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। কারণ অরবানের শাসনামলে সরকারবিরোধী নাগরিক সংগঠন ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে বছরের পর বছর তদন্ত, কুৎসা প্রচার এবং প্রশাসনিক চাপ প্রয়োগের অভিযোগ ছিল।

সরকারবিরোধী অবস্থান নেওয়া অনেকেই আদালতের মুখোমুখি হয়েছেন। বুদাপেস্টের উদারপন্থী মেয়র গেরগেই কারাচোনি এবং পেচ শহরের এক রোমা সংগঠকের বিরুদ্ধে প্রাইড মিছিল আয়োজনের অভিযোগ আনা হয়েছিল, যা ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে প্রথম ঘটনা। দেশের অন্যতম শীর্ষ অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির মামলা করা হয়েছিল।

তবে মাগিয়ারের দল টিসজার বিপুল নির্বাচনি জয়ের পর ওই গুপ্তচরবৃত্তির মামলা প্রত্যাহার করা হয়েছে। সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে) অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছিল।

শনিবারের ভাষণে মাগিয়ার সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক বার্তা দেন। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেন, তার সরকার এমন একটি হাঙ্গেরি গড়তে চায়, যা হবে আরও স্বাধীন ও মানবিক।

মাগিয়ার বলেন, যা আমাদের একত্র করে, তা বিভক্তির চেয়ে অনেক শক্তিশালী হবে। হাঙ্গেরি হবে প্রতিটি হাঙ্গেরিয়ানের দেশ, যেখানে সবাই নিজের জায়গা খুঁজে পাবে। পরিবার, বন্ধু ও সমাজ আবার একে অপরের সঙ্গে কথা বলতে পারবে।

বুদাপেস্টের ইওটভস লোরান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ভেরোনিকা কোভেসদি বলেন, এই ভাষণ হাঙ্গেরির সমাজকে দীর্ঘ রাজনৈতিক বিভাজনের ক্ষত থেকে বেরিয়ে আসতে সহায়তা করতে পারে।

তার ভাষায়, মানুষ শুধু অর্থনৈতিক পরিবর্তন চায় না, তারা মানসিক ও সামাজিক পরিবর্তনও চায়। মানুষ চায় সম্পর্কগুলো আবার স্বাভাবিক হোক, সমাজে নতুন আস্থার পরিবেশ তৈরি হোক।

ভেরোনিকা আরও বলেন, এটি ছিল এক ধরনের পুনর্মিলনের বার্তা, তবে অতীত ভুলে যাওয়ার আহ্বান নয়।

মাগিয়ারের ঐক্যের আহ্বান অরবানের অবস্থানের সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করেছে। অরবান শপথ অনুষ্ঠানে উপস্থিত হননি এবং দীর্ঘদিনের রাজনৈতিক রীতি ভেঙে উত্তরসূরির সঙ্গে করমর্দনও করেননি।

পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে অরবান আবারও তার পুরোনো জাতীয়তাবাদী বক্তব্য পুনর্ব্যক্ত করেন। তিনি লেখেন, ব্রাসেলসে যদি হাঙ্গেরির জন্য লড়াই না করা হয়, তাহলে ইউরোপীয় আমলারা আমাদের ওপর আধিপত্য করবে।

অরবান আরও বলেন, অর্থ বা রাজনৈতিক সমর্থনের বিনিময়ে জাতীয় সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া ঐতিহাসিক ভুল হবে।

এদিকে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিতে থাকা মাগিয়ারকে নিয়ে এখনও নানা প্রশ্ন রয়েছে। নির্বাচনি প্রচারণায় তিনি দুর্নীতি দমন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং অরবানের শাসনব্যবস্থাকে ইট ধরে ধরে ভেঙে ফেলার কথা বলেছিলেন।

তবে তার সরকারের সুনির্দিষ্ট নীতিমালা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। নির্বাচনি প্রচারণায় তিনি অত্যন্ত সতর্কভাবে বক্তব্য দিয়েছেন, যাতে ফিদেসপন্থী গণমাধ্যম তার বিরুদ্ধে প্রচারণার সুযোগ না পায়।

বিশ্লেষকরা বলছেন, জনসমর্থন আদায়ের ক্ষমতা, সাংবাদিকদের কঠিন প্রশ্ন এড়িয়ে যাওয়ার প্রবণতা এবং একসময় ফিদেসের শীর্ষ পর্যায়ে থাকার কারণে মাগিয়ারের সঙ্গে তরুণ বয়সের অরবানের কিছু মিল খুঁজে পাওয়া যায়।

ওয়ারশভিত্তিক সেন্টার ফর ইস্টার্ন স্টাডিজের বিশ্লেষক আন্দ্রেজ সাদেকি বলেন, এক অর্থে মাগিয়ার যেন ২০ বছর আগের অরবান- তবে ক্ষমতার দুর্নীতি ও ব্যর্থতার বোঝা ছাড়া।

অনেক ভোটারও স্বীকার করছেন যে ঝুঁকি থাকা সত্ত্বেও তারা পরিবর্তনের আশায় টিসজাকে ভোট দিয়েছেন।

৩৩ বছর বয়সী ভোটার আনিতা বলেন, মাগিয়ার সাধু নন, কিন্তু ফিদেসকে বিদায় নিতে হবে।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাগিয়ারের সমর্থকদের বড় অংশ জলবায়ু সংকট মোকাবিলা এবং এলজিবিটিকিউ+ অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা দেখতে চান। ফলে নতুন সরকারের সামনে ভিন্নমুখী রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।

১৯৯০ সালের পর এই প্রথম হাঙ্গেরির সংসদে কোনো উল্লেখযোগ্য উদারপন্থী বা বামঘেঁষা দল নেই। তবুও দেশের অনেক উদারপন্থী রাজনীতিক মাগিয়ারকে সময় দিতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন।

বুদাপেস্টের মেয়র গেরগেই কারাচোনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, অনেক দিন পর বুদাপেস্টে এত মানুষকে এত আনন্দিত ও মুক্ত মনে দেখলাম। এটি একটি দারুণ সূচনা।

হাঙ্গেরি প্রধানমন্ত্রী শপথ
২৩ আগস্ট ২০২২
ভুল পূর্বাভাস দেওয়ায় হাঙ্গেরির আবহাওয়া দপ্তরের প্রধান বরখাস্ত
১৪ জুলাই ২০২২
হাঙ্গেরিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত
১৪ ডিসেম্বর ২০২১
হাঙ্গেরিতে অভিবাসনপ্রত্যাশীবোঝাই গাড়ি দুর্ঘটনায় নিহত ৭
  •  
সর্বাধিক পঠিত
  1. রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত আরও ১২
  2. লেবানন-ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ 
  3. মোজতবা খামেনি কি ক্ষমতার লাগাম হাতে তুলে নিচ্ছেন?
  4. এবার ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণের শিকার সিএনএনের নারী সাংবাদিক
  5. ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা
  6. বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবেও থাকছে না মমতার তৃণমূল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x