বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসছে, ৪৫ দিনের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ লক্ষ্যে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার।
আজ সোমবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। প্রথমদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও বিএসএফকে আমরা জমি হস্তান্তরের অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হলো। ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।
বৈঠকে আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত এসেছে। ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে পশ্চিমবঙ্গ যুক্ত হয়েছে। চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএসে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ।
আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়, আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

এনটিভি অনলাইন ডেস্ক