Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১৯:৪৯, ০৯ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১৯:৪৯, ০৯ মে ২০২৬
আরও খবর
ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
মক্কায় ইরানি হাজিদের যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিরোধী স্লোগান
যুদ্ধবিরতির ‘চরম লঙ্ঘন’ উল্লেখ করে মার্কিন হামলার নিন্দা ইরানের
ভারত-যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি স্বাক্ষর : এতে কী আছে, কেন এটি গুরুত্বপূর্ণ?
রুশ হামলার পরও ইউক্রেন ইস্যুতে মধ্যস্থতায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

ইরানকে সাহায্য করায় ৩ ব্যক্তি ও ১১ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১৯:৪৯, ০৯ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১৯:৪৯, ০৯ মে ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও (ডানে)। এএফপির ফাইল ছবি

যুদ্ধে ইরানকে সাহায্য করার অভিযোগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ও চীনের বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনবিসি।

শুক্রবার (৮ মে) দিনগত রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ইরান, চীন, বেলারুশ ও সংযুক্ত আরব আমিরাতের ১১টি প্রতিষ্ঠান ও তিন ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, নতুন এই পদক্ষেপের আওতায় রয়েছে চীন-ভিত্তিক বেশ কয়েকটি কোম্পানি, যারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক হামলা চালাতে ইরানকে স্যাটেলাইট চিত্র সরবরাহ করছে।

রুবিও আরও বলেন, যারা ইরানের সামরিক বাহিনীকে অস্ত্রশস্ত্র দিয়েছে এবং দেশটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) তৈরিতে ব্যবহৃত উপাদান সরবরাহ করে, আমরা সেসব কোম্পানি ও ব্যক্তিদের চিহ্নিত করছি।

রুবিও শুক্রবার বলেন, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিষয়ে ইরানের কাছ থেকে একটি জবাব আশা করছে ট্রাম্প প্রশাসন।

ইরানের একজন কর্মকর্তা বৃহস্পতিবার জানান, তারা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া বার্তাগুলো পর্যালোচনা করছে, কিন্তু এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বা কোনো জবাবও দেয়নি।

অ্যাক্সিওস ও অন্যান্য সংবাদমাধ্যম চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, যুদ্ধ শেষ করতে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে উভয় দেশ ১৪-দফার সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে কি না, তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, কারণ উভয় দেশের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালিতে একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। পরস্পরের ওপর চলা হামলাগুলো ‘শুধু একটি হালকা স্পর্শ’ বলে অভিহিত করেছেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ইরানিরা একটি চুক্তিতে আসতে খুবই আগ্রহী।

শুক্রবার রুবিও বলেন, আমরা গত রাতে একটি প্রতিবেদন দেখেছি, ইরান হরমুজ প্রণালিতে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি সংস্থা প্রতিষ্ঠা করেছে বা করার চেষ্টা করছে। এটি সমস্যা হয়ে দাঁড়াবে। এটি আসলে অগ্রহণযোগ্য।

সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহণ করা হয়। এটি অবরুদ্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এই পরিস্থিতিকে “ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকি” বলে অভিহিত করেছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ যুক্তরাষ্ট্র মার্কিন নিষেধাজ্ঞা

সংশ্লিষ্ট সংবাদ: ইরান-ইসরায়েল যুদ্ধ

২৫ মে ২০২৬
শান্তি আলোচনার জন্য কাতারে ইরানি কর্মকর্তারা
২৫ মে ২০২৬
ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব : ট্রাম্প
২৪ মে ২০২৬
তিন মাস ধরে অনলাইনে ক্লাস করছে ইরানের শিক্ষার্থীরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আফ্রিকাজুড়ে ক্রমেই জনপ্রিয় হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি
  2. দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
  3. চলতি বছর শেষে স্বর্ণের দামে বড় পতনের আভাস
  4. বিশ্ববাজারে রুপার দামে বড় পতন, কমেছে স্বর্ণও
  5. ইরান যুদ্ধ থেকে সহজে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প
  6. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x