Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২০, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:২৫, ১৫ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২০, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:২৫, ১৫ এপ্রিল ২০২৬
আরও খবর
যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যেকোনো প্রান্তে হামলায় সক্ষম ভারতের নতুন ক্ষেপণাস্ত্র
যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরানের ইউরেনিয়াম সরানো হবে : নেতানিয়াহু 

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এনটিভি অনলাইন ডেস্ক
২২:২০, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:২৫, ১৫ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:২০, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২২:২৫, ১৫ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীনই মধ্যপ্রাচ্যে নতুন করে আরও ১০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের ওপর চাপ বজায় রাখা ও যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় এপ্রিলের শেষ নাগাদ এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। খবর আল জাজিরার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রায় ছয় হাজার সেনা বহনকারী বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ ও এর সহযোগী জাহাজগুলো এই অঞ্চলে পৌঁছাবে। এর পাশাপাশি ‘বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’ ও ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের আরও চার হাজার ২০০ মেরিন সৈন্য মাসের শেষ দিকে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে এই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াবে তিনটিতে। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড ফোর্ড আগে থেকেই সেখানে অবস্থান করছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ওপর ঘোষিত নৌ অবরোধ এখন ‘সম্পূর্ণরূপে বাস্তবায়িত’। তাদের দাবি, সমুদ্রপথে ইরানের যাবতীয় অর্থনৈতিক বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সামুদ্রিক ট্র্যাকিং ডেটা বলছে, মার্কিন কড়াকড়ি সত্ত্বেও গত মঙ্গলবার (১৪ এপ্রিল) কিছু জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে।

এত সৈন্য মোতায়েনের মূল লক্ষ্য হিসেবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এটি ইরানকে আলোচনায় বসতে বাধ্য করবে ও একই সঙ্গে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে কাজ করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন, প্রথম দফার আলোচনা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হলেও আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৫০ হাজার মার্কিন সৈন্য এই অভিযানে অংশ নিয়েছে। বর্তমানে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চললেও এর মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র  যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে যুদ্ধ সৈন্য

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১৫ মে ২০২৬
ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনে আলোচিত পাঁচ বিষয়
১৫ মে ২০২৬
চীন ছাড়লেন ট্রাম্প, বড় বাণিজ্যিক চুক্তির ঘোষণা
১৫ মে ২০২৬
সফরের শেষ দিনে একান্ত বৈঠক করবেন ট্রাম্প-শি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্প-শি শীর্ষ সম্মেলনে আলোচিত পাঁচ বিষয়
  2. সংঘাত চললেও আলোচনায় বসেছে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা
  3. ইউক্রেনের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনে ৩৬ দেশের অনুমোদন
  4. মোদির সংক্ষিপ্ত আমিরাত সফর থেকে বড় প্রাপ্তি
  5. মার্কিন মামলায় জরিমানা দিতে রাজি গৌতম আদানি
  6. রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২১, আহত ৪৫

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x