Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ২৬ মার্চ ২০২৬
আপডেট: ১২:০০, ২৬ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ২৬ মার্চ ২০২৬
আপডেট: ১২:০০, ২৬ মার্চ ২০২৬
আরও খবর
ইরানে মোসাদের গুপ্তচর সন্দেহে উচ্চপদস্থ কর্মকর্তার ফাঁসি
যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম
ইসলামাবাদ আলোচনার ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানের ‘বিরল’ ঘোষণা
যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান পাকিস্তানের
স্বর্ণের দামে আবারও বড় পতন

ইরানের দ্বীপ দখল হলে প্রতিবেশী রাষ্ট্রে হামলার হুঁশিয়ারি তেহরানের

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ২৬ মার্চ ২০২৬
আপডেট: ১২:০০, ২৬ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫৫, ২৬ মার্চ ২০২৬
আপডেট: ১২:০০, ২৬ মার্চ ২০২৬

ইরানের কোনো দ্বীপ বা ভূখণ্ডে আগ্রাসন চালানো হলে প্রতিবেশী দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই কঠোর বার্তা দেন। 

বাঘের গালিবফ জানান, ইরানি বাহিনী শত্রুপক্ষের প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছে ও যেকোনো উসকানিমূলক পদক্ষেপের জবাবে সংশ্লিষ্ট আঞ্চলিক দেশের ওপর ‘অবিরাম ও নিরলস’ হামলা চালানো হবে। খবর আল জাজিরার।

গালিবফের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে আলোচনার দাবি করছেন, অন্যদিকে হোয়াইট হাউস থেকে ইরানকে নতুন করে হুমকি দেওয়া হচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বুধবার (২৫ মার্চ) ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরানকে অবশ্যই তাদের পরাজয় স্বীকার করে নিতে হবে। তারা যদি বর্তমান পরিস্থিতি বুঝতে ভুল করে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের ওপর এমন ভয়াবহ আঘাত করবেন যা আগে কখনো দেখা যায়নি।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে (ইরানের ওপর) ‘নরক’ নামিয়ে আনতে প্রস্তুত।’

পারস্য উপসাগরে মার্কিন রণপ্রস্তুতি

পেন্টাগন ইতোমধ্যেই উপসাগরীয় অঞ্চলে হাজার হাজার প্যারাট্রুপার ও মেরিন সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় দুই হাজার সৈন্য ও বিশাল উভচর অ্যাসল্ট জাহাজে করে দুটি মেরিন ইউনিট আগামী কয়েক দিনের মধ্যে এই অঞ্চলে পৌঁছাবে।

নজর ‘খারগ’ দ্বীপের ওপর

বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ খারগ দ্বীপ দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই পরিকল্পনা সম্পর্কে অবগত। অভিযোগ উঠেছে, সংযুক্ত আরব আমিরাত এই অভিযানে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে পারে।

ইরানি কর্মকর্তাদের মতে, যদি খারগ দ্বীপে মার্কিন সেনারা অবতরণ করে, তবে তা যুক্তরাষ্ট্র ও সহযোগী দেশগুলোর জন্য ‘অত্যন্ত ধ্বংসাত্মক’ হবে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরানি দ্বীপপুঞ্জে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তারা লোহিত সাগরের মোহনায় অবস্থিত বাব আল-মানদেব প্রণালিতে নতুন রণাঙ্গন খুলতে পারে। এমনকি ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও প্রয়োজনে এই প্রণালি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে প্রস্তুত বলে জানানো হয়েছে।

কূটনৈতিক তৎপরতা

যুদ্ধের দামামার মধ্যেও পর্দার আড়ালে আলোচনার খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ১৫-দফা পরিকল্পনা প্রস্তাব করেছে বলে জানা গেছে, বিপরীতে তেহরানও তাদের নিজস্ব ৫টি শর্ত দিয়েছে। তবে প্রকাশ্যে ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনার কথা অস্বীকার করে আসছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ দ্বীপ দখল হুঁশিয়ারি তেহরান
২১ এপ্রিল ২০২৬
‘তেহরান নরম হলেই গরম হয় ওয়াশিংটন’
২১ এপ্রিল ২০২৬
‘যুদ্ধবিরতির আগেই আমার স্বপ্নগুলো মরে গেছে’
২১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে ৬০ সাবেক সেনা গ্রেপ্তার
২০ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ আলোচনা : কূটনীতি কি আরও সংঘাতের জন্ম দিতে পারে?
২০ এপ্রিল ২০২৬
কোনো শক্তির কাছে নতি স্বীকার করবে না ইরান : পেজেশকিয়ান
২০ এপ্রিল ২০২৬
পাকিস্তানের ঘাঁটিতে ৬ মার্কিন সামরিক বিমানের অবতরণ
২০ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ সফর নিয়ে ওয়াশিংটনে চরম বিশৃঙ্খলা
২০ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি আজই : ট্রাম্প
২০ এপ্রিল ২০২৬
আলোচনায় বসতে রাজি না ইরান, তারপরও ইসলামাবাদে কড়া নিরাপত্তা
২০ এপ্রিল ২০২৬
ইরানি জাহাজ আটককে যুক্তরাষ্ট্রের ‘জলদস্যুতা’ বলছে তেহরান, নিন্দা চীনের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম
  2. অবহেলার প্রতিশোধ নিতে হাত-পা বেঁধে প্রেমিককে পুড়িয়ে মারল তরুণী!
  3. ইসলামাবাদ আলোচনার ভবিষ্যৎ নিয়ে পাকিস্তানের ‘বিরল’ ঘোষণা
  4. যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান পাকিস্তানের
  5. স্বর্ণের দামে আবারও বড় পতন
  6. শেষ হতে চলেছে যুদ্ধবিরতি, চুক্তি না হলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার হুঁশিয়ারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x