Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১৪:০৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১১, ১৮ মার্চ ২০২৬
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১৪:০৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১১, ১৮ মার্চ ২০২৬
আরও খবর
মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির
মালয়েশিয়ায় থাকা ভিসাহীন বাংলাদেশিদের দেশে ফিরতে হাইকমিশনের আহ্বান
বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ পথচলায় মুগ্ধ মালয়েশিয়ানরা
বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান কত?

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার মাহফিল

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১৪:০৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১১, ১৮ মার্চ ২০২৬
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১৪:০৫, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১১, ১৮ মার্চ ২০২৬
কুয়ালালামপুরের কুইল সিটি মলের পাক-পাঞ্জাব রেস্টুরেন্টে সোমবার বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ায় (বিএসইউএম) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) কুয়ালালামপুরের কুইল সিটি মলের পাক-পাঞ্জাব রেস্টুরেন্টে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তিলাওয়াত করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার শিক্ষার্থী জাকারিয়া আশিক। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন বিএসইউএমের সহসভাপতি ডা. ফাতেমা ইসলাম তন্বী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইউএমের উপদেষ্টা সুরাইয়া নাহার এবং সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ জহুরুল ইসলাম ও জহির সাদাত। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার সহকারী অধ্যাপক এস এম আফজাল হক, বিশিষ্ট ব্যবসায়ী মুবিন ভুঁইয়া, হুমায়ুন কবির হিমেল, যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি মনিরুজ্জামান মনির ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান। 

অতিথিরা তাঁদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করেন বিএসইউএমের সাবেক সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম–২ আসনের সংসদ সদস্য আতিক মোজাহিদ। অপরদিকে, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা এম এ বশির একটি ভিডিও বার্তায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। তাঁরা প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সংগঠিত ও সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিএসইউএমের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএসইউএমের  সাবেক সভাপতি ও উপদেষ্টা আলমগীর চৌধুরী আকাশ। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বিএসইউএম প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সংগঠনের অনেক সাবেক সদস্য ইতোমধ্যে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। তিনি প্রবাসে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, নেতৃত্বের বিকাশ এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইউএমের বর্তমান সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন। সমাপনী বক্তব্যে তিনি উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্য জোরদারে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রোগ্রাম সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিএসইউএমের সাধারণ সম্পাদক ড. আবু জায়েদ।

পরিশেষে বিএসইউএমের সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ বোরহান উদ্দীন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে সম্মিলিতভাবে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং পারস্পরিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে।

মালয়েশিয়া প্রবাসী ইফতার মাহফিল
২৮ আগস্ট ২০২৬
স্বচ্ছ প্রক্রিয়ায় শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে
২২ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি, তালিকা প্রকাশ
১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পর্যটন সহযোগিতা জোরদারে বৈঠক
১২ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু, স্বজনদের সন্ধান চায় হাইকমিশন
১২ আগস্ট ২০২৬
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির ও সিতি হাসমাহর ঐতিহাসিক ৩ রেকর্ড
৩০ জুলাই ২০২৬
অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার
২২ জুলাই ২০২৬
মালয়েশিয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২০ জুলাই ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজারে জালিয়াতি : ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
১৩ জুলাই ২০২৬
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন দিঘী
২২ জুন ২০২৬
বাংলাদেশ একটি বিশাল সম্ভাবনাময় বড় দেশ : আনোয়ার ইব্রাহিম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিদ্যুৎ নেই হাসপাতালে, মোবাইলের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার
  2. সংঘাত মোকাবিলায় প্রস্তুত ইরান, সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা
  3. সংঘাত ভুলে আমিরাতের সঙ্গে নতুন সূচনার বার্তা ইরানি প্রেসিডেন্টের
  4. ইয়েমেনে সংঘাত, বাড়িঘর ছেড়েছে ৮৬ হাজার মানুষ : জাতিসংঘ
  5. পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের
  6. চীনের প্রেসিডেন্টের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা থাকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x