Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৭, ১৪ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৭, ১৪ মার্চ ২০২৬
আরও খবর
লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় ৬০ দেশের নিন্দা
লেবাননের সঙ্গে দ্রুত আলোচনায় প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু
যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৭
ইরান যুদ্ধে ইসরায়েলি আহতের সংখ্যা বেড়ে ৭৪৫১

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ স্বাস্থ্যকর্মী নিহত

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৭, ১৪ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:১০, ১৪ মার্চ ২০২৬
আপডেট: ১৪:১৭, ১৪ মার্চ ২০২৬
১৪ মার্চ বৈরুতের দক্ষিণ শহরতলির হারেত হ্রিক পাড়ায় ইসরায়েলি বিমান হামলার স্থানে একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের উওপর দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি। ছবি: এএফপি

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চিকিৎসক, প্যারামেডিক ও নার্স রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) রাতে বিন্ত জবেইল জেলার বুর্জ কালাউইয়াহ গ্রামে এই হামলা চালানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতরা সবাই হামলার সময় দায়িত্ব পালন করছিলেন। খবর আল জাজিরার। 

এদিকে উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপে নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কয়েক ঘণ্টার ব্যবধানে স্বাস্থ্যখাতে এটি দ্বিতীয় হামলা। এর আগে দক্ষিণাঞ্চলের সোয়ানেহ গ্রামে একটি প্যারামেডিক সেন্টারে হামলায় দুইজন প্যারামেডিক নিহত এবং পাঁচজন আহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ করেছে।

এদিকে দক্ষিণ লেবাননের তামির হারেত সাইদা এলাকায় আরেকটি ইসরায়েলি বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

লেবাননের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়তে থাকে। এরপর ২ মার্চ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

এই সংঘাতে এখন পর্যন্ত লেবাননে ৭৭৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ১৮ জন প্যারামেডিক রয়েছেন।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের ইয়ারা শহরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

সংগঠনটি আরও দাবি করেছে, দক্ষিণ লেবাননের কফর কিলা ও খিয়াম এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলাও চালানো হয়েছে।

হিজবুল্লাহর নেতা নাঈম কাসেম শুক্রবার বলেন, ইসরায়েলের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি সংঘর্ষের জন্য সংগঠনটি প্রস্তুত রয়েছে।

কাসেম বলেন, এটি একটি অস্তিত্বের লড়াই, এটি কোনো সীমিত বা সহজ যুদ্ধ নয়।

এদিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার ঘটনাও অব্যাহত রয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) ভোরে ইসরায়েলের উত্তরাঞ্চলের আপার গ্যালিলি এলাকায় কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির চ্যানেল ১২।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে, আবার কিছু খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে। হামলার ফলে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবানন ইসরায়েল হামলা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: লেবানন

১২ ঘন্টা আগে
লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় ৬০ দেশের নিন্দা
০৯ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৭
২৮ মার্চ ২০২৬
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান খুব নিম্নমানের কাজ করছে, অসম্মানজনকও বলতে পারেন : ট্রাম্প
  2. ট্রাম্প আশ্বস্ত করলেও হরমুজ পাড়ি দিতে নারাজ চার শতাধিক জাহাজ
  3. লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় ৬০ দেশের নিন্দা
  4. লেবাননের সঙ্গে দ্রুত আলোচনায় প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু
  5. ইরানের সঙ্গে ‘স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি’ চায় যুক্তরাষ্ট্র
  6. যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x