দুদিন কোমায় থেকে মারা গেলেন খামেনির স্ত্রী
যুক্তরাষ্ট্র ও ইসলায়েল যৌথভাবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে হামলা শুরু করে ইরানে। প্রথম দিনের সেই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন – এমন খবর প্রকাশ পায় গতকাল রোববার।
শনিবারের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ। তবে সেই হমলার ধকল কাটিয়ে উঠতে পারলেন না তিনি। দুই দিন কোমায় থেকে অবশেষে আজ সোমবার (২ মার্চ) মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। ইরানের গণমাধ্যমগুলো এই সংবাদ দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, শনিবারের হামলায় আলী খামেনি নিহত হলেও মারাত্মকভাবে আহত হন মানসুরেহ বাগেরজাদেহ। সেই সময় থেকেই কোমায় ছিলেন তিনি। অবশেষে আজ সোমবার মারা যান খামেনির স্ত্রী।

এনটিভি অনলাইন ডেস্ক