Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল
তেহরানের আবাসিক এলাকা ও বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলা
জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
ছাত্রীদের আপত্তিকর ছবি-ভিডিও ধারণের অভিযোগে ‘ববি’তে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় খুলতেই বিক্ষোভে ফেটে পড়ল ইরানের শিক্ষার্থীরা

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
তেহরানের রোববার শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। ছবি: এএফপি

দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের এক মাস পর বিশ্ববিদ্যালয় খুলতেই দ্বিতীয় দিনের মতো তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন হাজারো ইরানি শিক্ষার্থী। 

স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) তেহরানের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান—তেহরান বিশ্ববিদ্যালয়, শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, আমিরকাবির বিশ্ববিদ্যালয় ও শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে—বড় আকারের সমাবেশ হয়। সরকারবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সমর্থিত আধাসামরিক বাসিজ সংগঠনের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর আল জাজিরার। 

বিশ্ববিদ্যালয়ের বাইরে ভারী অস্ত্রসজ্জিত নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা যায়। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শিয়া নগরী মাশহাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীকে শিক্ষার্থীদের ওপর চড়াও হতে দেখা যায়।

পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আবদানান গ্রামে গত সপ্তাহের বিক্ষোভের পর গ্রেপ্তার হওয়া এক অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তি পেলে রোববার তাকে ঘিরে সমর্থকদের জমায়েত হয়।

দেশজুড়ে বিক্ষোভ চলাকালে ও পরবর্তী সময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন। তবে সরকার বিস্তারিত গ্রেপ্তার সংখ্যা প্রকাশ করেনি।

প্রাণহানির বিষয়ে সরকারি ও বেসরকারি তথ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। ইরান সরকার দাবি করেছে, ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন, যাদের সবাই ‘সন্ত্রাসী’ বা ‘দাঙ্গাবাজ’ এবং তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদপুষ্ট।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, তারা ৭ হাজারের বেশি মৃত্যুর তথ্য যাচাই করেছে এবং আরও প্রায় ১২ হাজার ঘটনার তদন্ত চলছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক মাই সাতো বলেছেন, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়াতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুর সংখ্যা ৩২ হাজার বলে উল্লেখ করেছেন।

রোববার তেহরানের বিশ্ববিদ্যালয়গুলোতে রাষ্ট্রীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনার ভিন্ন চিত্র দেখা যায়। রাষ্ট্রীয় ও আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যমে বাসিজ শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পোড়াতে এবং ‘আমেরিকার মৃত্যু’, ‘স্বৈরশাসকের মৃত্যু’ স্লোগান দিতে দেখা যায়। 

অন্যদিকে, সরকারবিরোধী শিক্ষার্থীরা ‘নারী, জীবন, স্বাধীনতা’ ও ‘স্বৈরশাসকের মৃত্যু’ স্লোগান দেন। কিছু ভিডিওতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগের ইরানের ‘সিংহ ও সূর্য’ চিহ্নযুক্ত পতাকা উড়াতে দেখা যায়, যা সাবেক শাহ পরিবারের প্রতি সমর্থনের ইঙ্গিত হিসেবে বিবেচিত।

বিক্ষোভে নিহতদের পরিবারের সদস্যরা ৪০ দিন পূর্তি উপলক্ষে বিভিন্ন স্থানে স্মরণসভা আয়োজন করছেন। এসব অনুষ্ঠানে শোকের পাশাপাশি হাততালি, সঙ্গীত পরিবেশন ও বিজয়ের চিহ্ন প্রদর্শনের মতো কর্মকাণ্ড দেখা গেছে, যা প্রচলিত রাষ্ট্রীয় শোকাচারের বিপরীত।

সরকার আন্তর্জাতিক তদন্তের আহ্বান প্রত্যাখ্যান করে নিজস্ব তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে, তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। টানা সপ্তম সপ্তাহ ধরে ইন্টারনেট নিয়ন্ত্রণও অব্যাহত রয়েছে।

শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বিক্ষোভ

সংশ্লিষ্ট সংবাদ: শিক্ষার্থী

২০ ফেব্রুয়ারি ২০২৬
ছিনতাইকারীর ধাওয়ায় শিক্ষার্থী নিখোঁজ, ২ দিনেও সন্ধান মেলেনি
৩০ ডিসেম্বর ২০২৫
পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফিরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
২৪ নভেম্বর ২০২৫
৭৩৬ কৃতি শিক্ষার্থীকে সম্মান জানাল পিয়ারসন ও ব্রিটিশ কাউন্সিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  2. ইরান যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব জ্বালানি বাজারে, ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি
  3. মস্কো-কিয়েভের ৩০০ জন করে যুদ্ধবন্দি বিনিময়
  4. উপসাগরীয় দেশের জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে, কাতারের হুঁশিয়ারি
  5. ইরানে যুক্তরাষ্ট্রের প্রথম ব্যবহৃত পিআরএসএম ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর
  6. শাহেদ ড্রোন থেকে বাঁচতে দ্বারে দ্বারে ঘুরছেন ট্রাম্প!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x