Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ০৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:০৪, ০৬ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ০৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:০৪, ০৬ ডিসেম্বর ২০২৫
আরও খবর
নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ সদস্য আহত
আমরা শুধু সীমান্তই নয়, স্বপ্নও ভাগাভাগি করি : ভারতীয় হাইকমিশনার
পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই
সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলি, পরস্পরকে দোষারোপ

এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ০৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:০৪, ০৬ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:০০, ০৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:০৪, ০৬ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে আফগান পক্ষের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এএফপির ফাইল ছবি

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে গুলিবিনিময়ের ঘটনার পর দুটি দেশই একেঅপরকে ‘বিনা উসকানিতে’ সংঘাত সৃষ্টির দায়ে দোষারোপ করেছে। গত অক্টোবরে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটি যুদ্ধবিরতির চুক্তি করলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের সীমান্তে প্রায়শই প্রাণঘাতি সংঘাতের ঘটনা ঘটছে। খবর এএফপির।

এদিকে, আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শুক্রবার শেষরাতের দিকে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, দুঃখজনকভাবে আজ রাতে পাকিস্তানি পক্ষ আফগানিস্তানের কান্দাহার ও স্পিন বুলডক জেলায় হামলা চালিয়েছে এবং আমাদের ইসলামি সাম্রাজ্যের বাহিনী এই হামলার পাল্টা জবাব দিয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের কর্তৃপক্ষ  আজ শনিবার (৬ ডিসেম্বর) বলেছে, এই সংঘাত শুরু করেছে আফগানিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জায়িদি সামাজিক মাধ্যম এক্সে বলেন, কিছুক্ষণ আগে সীমান্ত এলাকায় বিনা উসকানিতে হামলা করেছে আফগানিস্তান। এবং তাৎক্ষণিকভাবে ব্যাপক ও সমুচিত জবাব দিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী।

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গুলিবর্ষণের এই ঘটনা শুরু হয় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এবং তা প্রায় দুই ঘণ্টাব্যাপী চলতে থাকে।

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান আলি মোহাম্মদ হাকমাল জানিয়েছেন, পাকিস্তানি পক্ষ হালকা ও ভারী কামানের গোলা বর্ষণ করেছে এবং মর্টার হামলায় বেসামরিক লোকজনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের চামান সীমান্ত এলাকা থেকেও গোলাগুলির শব্দ পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।  

তবে সংঘাতের এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

২০২১ সালে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেবার পর আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসে তালেবান যোদ্ধারা। এরপর থেকেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়। গত অক্টোবরে দুই দেশের মধ্যে সংঘাতে ৭০ জনেরও বেশি লোক নিহত হয় এবং আহত হয় আরও কয়েকশ মানুষ।

পাকিস্তান পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত গোলাগুলি
০১ আগস্ট ২০২৬
পাকিস্তানে তুষারধস, ৪ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
৩১ জুলাই ২০২৬
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৩৪
২৩ জুলাই ২০২৬
ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
২২ জুলাই ২০২৬
মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চায় পাকিস্তান
১৭ জুলাই ২০২৬
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘাত, সুষ্ঠু তদন্ত চায় জাতিসংঘ
০৮ জুলাই ২০২৬
পাকিস্তানে চার দিনে ৩ বড় হামলা, সেনাসহ নিহত ৪২
০৮ জুলাই ২০২৬
আরব সাগরে ৫ ক্রুসহ পাকিস্তানের বিমান নিখোঁজ
০৩ জুলাই ২০২৬
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০
২৯ জুন ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা : খাদ্যপণ্য, সার ও পাটখাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
২৮ জুন ২০২৬
পাকিস্তানের করাচিতে বিকট বিস্ফোরণ ও তীব্র গোলাগুলি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাশিয়ার হামলায় ইউক্রেনে নারী নিহত, রোমানিয়ার আকাশে ড্রোন ভূপাতিত করল ন্যাটো
  2. গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধি দল
  3. ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪৭, ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা
  4. জিম্বাবুয়েতে ফেরিডুবিতে নিহত বেড়ে ৬৮, এখনো চলছে উদ্ধার অভিযান
  5. ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ৩ শিশুসহ ১১ জন নিহত
  6. নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x