চীনে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের দক্ষিণাংশে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আজ বিকেল ৩টা ৪৪ মিনিটে প্রদেশটির তুমশুক কাউন্টিতে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। খবর আনাদুলুর।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক শূন্য। সাংহাই ডেইলির রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পটি জিনজিয়াংয়ের কিজিলসু কির্গিজ স্বায়ত্তশাসিত অঞ্চলের আহেক্কি কাউন্টিতেও অনুভূত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক