Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:৩৮, ২৭ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:৩৮, ২৭ অক্টোবর ২০২৫
আরও খবর
যুক্তরাষ্ট্রের তিন গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কে সাইবার হামলা
ইরান যুদ্ধ বন্ধ চায় অধিকাংশ মার্কিন ভোটার : জরিপ
ইরান যুদ্ধ কীভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির রূপ বদলে দিচ্ছে?
শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব : যুক্তরাষ্ট্রকে গালিবাফ
চীনের বাজারে ফিরছে বোয়িং? আরও ২৫০ উড়োজাহাজ বিক্রির ইঙ্গিত ট্রাম্পের

আসিয়ান সম্মেলনে ট্রাম্প-লুলা বৈঠক, সম্পর্ক উন্নয়নে আশার বার্তা

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:৩৮, ২৭ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩৫, ২৭ অক্টোবর ২০২৫
আপডেট: ০৮:৩৮, ২৭ অক্টোবর ২০২৫
২৬ অক্টোবর কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকের সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা (ডানে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছেন। ছবি: এএফপি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সাম্প্রতিক শুল্ক-বিরোধের মধ্যেও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া গেছে এই বৈঠকে।

ব্রাজিল সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকটি ছিল ‘গঠনমূলক ও ইতিবাচক’। বৈঠক শেষে লুলা বলেন, ‘আমরা সম্মত হয়েছি—আমাদের দলগুলো অবিলম্বে আলোচনায় বসবে, যাতে শুল্ক ও নিষেধাজ্ঞা সম্পর্কিত সমস্যাগুলোর দ্রুত সমাধান খুঁজে বের করা যায়।’

গত জুলাইয়ে ট্রাম্প প্রশাসন হঠাৎ করে ব্রাজিল থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দেয়। তখন ট্রাম্প এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন, সাবেক ব্রাজিলীয় প্রেসিডেন্ট জায়ার বলসোনারোকে ঘিরে ‘উইচ হান্ট’ বা রাজনৈতিক প্রতিশোধমূলক মামলাগুলোর বিষয়।

বলসোনারো ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থান চেষ্টার দায়ে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। তার সমর্থকেরা রাজধানী ব্রাসিলিয়ার সরকারি এলাকায় দাঙ্গা সৃষ্টি করে, যা অনেকের কাছে ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির কংগ্রেস হামলার পুনরাবৃত্তি মনে করিয়ে দেয়।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ব্রাজিলের একাধিক সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যাদের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাইসও আছেন। তিনি বলসোনারোর মামলার বিচার কার্যক্রম তদারকি করেছিলেন।

আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা উভয় দেশের জন্যই বেশ কিছু ভালো চুক্তি করতে পারব বলে আমি মনে করি।’ 

ট্রাম্প আরও জানান, বলসোনারো ইস্যু নিয়ে তার উদ্বেগ থাকলেও, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সম্পর্ক শক্তিশালী থাকবে বলে আশা করছেন।

অন্যদিকে, লুলা আগে থেকেই যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেন, গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের বাণিজ্যে ৪১০ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত থাকা সত্ত্বেও এভাবে শুল্ক আরোপ ‘অন্যায্য’।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা জানান, আলোচনাগুলো অবিলম্বে শুরু হবে এবং ব্রাজিল যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে আলোচনার সময় পর্যন্ত শুল্ক আরোপ স্থগিত রাখতে।

মাওরো বলেন, ‘আমরা আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই—সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যেই—দুই দেশের মধ্যে খাতভিত্তিক সব শুল্ক-সংক্রান্ত আলোচনার সমাধান হবে।’ 

মাওরো ভিয়েরা আরও জানান, লুলা বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার প্রস্তাবও দেন। যুক্তরাষ্ট্র বর্তমানে ভেনেজুয়েলা উপকূলে তার অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং দেশটির বিরুদ্ধে বিমান হামলার হুমকি দিয়েছে, যা কারাকাস সরকার ‘মিথ্যা অজুহাত’ বলে দাবি করছে।

উচ্চ মার্কিন শুল্কের কারণে বিশ্বব্যাপী গরুর মাংস ও কৃষিপণ্যের বাজারে পরিবর্তন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে দাম বেড়েছে, আর ব্রাজিল চীনসহ তৃতীয় দেশগুলোতে রপ্তানি বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নিচ্ছে।

বৈঠকে বলসোনারোর নাম উল্লেখ করা হয়নি বলে নিশ্চিত করেছেন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মার্সিও রোজা।

ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়া আসিয়ান সম্মেলন যুক্তরাষ্ট্র ব্রাজিল বৈঠক লুলা দা সিলভা
১৯ সেপ্টেম্বর ২০২৫
টিকটকসহ বাণিজ্য ইস্যুতে ট্রাম্প-শি ফোনালাপ
১৮ সেপ্টেম্বর ২০২৫
স্টারমারের সঙ্গে বৈঠকে প্রাধান্য পাবে ইউক্রেন-গাজা
১৬ সেপ্টেম্বর ২০২৫
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প 
১৪ সেপ্টেম্বর ২০২৫
রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ন্যাটো মিত্রদের প্রতি ট্রাম্পের আহ্বান
০৬ সেপ্টেম্বর ২০২৫
মোদি ভালো বন্ধু, তবে এখন যা করছেন তা পছন্দ করি না : ট্রাম্প
০৫ সেপ্টেম্বর ২০২৫
ভেনেজুয়েলা উত্তেজনা : পুয়ের্তো রিকোতে ১০ যুদ্ধবিমান পাঠাচ্ছেন ট্রাম্প
০৫ সেপ্টেম্বর ২০২৫
ভারত-রাশিয়াকে মনে হচ্ছে চীনের কাছে হারিয়ে ফেলেছি : ট্রাম্প
০৫ সেপ্টেম্বর ২০২৫
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ রাখার নির্দেশ ট্রাম্পের
০৪ সেপ্টেম্বর ২০২৫
হার্ভার্ডের তহবিল কাটছাঁটে ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল মার্কিন আদালতে
০৪ সেপ্টেম্বর ২০২৫
পুতিন-কিমকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছে চীন, অভিযোগ ট্রাম্পের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুক্তরাষ্ট্রের তিন গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কে সাইবার হামলা
  2. শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
  3. সেনেগাল থেকে ইউরোপগামী নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ ১৭৫
  4. পাকিস্তানে কমল জ্বালানি তেলের দাম, দেশের খবর কী? 
  5. ইয়েমেনের বন্দরে সৌদি জোটের হামলা, সৌদিতে ড্রোন ধ্বংস
  6. ইরান যুদ্ধ বন্ধ চায় অধিকাংশ মার্কিন ভোটার : জরিপ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x