Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৯:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৯:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
ট্রাম্পকে পাত্তা না দিয়ে ‘লেক অন্টারিও’ নামে বড় বিলবোর্ড বসালো কানাডা
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সড়ক অবরোধের পর মামলা
সাভারে মিল্টন সমাদ্দারের নামে এবার হত্যাচেষ্টা মামলা  
এআই দিয়ে মামলার রায় লেখা উচিত নয়: প্রধান বিচারপতি
ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের

চার্লি কার্ক হত্যাকাণ্ড

অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাইবে প্রসিকিউশন

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৯:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৯:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫
প্রোভোতে ইউটাহ কাউন্টি স্বাস্থ্য ও বিচার ভবনে বক্তব্য রাখছেন ইউটাহ কাউন্টির অ্যাটর্নি জেফ গ্রে। ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত টাইলার রবিনসনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাইবে প্রসিকিউশন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইউটাহ কাউন্টির প্রধান প্রসিকিউটর জেফ গ্রে এ ঘোষণা দেন। খবর আল জাজিরার। 

রবিনসনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সাতটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে— গুরুতর হত্যাকাণ্ড, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি, সাক্ষী প্রভাবিত করা এবং শিশুর উপস্থিতিতে সহিংস অপরাধ সংঘটন।

প্রসিকিউটর গ্রে সংবাদ সম্মেলনে বলেন, “আমি এ সিদ্ধান্ত হেলাফেলা করে নেইনি। অপরাধের প্রকৃতি ও প্রমাণের ভিত্তিতেই মৃত্যুদণ্ড চাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও জানান, অভিযোগে দুটি গুরুতর কারণ যুক্ত করা হয়েছে— কার্ককে তার রাজনৈতিক মত প্রকাশের কারণে টার্গেট করা এবং শিশুদের উপস্থিতির মধ্যে হত্যাকাণ্ড ঘটানো।

রবিনসন মঙ্গলবার প্রথমবার ভার্চুয়ালি আদালতে হাজির হন। এ সময় তাকে আত্মহত্যা প্রতিরোধী পোশাক পরা অবস্থায় দেখা যায়। বিচারক টনি গ্রাফ তাকে সরকারি আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন ২৯ সেপ্টেম্বর।

ঘটনার বিস্তারিত জানাতে প্রসিকিউটর বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ফুটেজে দেখা যায়— কালো পোশাক পরা এক ব্যক্তি একটি ছাদে উঠে যায়, যার হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে প্যান্টের ভেতর রাইফেল লুকিয়েছে। পরে গুলি চালানোর পর তাকে পালিয়ে যেতে দেখা যায়।

রবিনসনের মা ছবির মাধ্যমে তাকে শনাক্ত করেন এবং পরে পরিবারের একজন অবসরপ্রাপ্ত শেরিফের সহায়তায় তাকে আত্মসমর্পণে রাজি করান।

অভিযোগপত্রে বলা হয়েছে, হামলার পর রবিনসন তার প্রেমিকাকে মেসেজে জানায় যে, সে একটি নোট রেখে এসেছে, যেখানে লেখা ছিল— “চার্লি কার্ককে হত্যা করার সুযোগ পেয়েছিলাম এবং আমি তা করেছি।”

প্রেমিকা উত্তরে জিজ্ঞেস করলে, “তুমি করনি তো, তাই না?” রবিনসন স্বীকার করে, “হ্যাঁ, আমি করেছি। দুঃখিত।”

মেসেজে সে আরও লিখেছিল, “তার ঘৃণা আমি আর সহ্য করতে পারছিলাম না। কিছু ঘৃণা আলোচনা দিয়ে মুছে ফেলা যায় না।”

ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে। রিপাবলিকানরা দাবি করছে, এটি কোনো বামপন্থী ষড়যন্ত্রের ফল। অন্যদিকে, ডেমোক্র্যাটরা হুঁশিয়ারি দিচ্ছে, একপক্ষকে দোষারোপ করলে রাজনৈতিক সহিংসতা আরও বাড়তে পারে।

ডেমোক্র্যাট সিনেটর অ্যামি ক্লোবুচার এফবিআই পরিচালক কাশ প্যাটেলকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টকে এ ধরনের দোষারোপের রাজনীতি থেকে বিরত থাকতে বলার জন্য।

এফবিআই প্রধান প্যাটেল জানান, তিনি এ বার্তা পৌঁছে দেবেন এবং পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে রবিনসনের সাথে অন্য কেউ বা কোনো সংগঠন জড়িত ছিল কি না।

যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ড মৃত্যুদণ্ড মামলা চার্লি কার্ক
২৫ আগস্ট ২০২৬
ফ্লোরিডায় বজ্রপাতে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
২৫ আগস্ট ২০২৬
১১ বিমানবাহী রণতরী থাকা সত্ত্বেও চাপে মার্কিন নৌবাহিনী
২৪ আগস্ট ২০২৬
এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
২২ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
২২ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল
১৯ আগস্ট ২০২৬
মধ্যপ্রাচ্যে সেনা কমানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
১৯ আগস্ট ২০২৬
কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত, চুক্তির দাবি ট্রাম্পের
১৭ আগস্ট ২০২৬
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের
১৭ আগস্ট ২০২৬
৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার হারালেন নিজের পদ
১৫ আগস্ট ২০২৬
মিশিগানে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নাগরিকদের কূটনীতি ও দেশ রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইরানি নেতারা
  2. নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০
  3. নেপালের বন্যায় সেই সবুজ বাড়িটির বাসিন্দাদের ভাগ্যে কী ঘটেছিল?
  4. কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭
  5. নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল, নিখোঁজ ২ হাজার
  6. ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x