Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ১৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৮:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ১৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৮:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
এক মোটরসাইকেলে সপ্তম শ্রেণির ৩ শিক্ষার্থী, প্রাণ গেল দুজনের
খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
রংপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ১৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৮:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৩০, ১৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৮:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫
১৪ সেপ্টেম্বর গাজা শহরের ইসলামিক ইউনিভার্সিটি অফ গাজার একটি ভবনে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে লোকেরা দৌড়াচ্ছে। ছবি: এএফপি

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা চালিয়ে অন্তত ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা সিটিতে ১৬টি ভবন ধ্বংস করেছে। এর মধ্যে তিনটি ছিল আবাসিক টাওয়ার। রোববারের (১৪ সেপ্টেম্বর) এসব হামলায় শুধু গাজা সিটিতেই অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষে আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে। খবর আল জাজিরার। 

গাজা সিটির রিমাল এলাকার আল-কাওসার টাওয়ারকে প্রথমে লক্ষ্যবস্তু করে ইসরায়েলি সেনারা। পরে কয়েক ঘণ্টার মধ্যে মিসাইল হামলা চালিয়ে ভবনটি ধ্বংস করে দেয়। টানা বোমাবর্ষণে হাজারো মানুষ আবারও বাস্তুচ্যুত হয়েছে।

বাস্তুচ্যুত মারওয়ান আল-সাফি বলেন, “আমরা জানি না কোথায় যাবো। আমাদের বাঁচার উপায় নেই।”

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর ইসরায়েলের এই হামলাকে “পদ্ধতিগত বোমাবর্ষণ” বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েল আসলে স্কুল, মসজিদ, হাসপাতাল, ত্রাণকেন্দ্র এমনকি আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যালয়ও ধ্বংস করছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, শুধু গত চারদিনে গাজা সিটিতে তাদের ১০টি ভবনে হামলা হয়েছে—যার মধ্যে সাতটি স্কুল ও দুটি ক্লিনিক রয়েছে। সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, “গাজায় কোথাও নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়।”

ইসরায়েলি হামলা তীব্র হওয়ায় হাজারো পরিবার দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় পালিয়ে যাচ্ছে, যাকে ইসরায়েল তথাকথিত “নিরাপদ অঞ্চল” ঘোষণা করেছে। কিন্তু বাস্তবে সেখানেও হামলা অব্যাহত আছে।

বাস্তুচ্যুত আহমেদ আওয়াদ আল জাজিরাকে বলেন, “শনিবার মর্টারের গোলা পড়তে থাকায় আমরা উত্তর গাজা থেকে পালাই। কিন্তু এখানে এসে দেখি পানি নেই, শৌচাগার নেই, মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে।”

আরেকজন, আবদুল্লাহ আরাম বলেন, “খাবার ও বিশুদ্ধ পানির মারাত্মক সংকট চলছে। শীত আসছে, অথচ নতুন তাঁবু নেই।”

গত সপ্তাহে দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশক বলেন, “যুদ্ধাপরাধী নেতানিয়াহু গোটা অঞ্চলকে অস্থিতিশীল করতে চাইছে, কাতারের ভূমিকা ধ্বংস করছে।”

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ ইসরায়েলের দোহা হামলাকে “বর্বরোচিত” বলে নিন্দা জানিয়েছেন। আরব লীগ মহাসচিব আহমেদ আবুল গেইত বলেন, “নীরবতা ও নিষ্ক্রিয়তাই ইসরায়েলকে দায়মুক্তির সঙ্গে অপরাধ চালিয়ে যেতে সাহস জুগিয়েছে।”

দোহায় হামলার কারণে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখনও “অটুট ও শক্তিশালী”।

ওয়াশিংটন অবশ্য বলেছে, তারা ক্ষুব্ধ হলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পরিবর্তন হবে না। এদিকে ইসরায়েলি মন্ত্রীরা ঘোষণা দিয়েছেন, “হামাসের নেতারা পৃথিবীর যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করা হবে।”

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এমনকি মোসাদ প্রধান দাভিদ বারনিয়াও দোহা হামলার বিরোধিতা করেছিলেন, কারণ এটি বন্দি বিনিময় আলোচনা ব্যাহত করতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৬৪ হাজার ৮৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন।

ইসরায়েল-ফিলিস্তিন নিহত গাজা হামলা
২১ অক্টোবর ২০২৫
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে তৎপর যুক্তরাষ্ট্র
২০ অক্টোবর ২০২৫
গাজায় হামলার পর ফের যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের
২০ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি শুরুর পর গাজায় ইসরায়েলি হামলায় ৯৭ ফিলিস্তিনি নিহত
১৯ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের নতুন হামলা
১৯ অক্টোবর ২০২৫
আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
১৮ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি লঙ্ঘন : ইসরায়েলি হামলায় একই পরিবারের ১১ সদস্য নিহত
১৭ অক্টোবর ২০২৫
হামাসকে নিরস্ত্র করতে সহায়তা করবে ইইউ
১৬ অক্টোবর ২০২৫
গাজায় এখনও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েলের ‘বিস্ফোরক রোবট’ 
১৫ অক্টোবর ২০২৫
দুর্ভিক্ষে ক্ষুধার যন্ত্রণার বর্ণনা দিল ফিলিস্তিনি তরুণ
১৫ অক্টোবর ২০২৫
চোখ বাঁধা-হাতকড়া পরানো ফিলিস্তিনিদের মরদেহ হস্তান্তর ইসরায়েলের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মালয়েশিয়ায় বাংলাদেশি চিকিৎসাধীন, স্বজনদের খুঁজছে হাইকমিশন
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ ইতিবাচক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  3. পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১
  4. ওমরাহ পালনে গিয়ে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ
  5. যুক্তরাষ্ট্রের শুল্কের পর এবার ভারতের ওপর মেক্সিকোর দ্বিগুণ ধাক্কা
  6. গাজার অবরোধ ভাঙতে ১০০ নৌবহর, মার্চে নতুন অভিযানের ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x