Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ২৫ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:২৫, ২৫ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ২৫ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:২৫, ২৫ আগস্ট ২০২৫
আরও খবর
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান : পেজেশকিয়ান
বিষাক্ত ইনজেকশনেও টিকে রইল প্রাণ, হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমেছে, কিন্তু ‘হারিয়ে যায়নি’

যুক্তরাষ্ট্রের ভিসা ফি বাড়ছে ১৩৫ শতাংশ, ভ্রমণে বড় ধাক্কা 

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ২৫ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:২৫, ২৫ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ২৫ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:২৫, ২৫ আগস্ট ২০২৫
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ভ্রমণ আরও ব্যয়বহুল হতে যাচ্ছে। মার্কিন কংগ্রেসে পাশ হওয়া নতুন আইন “ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট” অনুযায়ী, নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদনকারীদের অতিরিক্ত ২৫০ ডলার ফি দিতে হবে। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন ভিসা ফি কার্যকর হতে পারে বলে জানা গেছে। খবর ইউএসএ টুডের। 

বর্তমানে একটি ভ্রমণ ভিসার (বি১/বি২) ফি ১৮৫ ডলার। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে মোট খরচ দাঁড়াবে প্রায় ৪৩৫ ডলার — যা এক লাফে ১৩৫ শতাংশের বেশি বৃদ্ধি। তবে যুক্তরাষ্ট্রের ভিসামুক্ত কর্মসূচি (ইএসটিএ)–এর আওতাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন ফি ২০২৬ সালে কার্যকর হতে পারে, যদিও আইনি দিক থেকে এটি আগামী অর্থবছরের শুরুতেই চালু করা সম্ভব। যদি তা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভিসাগুলোর একটি হয়ে দাঁড়াবে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, নতুন ফি হয়ত ফেরতযোগ্য। কিন্তু কীভাবে এ ফি ফেরত দেওয়া হবে সেটির কোনো পরিষ্কার কাঠামো বা নির্দিষ্ট সময়সীমা নেই। তবে যা পরিষ্কার সেটি হলো—যুক্তরাষ্ট্রে ভ্রমণের খরচ বাড়তে যাচ্ছে।

ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভিসা ফি শুধু পর্যটন নয়, ক্রীড়া ও আন্তর্জাতিক আয়োজনেও প্রভাব ফেলবে। উদাহরণস্বরূপ, ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নিম্ন-আয়ের দেশগুলোর সমর্থক এমনকি খেলোয়াড়দের জন্যও অংশগ্রহণ কঠিন হয়ে পড়তে পারে।

একটি পরিবার যদি পাঁচ সদস্য নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা করে, তবে শুধুমাত্র ভিসা ফি বাবদ তাদের খরচ হবে দুই হাজার ডলারের বেশি। অনেকের জন্য তা অসহনীয় হয়ে উঠবে, ফলে তারা অন্য দেশে ভ্রমণ করতে বাধ্য হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের পর্যটন খাতই।

বিশ্বজুড়ে ভিসা ব্যবস্থা অনেকাংশেই পারস্পরিক নীতির ওপর চলে। ফলে যুক্তরাষ্ট্র ভিসা ফি বাড়ালে অন্যান্য দেশও একই পথ ধরতে পারে। এতে আমেরিকান ভ্রমণকারীদেরও বিদেশ ভ্রমণ ব্যয়বহুল হয়ে উঠতে পারে।

ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে, ২০২৬ সাল থেকে তাদের ভিসামুক্ত ভ্রমণ অনুমোদন ইটিআইএএস–এর ফি ৭ ডলার থেকে বাড়িয়ে ২০ ডলারের বেশি করা হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে আন্তর্জাতিক ভ্রমণকারীরা দেশটিতে ২১২ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছেন। একই সময়ে পর্যটন খাত যুক্তরাষ্ট্রের মোট জিডিপির প্রায় ৩ শতাংশ অবদান রেখেছে।

অন্যদিকে, চীন পর্যটন খাত উন্মুক্ত করার পর বিপুলসংখ্যক বিদেশি ভ্রমণকারীকে আকর্ষণ করেছে। দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে চীন প্রায় ১৩২ মিলিয়ন আন্তর্জাতিক ভ্রমণকারী গ্রহণ করেছে, যা থেকে ৯৪.২ বিলিয়ন ডলার আয় হয়েছে।

যুক্তরাষ্ট্র ভিসা ফি ভ্রমণ মার্কিন কংগ্রেস
১৬ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য ভিসা বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের
১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশিদের জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জানাল পেন্টাগন
১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র : পেন্টাগন
১৫ সেপ্টেম্বর ২০২৬
অভিবাসন নীতিতে বড় আইনি ধাক্কার মুখে ট্রাম্প প্রশাসন
১৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকযোগে ভোটের ওপর ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল মার্কিন সুপ্রিম কোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৬
কক্ষপথে মহাকাশ অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের
১১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ব্যর্থতা যেভাবে বদলে দিল বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা
১০ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি প্রোগ্রামের আবেদন শুরু
১০ সেপ্টেম্বর ২০২৬
আমরা ইরানে জিতছি, হরমুজ প্রণালি আমাদের দখলে : দাবি ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আসামের রেলওয়ে স্টেশন থেকে ৯ বাংলাদেশি আটক
  2. স্ত্রীর কবর জিয়ারতে আবেগাপ্লুত মাহাথির মোহাম্মদ
  3. ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ করল ফ্লাইদুবাই
  4. আফগানিস্তানে বিমান হামলার দাবি পাকিস্তানের, নিহত ২২
  5. বিষাক্ত ইনজেকশনেও টিকে রইল প্রাণ, হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী
  6. ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x