Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ১১ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৫২, ১১ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ১১ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৫২, ১১ আগস্ট ২০২৫
আরও খবর
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
ইরান পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
যুদ্ধ থামাতে ফলকার টুর্কের আহ্বান
গণভোট নিয়ে অবস্থান জানাল জাতিসংঘ
গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ১৩

জাতিসংঘের সমালোচনার মুখেও গাজা দখল পরিকল্পনায় অনড় নেতানিয়াহু

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ১১ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৫২, ১১ আগস্ট ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪৫, ১১ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৫২, ১১ আগস্ট ২০২৫
১০ আগস্ট জেরুজালেমে সরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি সংবাদ সম্মেলন করছেন। ছবি: এএফপি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে গাজা সিটি “দখল” করার ইসরায়েলের পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি দাবি করেছেন, এই পরিকল্পনাই যুদ্ধ শেষ করার “সেরা উপায়” এবং এটি “খুব দ্রুত” বাস্তবায়ন হবে। খবর বিবিসির। 

স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, এই অভিযান গাজাকে “হামাসের হাত থেকে মুক্ত করবে”। তিনি অভিযোগ করেন, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের “ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে” এবং ইসরায়েল গাজাবাসীকে অনাহারে রাখছে—এমন অভিযোগ অস্বীকার করেন।

জাতিসংঘ বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্সসহ একাধিক দেশ পরিকল্পনাটি বাতিলের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে, এটি “আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন” হতে পারে। ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়াসহ আরও কয়েকটি দেশ জানায়, এই পরিকল্পনা জিম্মিদের মুক্তি নিশ্চিত করবে না, বরং তাদের জীবনের ঝুঁকি বাড়াবে।

চীন গাজার জনগণের ওপর “সমষ্টিগত শাস্তি”কে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে, আর রাশিয়া “উন্মত্তভাবে যুদ্ধ বাড়ানো” থেকে সতর্ক করেছে। জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় নতুন বিপর্যয় নেমে আসবে, যা পুরো অঞ্চলে প্রভাব ফেলবে।

জাতিসংঘের মানবিক দপ্তরের রমেশ রাজাসিংহাম জানান, গাজার খাদ্যসংকট আর আগত নয়, বরং এখন “এটি সরাসরি অনাহার”।

যুক্তরাষ্ট্র অবশ্য ইসরায়েলকে সমর্থন জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শে বলেন, যুক্তরাষ্ট্র জিম্মি মুক্তি ও যুদ্ধ বন্ধে “নিরলসভাবে” কাজ করছে, কিন্তু বৈঠকটি সেই প্রচেষ্টাকে ক্ষুণ্ন করছে। তিনি অভিযোগ করেন, কিছু দেশ এই বৈঠককে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলতে ব্যবহার করছে, যা “সম্পূর্ণ মিথ্যা”।

পরে নেতানিয়াহুর কার্যালয় জানায়, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। এদিকে, হাজারো ইসরায়েলি রাস্তায় নেমে এই পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে, কারণ তারা মনে করে এটি জিম্মিদের জীবনের জন্য হুমকি।

নেতানিয়াহু জানান, সেনাবাহিনীকে গাজা সিটির দুটি “অবশিষ্ট হামাস ঘাঁটি” এবং আল-মাওয়াসি এলাকার একটি কেন্দ্রীয় অংশ ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি গাজায় ত্রাণ সহায়তা বাড়াতে তিন ধাপের পরিকল্পনা ঘোষণা করেন—এর মধ্যে নিরাপদ করিডোর তৈরি, আকাশপথে ত্রাণ সরবরাহ এবং বিতরণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো অন্তর্ভুক্ত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মে মাসের শেষ থেকে বিতরণকেন্দ্রগুলোতে খাদ্য নিতে গিয়ে এক হাজার ৩৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নেতানিয়াহু দাবি করেন, হামাস ত্রাণ ট্রাক লুট করেছে এবং অনেক গুলি হামাসই চালিয়েছে।

গাজায় এখনও প্রায় ২০ জন ইসরায়েলি জিম্মি জীবিত আছে বলে ধারণা করা হয়। নেতানিয়াহু বলেন, “আমরা কিছু না করলে, তাদের উদ্ধার করা সম্ভব হবে না।”

গাজার অপুষ্ট শিশুদের ছবি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, কিছু ছবি “নকল”। যদিও গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের অবাধে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, নেতানিয়াহু দাবি করেন, গত দুই দিন ধরে বিদেশি সাংবাদিকদের ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার থেকে অপুষ্টি ও অনাহারে আরও পাঁচজন মারা গেছেন, যা মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে। ২০২৩ সাল থেকে ইসরায়েলি সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা ৬১ হাজারের বেশি।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা জাতিসংঘ বেনিয়ামিন নেতানিয়াহু
০৬ নভেম্বর ২০২৫
ধ্বংসস্তূপে পরিণত গাজা, যা দেখলেন বিবিসির সাংবাদিক
০৩ নভেম্বর ২০২৫
ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলি সাবেক সেনা আইনজীবী গ্রেপ্তার
২৯ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৮
২৮ অক্টোবর ২০২৫
গাজায় ‘শক্তিশালী হামলার’ নির্দেশ দিলেন নেতানিয়াহু
২৮ অক্টোবর ২০২৫
গাজায় দুই ফিলিস্তিনি নিহত, আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস
২৬ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৯৩
২৫ অক্টোবর ২০২৫
গাজায় হামাস ও ইউএনআরডব্লিউএর ভূমিকা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
২৪ অক্টোবর ২০২৫
৬ কোটি টন জঞ্জালের নিচে চাপা পড়েছে গাজা
২৪ অক্টোবর ২০২৫
ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ
২৪ অক্টোবর ২০২৫
গাজায় ‘বিপর্যয়কর’ খাদ্য সংকট রয়ে গেছে : ডব্লিউএইচও প্রধান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ট্রাম্পের ভাষণ ‘ঘৃণ্য, ভয়ংকর ও অশুভ’
  2. বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের
  3. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ১
  4. ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  5. ইরান ইস্যুতে উত্তেজনা কমানোর আহ্বান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
  6. ইরান যুদ্ধে জয় এখন সময়ের ব্যাপার : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x