Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪৫, ০৫ জুলাই ২০২৫
আপডেট: ২১:৪৯, ০৫ জুলাই ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪৫, ০৫ জুলাই ২০২৫
আপডেট: ২১:৪৯, ০৫ জুলাই ২০২৫
আরও খবর
মক্কা চুক্তি জোট ও ইরানের ঐতিহাসিক বৈঠক : বিশ্ব রাজনীতির নয়া সমীকরণ
ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
‘বদর প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করল চার দেশ
জলবায়ু সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়নে তুরস্ককে পাশে চায় বাংলাদেশ
সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প

পিকেকে অস্ত্র সমর্পণ করলে কুর্দিদের সঙ্গে শান্তি প্রক্রিয়া বেগবান হবে : এরদোয়ান

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪৫, ০৫ জুলাই ২০২৫
আপডেট: ২১:৪৯, ০৫ জুলাই ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪৫, ০৫ জুলাই ২০২৫
আপডেট: ২১:৪৯, ০৫ জুলাই ২০২৫
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে অস্ত্র সমর্পণ শুরু করলে কুর্দিদের সঙ্গে শান্তি প্রচেষ্টা আরও বেগবান হবে।

পিকেকে ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে ইরাকি কুর্দিস্তানে একটি অনুষ্ঠানের মাধ্যমে অস্ত্র ধ্বংস করার কাজ শুরু করতে পারে এমন ঘোষণার পর এরদোয়ান এ মন্তব্য করলেন।

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, আজারবাইজানে একটি অর্থনৈতিক সম্মেলন শেষে ফেরার পথে শনিবার (৫ জুলাই) আনাদোলু রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে এরদোয়ান বলেন, ‘সন্ত্রাসী সংগঠনটি অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করলে এই প্রক্রিয়া আরও খানিকটা গতি পাবে।’

পিকেকে গত মে মাসে তাদের সশস্ত্র আন্দোলনের অবসান ঘোষণা করে। কুর্দিস্তানে পিকেকের সঙ্গে সংঘাত ১৯৮৪ সাল থেকে ৪০ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে এবং তুরস্কের কুর্দি জনগণ ও আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক বিঘ্নিত করে রেখেছে।

পিকেকের এক কমান্ডার সোমবার এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সম্প্রতি লড়াইয়ে অংশ নেওয়া কিছু যোদ্ধা সদিচ্ছার নিদর্শন হিসেবে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের অস্ত্র ধ্বংস বা পুড়িয়ে ফেলবে।’

এরদোয়ান বলেন, তিনি কুর্দিপন্থী ডিইএম দলের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন, যারা কারাবন্দী পিকেকের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওজালানের সঙ্গে আলোচনার মাধ্যমে আঙ্কারা ও গোষ্ঠীটির মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এরদোয়ান আরও বলেন, ‘সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার লক্ষ্যে এখন পর্যন্ত যা কিছু হয়েছে এবং সামনে কী হতে পারে আমরা তা ডিইএম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করব।’

তবে এই আলোচনার নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি বলে জানান তিনি। তবে ইঙ্গিত দেন, তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনও বৈঠকে অংশ নেবেন।

গণমাধ্যমে বলা হচ্ছে, ডিইএমের দুই নেতা পারভিন বুলদান ও মিসাত সানচার সম্ভবত আগামী সপ্তাহের শুরুতে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন, এরপর তারা ওজালানকে ব্রিফ করতে ইস্তাম্বুলের কাছে ইমরালি কারাগারে যাবেন। ১৯৯৯ সাল থেকে ওজালান ওই কারাগারে যাবজ্জীবন দণ্ডে বন্দি।

এরদোয়ান আরও বলেন, ‘যখন অস্ত্র, রক্ত আর অশ্রুর সম্পূর্ণ অবসান হবে, তখন আমাদের সামনে একটি একেবারে নতুন দুয়ার খুলে যাবে। পিকেকের নিরস্ত্রীকরণ তুরস্কের জন্য নিরাপত্তা, গণতন্ত্র ও উন্নয়নের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে।’ তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করব কীভাবে সারা দেশে, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ-পূর্ব আনাতোলিয়ায় একটি সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়া যায়।’

তবে এর আগে এই সপ্তাহেই পিকেকের শীর্ষ কর্মকর্তা মুস্তাফা কারাসু অভিযোগ করেন, আঙ্কারা পারস্পরিকভাবে প্রত্যাশিত পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, পিকেকে অবস্থানে হামলা অব্যাহত থাকা এবং ওজালানের কারাগার পরিস্থিতির উন্নয়ন না হওয়া এর প্রমাণ।

তুরস্ক রিসেপ তাইয়েপ এরদোয়ান আলোচনা

সংশ্লিষ্ট সংবাদ: তুরস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৬
বকেয়া পরিশোধ না করায় ইরানি বিমান আটক করল তুরস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
এরদোয়ানকে ‘লাজুক একনায়ক’ বলায় তুরস্কে কৌতুকশিল্পীর বিচার
১৯ সেপ্টেম্বর ২০২৬
ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডলার শক্তিশালী হওয়ায় আরও কমল স্বর্ণের দাম
  2. ফের বাড়ল জ্বালানি তেলের দাম
  3. রোমানিয়ায় অস্ত্র কারখানার কাছে অগ্নিকাণ্ডে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ
  4. ইরানে ‘মক্কা চুক্তি’ জোটের বৈঠক, নীরব যুক্তরাষ্ট্র
  5. ইসরায়েলে ভোট শুরু, হুমকির মুখে নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব
  6. ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর মানে কী?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x