Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ০১ জুলাই ২০২৫
আপডেট: ০৯:২৩, ০১ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ০১ জুলাই ২০২৫
আপডেট: ০৯:২৩, ০১ জুলাই ২০২৫
আরও খবর
স্টারমারের পদত্যাগের গুঞ্জনে ট্রাম্পের খোঁচা
ট্রাম্পের ‘দূরদর্শী নেতৃত্বের’ প্রশংসা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের
ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় শুরুর ঘোষণা জেডি ভ্যান্সের
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মৈত্রী ভাঙতে ইরানের সামনে বড় সুযোগ
ট্রাম্প-মেলোনির ঝগড়া থামছেই না

ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে মার্কিন সিনেটে ভোট শুরু

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ০১ জুলাই ২০২৫
আপডেট: ০৯:২৩, ০১ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ০১ জুলাই ২০২৫
আপডেট: ০৯:২৩, ০১ জুলাই ২০২৫
ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটলে সাপ্তাহিক সিনেট রিপাবলিকান মধ্যাহ্নভোজের পর মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নিয়ে গুরুত্বপূর্ণ বাজেট বিলের ওপর সিনেটে টানা ভোট শুরু হয়েছে। ট্রাম্পের প্রধান এজেন্ডা বাস্তবায়নের জন্য বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সপ্তাহব্যাপী টানাপোড়েনের পর এখনও এর ভাগ্য অনিশ্চিত। খবর বিবিসির। 

কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা এখনও ওয়েলফেয়ার প্রোগ্রাম কতটা কমিয়ে করছাড় বাড়াবে তা নিয়ে দ্বিধায়। ট্রাম্পের দল ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের আগেই বিলটি পাস করাতে মরিয়া।

স্থানীয় সময় সোমবার (৩০ জুন) সিনেটররা একের পর এক সংশোধনী ভোটে অংশ নেন এবং রাতভর চলতে থাকা ‘ভোট-আ-রামা’ প্রক্রিয়ায় প্রায় ২০ ঘণ্টা বিতর্ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন জানান, “আমরা এখনও কিছু বিষয় চূড়ান্ত করছি।”

ফ্লোরিডার সেনেটর রিক স্কট প্রস্তাবিত মেডিকেইড (স্বল্প আয়ের মানুষের জন্য স্বাস্থ্য বিমা) কাটছাটের এক সংশোধনীতে প্রায় ২ কোটি আমেরিকান স্বাস্থ্য বিমা হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। থুন অবশ্য বলেছেন, “এই বিল ২০৩১ সালের আগে কার্যকর হবে না, তাই এখনই কাউকে বিমাহীন করার প্রশ্নই নেই।”

ডেমোক্র্যাটরা এই বিলের কঠোর সমালোচনা করে বলছে, এতে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা কাটছাট করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ বলেন, “বিলটি ভয়াবহ”।

সোমবার হোয়াইট হাউজে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প আত্মবিশ্বাসী যে বিলটি সময়মতো পাস হবে।

এদিকে, বিলের চূড়ান্ত খসড়া নিয়ে জটিলতায় ক্ষুব্ধ পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান বলেন, “হায় ঈশ্বর! আমি শুধু বাড়ি যেতে চাই।” তিনি জানান, দীর্ঘ বিতর্কের কারণে তার ‘সমুদ্র ভ্রমণ’ বাদ পড়েছে।

ডেমোক্র্যাটরা বিলের অগ্রগতি থামাতে রোববার (২৯ জুন) প্রায় ১৬ ঘণ্টা ধরে ৯৪০ পৃষ্ঠার বিলটি জোর করে সিনেটের কেরানিদের দিয়ে পড়িয়েছেন। এর আগে সপ্তাহান্তে ৫১-৪৯ ভোটে সিনেট বিলটির ওপর বিতর্ক চালানোর সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে দুই রিপাবলিকান ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন।

তাদের একজন, নর্থ ক্যারোলিনার সিনেটর থম টিলিস ভোটের পর অবসরের ঘোষণা দেন এবং বলেন, “অনেক রাজনীতিবিদ প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি ভেঙে চলেছেন।”

হোয়াইট হাউজ টিলিসের মন্তব্যের সমালোচনা করে জানায়, “তিনি একেবারে ভুল।”

বিলটি পাসের জন্য রিপাবলিকানরা সর্বোচ্চ তিনজনের বিরোধিতা সহ্য করতে পারবে। তিন ভোট হারালে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সমতা ভাঙার ভোট দিতে হবে।

যদি সিনেটে পাস হয়, বিলটি আবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে যাবে, যেখানে বুধবারের মধ্যে ভোট হতে পারে। যদিও রিপাবলিকানরা হাউজে সংখ্যাগরিষ্ঠ, কয়েকটি ভোট হারালেই বিলটি আটকে যেতে পারে। হাউজের ‘ফ্রিডম ককাস’ এর কট্টরপন্থী রিপাবলিকানরা বাজেট নিয়ে আপত্তি তুলেছে।

প্রস্তাবিত বিল প্রায় ৬৫০ বিলিয়ন ডলার বাজেট ঘাটতি বাড়াবে। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী, বিলটি ১ কোটি ২০ লাখ আমেরিকানকে স্বাস্থ্য বিমা থেকে বঞ্চিত করতে পারে এবং ৩.৩ ট্রিলিয়ন ডলার ঋণ যোগ করতে পারে।

বিলে ট্রাম্পের প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সোশ্যাল সিকিউরিটি বেনিফিটে করছাড় এবং অতিরিক্ত কাজ বা টিপসে আরোপিত কর বাতিলের বিষয়ও রয়েছে। এছাড়া ৫ ট্রিলিয়ন ডলার নতুন ঋণ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে, যা কট্টরপন্থী রক্ষণশীলদের ক্ষুব্ধ করেছে।

এমনকি একসময়ের ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক সোমবার ঘোষণা করেন, বিলটি পাস হলে তিনি নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠন করবেন এবং রিপাবলিকান ভোটারদের বিকল্প দেবেন। মাস্ক বলেন, “এই উন্মাদনাপূর্ণ খরচের বিল পাস হলে পরদিনই নতুন দল হবে।”

বর্তমানে মার্কিন জাতীয় ঋণ দাঁড়িয়েছে ৩৬ ট্রিলিয়ন ডলারে। ট্রেজারি সচিব স্কট বেসেন্ট কংগ্রেসকে সতর্ক করেছেন, জুলাইয়ের মধ্যে ঋণের সীমা না বাড়ালে আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র ঋণ পরিশোধে অক্ষম হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প বিগ বিউটিফুল বিল মার্কিন সিনেট ভোট যুক্তরাষ্ট্র
১৮ জুন ২০২৬
না ঘুমিয়ে মেজাজ হারালেন ট্রাম্প
১৬ জুন ২০২৬
লেবাননে হামলা হলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে : ট্রাম্প
১৬ জুন ২০২৬
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ‘সর্বনাশ নেমে আসবে’ : ট্রাম্প
১৬ জুন ২০২৬
ইরানের বর্তমান নেতৃত্ব বিচক্ষণ : ট্রাম্প
১৫ জুন ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঘোষণা দিলেন ট্রাম্প
১৫ জুন ২০২৬
‘এখন থেকে ইসরায়েলকে একটি বাধা হিসেবে গণ্য করবে যুক্তরাষ্ট্র’
১৪ জুন ২০২৬
আজই ইরানের সঙ্গে চুক্তি, উন্মুক্ত হচ্ছে হরমুজ প্রণালি : ট্রাম্প
১০ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে ‘হামলা অব্যাহত’ রাখার কড়া বার্তা ট্রাম্পের
০৯ জুন ২০২৬
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ ট্রাম্পের, ইরানকে পাল্টা জবাবের হুমকি
০৯ জুন ২০২৬
ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সমঝোতা স্মারক স্বাক্ষরই শেষ কথা নয় : কাতারের প্রধানমন্ত্রী
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান
  3. স্টারমারের পদত্যাগের গুঞ্জনে ট্রাম্পের খোঁচা
  4. ট্রাম্পের ‘দূরদর্শী নেতৃত্বের’ প্রশংসা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের
  5. পালিয়ে বিয়ে করায় তরুণীকে হত্যার পর মরদেহ পোড়ালেন মা-ভাই
  6. ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায় শুরুর ঘোষণা জেডি ভ্যান্সের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x