Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ০৪ মে ২০২৫
আপডেট: ২২:০৭, ০৪ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ০৪ মে ২০২৫
আপডেট: ২২:০৭, ০৪ মে ২০২৫
আরও খবর
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা পঞ্চম
ফিনল্যান্ডের যুবক বাংলাদেশে, ইসলাম গ্রহণের পর করলেন বিয়ে
দিল্লিতে আটক বিরোধী নেতাকর্মীসহ হাজারো আন্দোলনকারী
৩ হাজারের বেশি বিক্ষোভকারীকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ
প্রতিদিন যন্তর মন্তরে জমায়েতের ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’

পাকিস্তানি নারীকে বিয়ে করে চাকরি গেল ভারতীয় পুলিশের!

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ০৪ মে ২০২৫
আপডেট: ২২:০৭, ০৪ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ০৪ মে ২০২৫
আপডেট: ২২:০৭, ০৪ মে ২০২৫

পাকিস্তানি নারীকে বিয়ে করে বরখাস্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক কনস্টেবল। বরখাস্ত হওয়া সেই পুলিশ কনস্টেবল হলেন মুনির আহমেদ।

আজ রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পাকিস্তানি নাগরিক মিনাল খানকে বিয়ের বিষয়টি গোপন রাখা এবং তাঁর স্বল্পমেয়াদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাঁকে নিজ বাসায় রাখার কারণে মুনির আহমেদকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে সিআরপিএফ। সিআরপিএফ বলছে, এ কাজ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

এদিকে মুনির আদালতে যাবেন বলে জানিয়েছেন। তিনি ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী।

মুনির আহমেদ বলেন, ‘প্রথমে আমি সংবাদমাধ্যমের মাধ্যমে বরখাস্ত হওয়ার খবর জানতে পারি। কিছু সময় পর সিআরপিএফ থেকে চিঠি পাই। যেখানে আমাকে বরখাস্তের কথা জানানো হয়।’

অনুমতি নিয়েই বিয়ে করেছিলেন দাবি করে মুনির আহমেদ বলেন, ‘আমি পাকিস্তানি নাগরিককে বিয়ের জন্য সদর দপ্তরের অনুমতি নিয়েছিলাম এবং অনুমতি পেয়েছিলাম।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মিনাল খান গত ২৮ ফেব্রুয়ারি আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে আসেন। ২২ মার্চ পর্যন্ত তাঁর ভিসার মেয়াদ ছিল। তবে আদালত শেষ মুহূর্তে তাঁকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করে। বর্তমানে তিনি জম্মুতে তাঁর স্বামীর বাসায় আছেন।

মুনির আহমেদ বলেন, ‘আমি আমার নিজস্ব হলফনামা ছাড়াও বাবা-মা, গ্রামের সরপঞ্চ এবং জেলা উন্নয়ন পরিষদের সদস্যদের হলফনামাও যথাযথ চ্যানেলের মাধ্যমে জমা দিই। পরে ২০২৪ সালের ৩০ এপ্রিল সদর দপ্তর থেকে অনুমোদন পাই।’

মুনির আহমেদ আরও বলেন, ‘২০২৩ সালের ২৪ মে আমরা ভিডিও কলে বিয়ে করি। পরে আমি আমার কর্মস্থল ৭২ ব্যাটালিয়নে বিয়ের ছবি, নিকাহনামা ও বিবাহ সনদ জমা দিই।’

উল্লেখ্য, বিতর্কিত কাশ্মীর ভূখণ্ডের ভারতীয় অংশে সম্প্রতি এক বন্দুক হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই তার সেনাবাহিনীকে এর সমুচিত জবাব দেওয়ার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও তাদের প্রতিবেশীর দিক থেকে সম্ভাব্য যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

পাকিস্তান ভারত বিয়ে চাকরি ভিডিও সংবাদ ভারতীয় পুলিশ
২৬ আগস্ট ২০২৬
পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু
২১ আগস্ট ২০২৬
হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান
০৮ আগস্ট ২০২৬
পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস
০৬ আগস্ট ২০২৬
সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
০২ আগস্ট ২০২৬
পাকিস্তানে আত্মঘাতী হামলা, পুলিশসহ নিহত ১৩
০১ আগস্ট ২০২৬
পাকিস্তানে তুষারধস, ৪ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
৩১ জুলাই ২০২৬
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৩৪
২৩ জুলাই ২০২৬
ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
২২ জুলাই ২০২৬
মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চায় পাকিস্তান
১৭ জুলাই ২০২৬
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘাত, সুষ্ঠু তদন্ত চায় জাতিসংঘ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ককরোচ পার্টির আন্দোলন এগিয়ে নিতে দায়িত্ব পেলেন আজিনকা সিন্দে
  2. আটক অরবিন্দ কেজরিওয়াল
  3. দিল্লিতে মমতা ব্যানার্জি আটক
  4. অভিজিৎ-ধ্রুব রাঠি আটকের পর আন্দোলনে নেতৃত্বে নেহা বোরা
  5. এবার নেহা বোরাও আটক
  6. ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x