Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫০, ৩১ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৫:৫৩, ৩১ জানুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫০, ৩১ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৫:৫৩, ৩১ জানুয়ারি ২০২৫
আরও খবর
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮
বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে জেলা প্রশাসন
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১ লাখ মৃত্যুর আশঙ্কা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭ শতাধিক
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবিরনেতা নিহত

ইউক্রেনের হামলায় দখলকৃত রাশিয়ান গ্রামে নিহত ২২

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫০, ৩১ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৫:৫৩, ৩১ জানুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫০, ৩১ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৫:৫৩, ৩১ জানুয়ারি ২০২৫
ইউক্রেনীয় সেনারা দখলকৃত একটি রাশিয়ান গ্রামে হামলা চালায়। ছবি: এএফপি

ইউক্রেনীয় সেনারা দখলকৃত একটি রাশিয়ান গ্রামে হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে আটজন নারী রয়েছেন, যাদের হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

শুক্রবার (৩১ জানুয়ারি) মস্কো এ অভিযোগ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনী গত আগস্টে আকস্মিক হামলা চালিয়ে বেশ কয়েকটি গ্রাম দখলে নেয়। বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা এই সীমান্তবর্তী গ্রামগুলোতে প্রায় দুই হাজার বেসামরিক নাগরিক বসবাস করছেন। তবে সম্প্রতি রাশিয়া বেশ কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানায়, ১৯ জানুয়ারি তারা রুস্কয়ে পোরেচনোয়ে নামে একটি গ্রামে “কমপক্ষে সাত বেসামরিক নাগরিক হত্যার” তদন্ত শুরু করেছিল। তবে শুক্রবার তারা জানায়, এই গ্রামে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ২২ জনকে হত্যা করা হয়েছে।

তদন্ত কমিটি আরও জানায়, নিহতদের মধ্যে আটজন নারী রয়েছেন, যাদের হত্যা করার আগে ধর্ষণ করা হয়। নিহতদের মরদেহ কয়েকটি বাড়ির বেসমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে।

তবে বার্তা সংস্থা এএফপি স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেনের পক্ষ থেকেও এই অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। 

রাশিয়ার তদন্তকারীরা এই হত্যাকাণ্ডের জন্য পাঁচজন ইউক্রেনীয় সেনাকে দায়ী করেছেন। তাদের দাবি, অভিযুক্তদের মধ্যে একজন, ইভজেনি ফাব্রিসেনকো, কুরস্ক অঞ্চলের লড়াইয়ে ধরা পড়েছে।

তদন্ত কমিটি তার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে, ফাব্রিসেনকো স্বীকারোক্তি দিচ্ছেন।

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “প্রথমে লোকজনকে নির্যাতন ও লাঞ্ছিত করা হয়, তারপর গুলি বা বিস্ফোরণের মাধ্যমে হত্যা করা হয়।”

রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে যুদ্ধ শুরুর পর থেকে বহুবার বেসামরিক নাগরিক হত্যার অভিযোগে অভিযুক্ত করেছে। এর আগে, রাশিয়ার সেনাদের বিরুদ্ধে কিয়েভের কাছে বুচা শহরে শত শত বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ ওঠে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, নিহতদের মধ্যে অনেকের হাত বাঁধা ছিল এবং গুলি করে হত্যা করা হয়েছিল।

তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করে ও দাবি করে, ইউক্রেন এসব ভিডিও সাজিয়ে তৈরি করেছে। তবে বিভিন্ন স্বাধীন গণমাধ্যম ও ফ্যাক্ট-চেকিং সংস্থা এই দাবিকে ভিত্তিহীন বলেছে।

রাশিয়া ইউক্রেন নিহত হামলা
২৬ মে ২০২৬
‘পরিকল্পিত হামলার’ হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশিদের কিয়েভ ছাড়ার আহ্বান
২০ মে ২০২৬
রাশিয়া-চীন সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে : পুতিন
১৯ মে ২০২৬
ফোনে স্ত্রীকে যা বললেন রুশ সেনাদের কাছে বিক্রি হওয়া রনি ফকির
১৭ মে ২০২৬
ইউক্রেনের ৫৫০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া
১৫ মে ২০২৬
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২১, আহত ৪৫
০৯ মে ২০২৬
ন্যাটো জোটের তীব্র সমালোচনায় পুতিন
২৯ এপ্রিল ২০২৬
অর্থনৈতিক লাইফলাইন খুঁজছে ইরান : বিকল্প কি রাশিয়া?
২৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া
২৭ এপ্রিল ২০২৬
পুতিনের সঙ্গে বৈঠক ‘যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা’র সুযোগ : আরাঘচি
২৭ এপ্রিল ২০২৬
রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১ লাখ মৃত্যুর আশঙ্কা
  2. ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭ শতাধিক
  3. যুদ্ধের আগের অবস্থায় ফিরল জ্বালানি তেলের দাম
  4. ‘ট্রিলিয়নিয়ারের’ খেতাব হারালেন ইলন মাস্ক
  5. জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার হাত বাড়াল ব্রাজিল-আর্জেন্টিনা
  6. জাপানেও ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x