Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৩:১৫, ১২ জানুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৩:১৫, ১২ জানুয়ারি ২০২৫
আরও খবর
রামগতিতে কোস্ট গার্ডের অভিযানে ৭ কেজি গাঁজাসহ আটক ২
নেত্রকোনার মদনে ট্রাকসহ ২০ টন সরকারি চাল জব্দ, আটক ৩
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৪
‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা বিএনপি নেতাসহ আটক ৩

উত্তর কোরিয়ার দুই সেনাকে আটকের দাবি ইউক্রেনের

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৩:১৫, ১২ জানুয়ারি ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১২ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৩:১৫, ১২ জানুয়ারি ২০২৫
ইউক্রেনের পক্ষ থেকে উত্তর কোরিয়ার দুই সেনাকে আটকের দাবি করা হয়। ছবি : ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এক্স পোস্ট থেকে নেওয়া

রাশিয়ার কুরস্ক অঞ্চলে দুই উত্তর কোরীয় সেনাকে আটক করে কিয়েভে নিয়ে গেছে ইউক্রেনীয় বাহিনী। তাদের আহত অবস্থায় আটকের দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার (১১ জানুয়ারি) জেলেনস্কি জানান, বন্দি দুই সেনা ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) হেফাজতে রয়েছেন। সেখানে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। খবর বিবিসির।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘উত্তর কোরিয়ার সেনাদের বন্দি করার জন্য প্যারাট্রুপারস ও স্পেশাল অপারেশন ফোর্সের প্রতি আমি কৃতজ্ঞ। এটি সহজ কাজ ছিল না।’ রাশিয়া ও উত্তর কোরিয়া সাধারণত আহত উত্তর কোরীয় সেনাদের মৃত্যুদণ্ড দেয়, যাতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়া যায়।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানায়, গত ৯ জানুয়ারি উত্তর কোরীয় সেনাদের ধরা হয়। এর পরপরই তাদেরকে জেনেভা কনভেনশনের (যুদ্ধে বন্দি সেনাদের মানবিক আচরণের চুক্তি) নির্ধারিত সব প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে কিয়েভে নিয়ে যাওয়া হয়।

সংস্থাটি আরও বলছে, বন্দিদের এমন পরিবেশে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করে।

এসবিইউ দবি করেছে, আটকরা ইংরেজি, রুশ বা ইউক্রেনীয় ভাষায় কথা বলতে পারেন না। এজন্য তাদেরকে কোরীয় ভাষায় জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা এনআইএস সদস্যরা তাদেরকে সহযোগিতা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম ও এক্সে পোস্ট করা এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ বন্দিদের জিজ্ঞাসাবাদের দায়িত্ব নিয়েছে। আটক সেনাদের সঙ্গে কথা বলার জন্য সাংবাদিকদের সুযোগ দিতে সংস্থাটিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বের জানা দরকার আসলে কী ঘটছে।

জেলেনস্কি ওই পোস্টের সঙ্গে চারটি ছবি যুক্ত করেছেন। এর মধ্যে দুটি ছবিতে আহত ব্যক্তিদের দেখা যায়। আরেকটি ছবিতে একটি লাল রাশিয়ান সামরিক কার্ড দেখানো হয়েছে।

এসবিইউ জানিয়েছে, আটক এক সেনার কাছে ভুয়া নামে নিবন্ধন করা রুশ সামরিক পরিচয়পত্র ছিল। আরেক সেনার কাছে কোনো পরিচয়পত্রই ছিল না।

গোয়েন্দা সংস্থা আরও বলেছে, প্রথমিক জিজ্ঞাসাবাদে আইডি কার্ড বহনকারী সেনা জানান, ২০২৪ সালে রাশিয়ায় তাকে এই কার্ডটি প্রদান করা হয়েছিল। তখন উত্তর কোরিয়ার কিছু কমব্যাট ইউনিট এক সপ্তাহের জন্য আন্তঃসংযোগ প্রশিক্ষণে অংশ নিয়েছিল। বন্দি হওয়া ওই সৈনিক জোর দিয়ে বলেছেন, তিনি প্রশিক্ষণে যাচ্ছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে নয়। অপর বন্দি চোয়ালে আঘাতপ্রাপ্ত হওয়ায় কথা বলতে পারছেন না। তিনি লিখিতভাবে কিছু তথ্য দিয়েছেন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ উত্তর কোরিয়া আটক

সংশ্লিষ্ট সংবাদ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

১৪ মে ২০২৬
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
১২ মে ২০২৬
যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা
২৭ ফেব্রুয়ারি ২০২৬
১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানের অনমনীয়তায় ভাঙছে ট্রাম্পের দম্ভ
  2. জ্বালানি তেলের দাম কমাল পাকিস্তান
  3. আইএসআইএলের দ্বিতীয় শীর্ষ নেতা নিহতের দাবি ট্রাম্পের
  4. ‘আমরা স্বাধীন রাষ্ট্র’— ট্রাম্পকে উপেক্ষা করে তাইওয়ানের ঘোষণা
  5. চীন সফরে নজিরবিহীন ‘ডিজিটাল লকডাউনে’ ছিলেন মার্কিন কর্মকর্তারা
  6. ‘চীনের হয়ে’ তাইওয়ানকে সতর্ক করলেন ট্রাম্প!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x