Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ০৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:৫০, ০৬ নভেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ০৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:৫০, ০৬ নভেম্বর ২০২৪
আরও খবর
বিষাক্ত ইনজেকশনেও টিকে রইল প্রাণ, হাসপাতালে ভর্তি যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমেছে, কিন্তু ‘হারিয়ে যায়নি’
হরমুজ প্রণালির ওপর প্রভাব হারাচ্ছে ইরান?
ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, খুলল নতুন মেরুকরণের পথ

ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছাবার্তা

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ০৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:৫০, ০৬ নভেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ০৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৮:৫০, ০৬ নভেম্বর ২০২৪
ডোনাল্ড ট্রাম্প (বামে) ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছাবার্তা। নোবেল জয়ী ড. ইউনূস আজ বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এই শুভেচ্ছাবার্তা দেন।

শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় মেয়াদে আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি যে যুক্তরাষ্ট্রের মানুষের সাথে সঙ্গতিপূর্ণ, তা প্রতিফলিত করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সমৃদ্ধি অর্জন করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদকালে এই সম্পর্ক গভীরতা ও ব্যাপ্তিতে আরও প্রসারিত হয়েছে। আমাদের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করার জন্য আমি অত্যন্ত আগ্রহী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দুই বন্ধুসুলভ জাতির জন্য নতুন অংশীদারত্বের সুযোগ খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে অসীম সম্ভাবনা রয়েছে।

ড. ইউনূস আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী, বাংলাদেশ সরকার এবং শান্তিপ্রিয় জনগণ শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সকলের সমৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আপনার প্রচেষ্টায় অংশীদার হতে ও সহযোগিতা করতে আগ্রহী।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প
০৩ নভেম্বর ২০২৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যা ভাবছে রাশিয়া
০৩ নভেম্বর ২০২৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত সুইং স্টেটে কার অবস্থান কেমন
০৩ নভেম্বর ২০২৪
কমলা নাকি ট্রাম্প : কাকে সমর্থন করছেন মার্কিন তারকারা
০২ নভেম্বর ২০২৪
ফের হস্তক্ষেপের তালিকায় রাশিয়া-ইরানের নাম, যোগ হয়েছে চীনও
০২ নভেম্বর ২০২৪
মার্কিন নির্বাচন : ভোটের সময়, ফলাফল ও প্রেসিডেন্টের অভিষেক কখন?
০২ নভেম্বর ২০২৪
সুইং স্টেটে ভোট চাইতে ট্রাম্প ও কমলার কথার লড়াই
০১ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিলেন ৬ কোটি ভোটার
০১ নভেম্বর ২০২৪
নারীদের নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যের তীব্র সমালোচনা কমলার
০১ নভেম্বর ২০২৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সেরা ১০ চলচ্চিত্র
০১ নভেম্বর ২০২৪
বাংলাদেশ প্রসঙ্গ টেনে বিরোধীদের আক্রমণ ডোনাল্ড ট্রাম্পের 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে কী ঘটেছিল?
  2. হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমেছে, কিন্তু ‘হারিয়ে যায়নি’
  3. হরমুজ প্রণালির ওপর প্রভাব হারাচ্ছে ইরান?
  4. নতুন করে ‘শক্তিশালী’ হতে পারে ইরানের মিত্ররা
  5. দুই পাইলটের মারামারি, ইসরায়েলগামী ফ্লাইটের সৌদি আরবে জরুরি অবতরণ
  6. ১ মাসে ৫ শতাংশের বেশি কমলো স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x