Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৮ জুন ২০২৪
আপডেট: ১০:৪৩, ২৮ জুন ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৮ জুন ২০২৪
আপডেট: ১০:৪৩, ২৮ জুন ২০২৪
আরও খবর
বাংলাদেশের বিবৃতিতে কষ্ট পেয়েছে ইরান : রাষ্ট্রদূত
হরমুজ প্রণালি খুললেও দীর্ঘদিন অস্থিরতা থাকবে
তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ
আলোচনা ব্যর্থ হলে ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের
জোর করে কেন হরমুজ প্রণালি খুলতে পারছেন না ট্রাম্প?

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ আজ 

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৮ জুন ২০২৪
আপডেট: ১০:৪৩, ২৮ জুন ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৪০, ২৮ জুন ২০২৪
আপডেট: ১০:৪৩, ২৮ জুন ২০২৪
তেহরানে একটি সড়ক বিভাজকে স্থাপিত ব্যালট বাক্সের প্রতিকৃতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নাগরিকরা। এএফপির ফাইল ছবি

হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুতে আজ শুক্রবার (২৮ জুন) নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন ইরানিরা। দেশটির সর্বোচ্চ নেতার প্রতি অনুগত চার প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেবেন জনগণ। খবর এনডিটিভির।

যদিও নির্বাচনের ফলে ইসলামী প্রজাতন্ত্রটির নীতিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা নেই, তবে ফলাফলে সাড়ে তিন দশক ধরে ক্ষমতায় থাকা ইরানের ৮৫ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরাধিকার মনোনয়নে প্রভাব পড়তে পারে। অর্থনৈতিক দুর্দশা এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা নিয়ে জনসাধারণের অসন্তোষের মাঝেই নির্বাচন ব্যবস্থার বৈধতা সংকট কাটিয়ে উঠতে ‘সর্বোচ্চ’ ভোটার উপস্থিতি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন খামেনি। দেশটিতে গত চার বছরে ভোটার উপস্থিতি কমে গেছে, বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক বিধিনিষেধের চাপে থাকেন তরুণরা। 

স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে, সাধারণত ভোটগ্রহণের সময়সীমা মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়ে থাকে। যেহেতু ব্যালটগুলো হাতে গোনা হয়, চূড়ান্ত ফলাফল দুই দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে, প্রাথমিক পরিসংখ্যান এর আগেই পাওয়া যেতে পারে।

যদি কোনো প্রার্থী ব্ল্যাঙ্ক ভোটসহ প্রদত্ত সব ব্যালটের মধ্যে ৫০ শতাংশের বেশি না পান, তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম শুক্রবার শীর্ষ দুই প্রার্থীর মধ্যে রান-অফ রাউন্ড অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে তিনজন কট্টরপন্থি এবং একজন তুলনামূলক মধ্যপন্থি সংস্কারবাদী অংশ সমর্থিত, যারা সাম্প্রতিক বছরগুলোতে ইরানে অনেকটাই পিছিয়ে গেছে। 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থিসহ ছয় প্রার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে গতকাল বৃহস্পতিবার দুজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তারা হলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজী জাদেহ-হাশেমি ও তেহরানের রক্ষণশীল মেয়র আলিরেজা জাকানি। নির্বাচনি লড়াইয়ে রয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ, অতিরক্ষণশীল সাবেক পারমাণবিক কর্মসূচির মধ্যস্থতাকারী সাঈদ জলিলি ও সংস্কারপন্থি প্রার্থী মাসুদ পাজেশকিয়ান ও সমালোচক মোস্তফা পোরমোহাম্মদ। 

ইরানের চলামান শাসন ব্যবস্থার সমালোচকরা বলছেন, সাম্প্রতিক নির্বাচনগুলোতে কম ভোটার উপস্থিতি দেখা যায়। ভোটারদের অংশগ্রহণ ক্রমগত হ্রাস পাওয়ায় নির্বাচন ব্যবস্থার বৈধতা নষ্ট হয়ে গেছে। ২০২১ সালের নির্বাচনে মাত্র ৪৮ শতাংশ ভোটার অংশ নিয়েছিলেন। এ নির্বাচনে জয় পেয়েছিলেন রাইসি। এর তিন মাস আগে একটি সংসদীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ড সর্বনিম্ন ৪১ শতাংশ।

গাজায় ইরানের মিত্র ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস এবং লেবাননে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আগাম নির্বাচন। আন্তর্জাতিক অবরোধের কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ায় এক ঝুঁকিপূর্ণ সময় পার করছে দেশটি।

গত এপ্রিলে ইরান তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে হামলা চালায় ইসরায়েলে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাত সদস্য নিহত হওয়ার প্রতিশোধ নিতে এ হামলা চালায় ইরান। ইসরায়েলও পাল্টা হামলা চালায় ইরানের ইস্পাহান শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। ইরানের স্বঘোষিত শত্রু ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচ মাস আগে ইরানের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ইরান প্রেসিডেন্ট নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

৭ মিনিট আগে
বাংলাদেশের বিবৃতিতে কষ্ট পেয়েছে ইরান : রাষ্ট্রদূত
৭ ঘন্টা আগে
হরমুজ প্রণালি খুললেও দীর্ঘদিন অস্থিরতা থাকবে
৩১ মার্চ ২০২৬
তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ
  2. নিউইয়র্কে আবর্জনার ট্রাকে ধাক্কা খেয়ে বাংলাদেশি তরুণী নিহত
  3. ৫৩ বছরে প্রথমবার চাঁদের দিকে মানুষ পাঠাচ্ছে নাসা
  4. জ্বালানি সংকটে কিউবাকে সহায়তা দেবে রাশিয়া : ক্রেমলিন
  5. আলোচনা ব্যর্থ হলে ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের
  6. জোর করে কেন হরমুজ প্রণালি খুলতে পারছেন না ট্রাম্প?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x