Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ১০ মার্চ ২০২৪
আপডেট: ১১:৪১, ১০ মার্চ ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ১০ মার্চ ২০২৪
আপডেট: ১১:৪১, ১০ মার্চ ২০২৪
আরও খবর
ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে
যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২
হাউসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত জোরদার করবে ডেমোক্র্যাটরা
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ মরদেহ উদ্ধার, বেশিরভাগই নারী ও শিশু
ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল

অস্থায়ী বন্দর নির্মাণ করতে গাজায় যাচ্ছে মার্কিন সামরিক জাহাজ

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ১০ মার্চ ২০২৪
আপডেট: ১১:৪১, ১০ মার্চ ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৩৫, ১০ মার্চ ২০২৪
আপডেট: ১১:৪১, ১০ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রের ‘জেনারেল ফ্রাঙ্ক এস বেসন’ নামের জাহাজটি শনিবার গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। ছবি : ইউএস সেন্ট্রাল কমান্ড

গাজা উপকূলে একটি অস্থায়ী ঘাট নির্মাণের জন্য সরঞ্জাম নিয়ে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ। মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানায়। খবর বিবিসির।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটি থেকে ‘জেনারেল ফ্রাঙ্ক এস বেসন’ নামের জাহাজটি শনিবার যাত্রা শুরু করে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমুদ্রপথে গাজায় সহায়তা পাঠাতে যুক্তরাষ্ট্র ভাসমান বন্দর তৈরি করবে বলে ঘোষণা দিয়েছিলেন।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ‘প্রায় অনিবার্য’ এবং শিশুরা অনাহারে মারা যাচ্ছে। স্থল ও আকাশপথে সাহায্যপণ্য বিতরণ কঠিন ও বিপজ্জনক বলে ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। সহায়তাপণ্যের বহরে গুলিবর্ষণ ও লুটপাট করার পরে স্থলপথে ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এরপর আকাশপথে ত্রাণ বিতরণ করতে গিয়ে শুক্রবার প্যারাসুট সঠিকভাবে না খোলায় সাহায্যপণ্য পড়ে পাঁচজন নিহত হন।

ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জানায়, বাইডেন ঘোষণা দেওয়ার ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন জাহাজটি ছেড়ে গেছে। জাহাজটি গাজায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তাপণ্য সরবরাহ করতে একটি অস্থায়ী ঘাট স্থাপনের জন্য প্রাথমিক সরঞ্জাম বহন করছে।

পেন্টাগন বলেছে, ওই ঘাটটি তৈরি করতে এক হাজার সৈন্যের ৬০ দিন অর্থাৎ দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে তাদের কেউ উপকূলে প্রবেশ করবে না। আর দাতব্য সংস্থাগুলো বলেছে, গাজায় যারা ভুগছেন, তারা এতদিন অপেক্ষা করতে পারবেন না।

এদিকে, প্রায় ২০০ টন খাদ্য বোঝাই একটি সহায়তা জাহাজ সাইপ্রাসের একটি বন্দর থেকে যাত্রা করার জন্য ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। বহু কাঙ্ক্ষিত জাহাজটি সোমবারের আগে ছেড়ে যেতে পারবে বলে আশা করা হচ্ছে। এর আগে ইইউ ঘোষণা দেয়, গাজার নিকটতম ইউরোপীয় দেশ সাইপ্রাস থেকে নতুন সামুদ্রিক রুট চালু হবে যাতে সরাসরি সাহায্য পাঠানো যায়। 

জাহাজটি একটি স্প্যানিশ দাতব্য সংস্থার এবং এতে থাকা খাবার মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন থেকে সরবরাহ করা হয়েছে৷ মার্কিন সেনারা ঘাট তৈরির আগে সমুদ্রপথে সরবরাহ করা কোনো সাহায্যপণ্য কীভাবে নিরাপদে তীরে পৌঁছাবে, তা স্পষ্ট নয়। গাজায় কোনো কার্যকরী বন্দর নেই এবং এর আশপাশের পানির স্তর বড় জাহাজের জন্য খুবই কম। তবে জাহাজটি পরিচালনাকারী সংস্থা ওপেন আর্মসের প্রতিষ্ঠাতা অস্কার ক্যাম্পস বার্তা সংস্থা এপিকে বলেন, গন্তব্যস্থলে (গাজা উপকূলে) ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের একটি দল সাহায্য গ্রহণের জন্য একটি ঘাট তৈরি করছে। তবে এটি প্রকাশ করা হয়নি।

ইসরায়েল সমুদ্রপথে ত্রাণ সরবরাহের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বলেছে, সাইপ্রাসে জাহাজটির ইসরায়েলের মান অনুযায়ী ‘নিরাপত্তা পরীক্ষা’ সম্পন্ন করার পরে সহায়তা প্রদান করতে দেওয়া হবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দেশটির সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান শুরু করে। হামাসের ওই হামলায় ইসরায়েলের প্রায় এক হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫৩ জনকে জিম্মি করা হয়। এরপর ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ৩০ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে অঞ্চলটির হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। চলমান এই সংঘাত ক্রমবর্ধমান মানবিক সংকট তৈরি করেছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা উপত্যকাজুড়ে কমপক্ষে পাঁচ লাখ ৭৬ হাজার মানুষ, অর্থাৎ গাজার জনসংখ্যার এক চতুর্থাংশ খাদ্য নিরাপত্তাহীনতার বিপর্যয়মূলক পর্যায়ের মুখোমুখি হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন গাজা যুক্তরাষ্ট্র
৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
১৫ ফেব্রুয়ারি ২০২৬
ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১
০৮ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
০১ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় এমএসএফের মানবিক কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
১৯ জানুয়ারি ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি হামলা
১৭ জানুয়ারি ২০২৬
গাজার ‘শান্তি বোর্ডের’ পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রকাশ করলেন ট্রাম্প
১৬ জানুয়ারি ২০২৬
গাজার জন্য 'শান্তি বোর্ড' গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প
১৫ জানুয়ারি ২০২৬
গাজা যুদ্ধ বন্ধ পরিকল্পনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু : ট্রাম্পের দূত
১৪ জানুয়ারি ২০২৬
গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল আমিরাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাউসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত জোরদার করবে ডেমোক্র্যাটরা
  2. গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ মরদেহ উদ্ধার, বেশিরভাগই নারী ও শিশু
  3. ফ্রান্সের দাবানলে শত শত গ্রেপ্তার, দায় আসলে কার?
  4. কানাডায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল, বহু বাড়িঘর ধ্বংস
  5. পকেটে ১০ বুলেট, প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে স্কুলছাত্রী
  6. ওমানের সঙ্গে চুক্তি ‘খুব কাছাকাছি’, সমঝোতা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x