Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৪০, ০৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৪০, ০৯ আগস্ট ২০২৬
আরও খবর
সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর সাতজনের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার
বাসচাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত
সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালকের মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু
ত্রিমুখী সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে নিহত ২

যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৪০, ০৯ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৩৫, ০৯ আগস্ট ২০২৬
আপডেট: ১৩:৪০, ০৯ আগস্ট ২০২৬
১ জুলাই কলোরাডো সিটিতে অ্যাস্পেন একরস দাবানলের ওপর অগ্নি প্রতিরোধক রাসায়নিক ফেলার জন্য একটি অগ্নিনির্বাপক বিমান প্রস্তুত হচ্ছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি ফায়ারফাইটিং হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট ও এক ক্রু সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে রিচফিল্ড শহরের কাছে থ্রি ক্রিকস রিজার্ভয়ার এলাকায় সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের চুক্তির অধীনে হেলিকপ্টার পরিবহন পরিষেবা পরিচালনা করছিল। খবর আল জাজিরার। 

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এসআইএফসি) শনিবার (৮ আগস্ট) দুই ক্রুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, দুর্গম পাহাড়ি এলাকা ও ভয়াবহ অগ্নিপরিস্থিতির কারণে উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। শনিবার ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

দাবানলের ঝুঁকির কারণে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধার ও পরিস্থিতি মূল্যায়নের জন্য দমকলকর্মীরা সাময়িকভাবে অভিযান স্থগিত করলেও পরে আবার আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। ডেপুটি ইনসিডেন্ট কমান্ডার টাইলার হেখট বলেন, দুর্ঘটনা তাদের কার্যক্রমের ধরন পরিবর্তন করবে না এবং স্থলকর্মীদের সহায়তায় বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের কাজ অব্যাহত থাকবে।

উটাহর গভর্নর স্পেন্সার কক্স দাবানল নিয়ন্ত্রণের কাজকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, নিহত দুই কর্মীর মরদেহ শনিবার সন্ধ্যায় বিশেষ শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যায় উটাহ হাইওয়ে প্যাট্রোল।

২৭ জুলাই বজ্রপাত থেকে ফিশলেক ন্যাশনাল ফরেস্টে উইডমাউথ-২ দাবানলের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে প্রায় এক লাখ ১১ হাজার একর (৪৫ হাজার হেক্টর) এলাকা পুড়িয়ে দিয়েছে।

শনিবার পর্যন্ত আগুনের মাত্র ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের তীব্রতা এখনও অত্যন্ত বেশি। গাছের মাথা ধরে আগুন ছড়িয়ে পড়া এবং দূরে জ্বলন্ত অঙ্গার ছিটকে নতুন এলাকায় আগুন লাগার মতো পরিস্থিতি আশপাশের জনপদের জন্য হুমকি তৈরি করছে।

চলতি গ্রীষ্মে উটাহে এটি দ্বিতীয় প্রাণঘাতী দাবানল। এর আগে জুনে কলোরাডো সীমান্তের কাছে নোলস ও গোর দাবানল নিয়ন্ত্রণের সময় তিন দমকলকর্মী নিহত হন। পরে ওই ঘটনায় আহত আরেক দমকলকর্মীরও মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্র দাবানল হেলিকপ্টার বিধ্বস্ত পাইলট নিহত

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

২৬ আগস্ট ২০২৬
সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
২৬ আগস্ট ২০২৬
ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
২৫ আগস্ট ২০২৬
ফ্লোরিডায় বজ্রপাতে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেপালে প্রাণঘাতী বন্যার পর ত্রাণ কার্যক্রম শুরু
  2. ট্রাম্পের ধারণা, ইরানি নেতা মোজতবা খামেনি এখনো বেঁচে আছেন
  3. নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫, শতশত পর্যটক নিখোঁজ
  4. হরমুজ প্রণালিতে নতুন রুট চালুর বিষয়ে ইরান-ওমান মতৈক্য
  5. চন্দ্রগ্রহণ বৃহস্পতিবার, যেসব অঞ্চল থেকে দেখা যাবে
  6. বড় ধাক্কা : বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x