Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৯:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৯:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
ইরানে বেসামরিক প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান এরদোয়ানের
এবার ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্প
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলি হামলা, ১ দিনে নিহত ২৩
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল

গাজায় আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতির আশা বাইডেনের

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৯:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৯:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় নিহতদের মরদেহ কবর দেওয়ার সময় বিলাপ করছেন ফিলিস্তিনিরা। ছবি : এএফপি

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ‘আগামী সোমবারের মধ্যে’ যুদ্ধবিরতি হবে বলে আশা প্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের নিয়ে চলমান আলোচনায় কিছু অগ্রগতির খবর প্রকাশের পরপরই এমনটা জানালেন তিনি।

বাইডেন বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, আমরা (যুদ্ধবিরতি চুক্তির) কাছাকাছি আছি।’ 

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের বন্দুকধারীরা হামলা চালিয়ে প্রায় এক হাজার ২০০ লোককে হত্যা করে। ওই সময় হামাস ২৫৩ জনকে জিম্মিও করেছিল, যাদের মধ্যে বেশ কয়েকজনকে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। ওই হামলার পরেই ইসরায়েল গাজায় বড় ধরনের বিমান ও স্থল অভিযান শুরু করে।

গাজা উপত্যকায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই অঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ২৯ হাজার ৭৮২ জন নিহত হয়েছে, যার মধ্যে শুধু রোববারই ৯০ জন।

ইসরায়েলের প্রধান মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন নিউইয়র্ক সিটিতে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা কাছাকাছি। আমরা এখনও (আলোচনা) শেষ করিনি। আমার আশা, আগামী সোমবারের মধ্যে আমরা যুদ্ধবিরতি করতে পারব।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সোমবার বলেন, গত কয়েকদিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় ‘অগ্রগতি’ হয়েছে। তবে হামাস সর্বশেষ প্রস্তাবিত চুক্তিটি গ্রহণ করবে কিনা, তা স্পষ্ট নয়।

মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘মিসর, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে আমরা যে আলোচনা করেছি, তাতে অগ্রগতি হয়েছে।’

গত সপ্তাহে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। পরিবর্তে দেশটি নিজস্ব অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে এবং গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে আক্রমণ না করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছে।

ইসরায়েলের সরকার বলেছে, নতুন স্থল অভিযানের আগে গাজা উপত্যকার কিছু অংশ থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য তাদের সেনাবাহিনীর কাছ থেকে পরিকল্পনা হাতে পেয়েছে।

রাফাহতে এ ধরনের আক্রমণ না করার জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে ইসরায়েল। অব্যাহত ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার অন্যান্য অংশ থেকে পালিয়ে বহু ফিলিস্তিনি শরণার্থীর শহরটিতে আশ্রয় নিয়েছে।

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ পদত্যাগ করেছেন। যারা পশ্চিম তীরের কিছু অংশও পরিচালনা করেন।  প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এতে একটি টেকনোক্র্যাটিক সরকার আসার পথ তৈরি হয়েছে। মাহমুদ আব্বাস পিএ সংস্কারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে রয়েছে, যাতে তারা ইসরায়েল-হামাস যুদ্ধ শেষ হওয়ার পরে গাজা শাসন করতে পারে।

গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অঞ্চলের জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, যাতে পিএ’র জন্য কোনো ভূমিকার কথা উল্লেখ করা হয়নি।

ইসরায়েল-ফিলিস্তিন হামাস যুদ্ধবিরতি গাজা উপত্যকা

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল-ফিলিস্তিন

১৫ ফেব্রুয়ারি ২০২৬
ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১
০৮ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই বছর পর রাফা সীমান্ত খুলেছে ইসরায়েল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের জন্য প্রস্তুত থাকুন : ইরান
  2. ইরান অভিযানের কোনো সময়সীমা নেই : ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী
  3. হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে করারোপ করতে পারে ইরান
  4. লেবাননে ৬০ টন ত্রাণ পাঠাচ্ছে ফ্রান্স
  5. ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : ফ্রান্স
  6. অস্থির লেনদেন শেষে নিম্নমুখী যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x