Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩৫, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২০:৩৬, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩৫, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২০:৩৬, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা : খাদ্যপণ্য, সার ও পাটখাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
সীমান্তে পাকিস্তানের বিমান হামলা ও স্থল অভিযান, আফগানিস্তানে হতাহত বহু
পাকিস্তানের করাচিতে বিকট বিস্ফোরণ ও তীব্র গোলাগুলি
আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩৫, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২০:৩৬, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
২০:৩৫, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ২০:৩৬, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ছবি : এএফপি

পাকিস্তানে জাতীয় নির্বাচনে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপরও কয়েকটি কেন্দ্রে ভোটাররা নির্ধারিত সময়ের আগে উপস্থিত হলেও ওই সময়ে ভোটগ্রহণ শেষ না হওয়ায় দেশটির নির্বাচন কমিশন আরও দুই ঘণ্টা সময় বাড়ায়। সেই সময়ও শেষ হয়েছে। এখন চলছে গণনা।

ভোট চলাকালে কয়েকটি বিচ্ছিন্ন হামলা ও সংঘাতে ঘটেছে হতাহতের ঘটনা। ভোট শুরু আগেও এমন শঙ্কার কথা জানিয়েছিলেন অনেক প্রার্থী। একইসঙ্গে তারা বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি হতে পারে বলেও অভিযোগ করেছিলেন। খবর এএফপি ও আল-জাজিরার।

ফরাসি গণমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮০ লাখ। এদের প্রায় অর্ধেকের বয়স ৩৫ বছরের কম।

তবে, সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি আশানরূপ ছিল না বলে দাবি করেছে বিভিন্ন মাধ্যম। অন্যদিকে, এমন একটি দিনে সারা দেশে বন্ধ হয়ে যায় মোবাইল ফোন নেটওয়ার্ক। আর ভোট চলাকালে সারা দেশে কমপক্ষে সাতজন মারা যায়।

নিজস্ব কর্মীদের বরাতে এএফফি বলছে, ভোটগ্রহণের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের দরজা বন্ধ করে দেওয়া হয়। তবে, এর আগেই যারা ভোটকেন্দ্রের প্রাঙ্গণে হাজির হয়েছিলেন, তাদের ভোট দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সময় শেষ হওয়ার আগেই একটি বিবৃতিতে এমন নির্দেশনা দিয়ে বলেছিল, ‘নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও ভোট কেন্দ্রের প্রাঙ্গণ বা প্রান্তরে আগে উপস্থিত হয়েছে এমন ভোটারদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’

আল-জাজিরার লাইভ আপডেটে বলা হয়েছে, বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।  

এই নির্বাচনে পিটিআইয়ের নির্বাচনি প্রতীক (ক্রিকেট ব্যাট) বাতিল করা হয়। পাশাপাশি ব্যালট পেপার থেকেও তাদের প্রতীক সরিয়ে ফেলা হয়। দলটির নেতাদের বাধ্য করা হয় স্বতন্ত্রভাবে দাঁড়াতে। এছাড়া পিটিআই প্রধান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি ও অবৈধভাবে বিয়ে করার জন্য দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

পিএমএল-এন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও দলটির প্রধান নওয়াজ শরীফ এই নির্বাচনের পর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে কোয়ালিশন করে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে আছেন। বিলাওয়াল ভুট্টো ও আসিফ আলি জারদারির নেতৃত্বাধীন পিপিপি পারিবারিক রাজনীতির আরেকটি অনন্য উদাহরণ।  তবে যে দলই ক্ষমতায় আসুক না কেন রাজনৈতিকভাবে বিভক্ত এই দেশটির অর্থনীতি এখন ভঙ্গুরপ্রায়। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, উত্থান-পতনের রাজনীতিতে জর্জরিত দেশটির সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নিস্পৃহ ভাব। তবে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) অধিকাংশ আসন পাবে বলে  মনে করছেন তারা।

পাকিস্তান ভোটগ্রহণ গণনা

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

০৩ জুলাই ২০২৬
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০
২৯ জুন ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা : খাদ্যপণ্য, সার ও পাটখাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
২৮ জুন ২০২৬
পাকিস্তানের করাচিতে বিকট বিস্ফোরণ ও তীব্র গোলাগুলি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে পতন
  2. গাজার প্রশাসনিক কমিটি বিলুপ্তির ঘোষণা দিল হামাস
  3. ১০ লাখের বেশি শেয়ার বিক্রি করবেন ব্যাংক এশিয়ার উদ্যোক্তা
  4. শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক
  5. সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রুশ হামলায় কিয়েভে নিহত ১১
  6. ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x