হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব কমেছে, কিন্তু ‘হারিয়ে যায়নি’

আন্তর্জাতিক বাজারে জলপথ দিয়ে তেল পরিবহণ পুনরায় শুরু হওয়ায় হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব কিছুটা কমেছে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষির ক্ষেত্রে তেহরান এখনো তাদের মূল কৌশলগত সুবিধা পুরোপুরি হারায়নি বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নেগার মোর্তাজাভি। খবর আল জাজিরার।‘দি ইরান পডকাস্ট’-এর সঞ্চালক ও জ্যেষ্ঠ বিশ্লেষক নেগার মোর্তাজাভি আল জাজিরাকে বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বেড়ে যাওয়া এটিই...