সামরিক পদক্ষেপ নেওয়ার মতো ‘ইরান থেকে কোনো হুমকি’ নেই : আইজেনকোট

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার মতো সরাসরি হুমকি তিনি দেখছেন না। খবর আল জাজিরার।এক সংবাদ সম্মেলনে আইজেনকোট বলেন, ‘ইরানি হুমকি ইসরায়েল রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুতর হুমকি, তবে এই মুহূর্তে আমি ইসরায়েলের প্রতি এমন কোনো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি দেখছি না, যার জন্য নতুন সরকার গঠনের আগেই কোনো পদক্ষেপ নিতে হবে।...