সামরিক পদক্ষেপ নেওয়ার মতো ‘ইরান থেকে কোনো হুমকি’ নেই : আইজেনকোট
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার মতো সরাসরি হুমকি তিনি দেখছেন না। খবর আল জাজিরার।
এক সংবাদ সম্মেলনে আইজেনকোট বলেন, ‘ইরানি হুমকি ইসরায়েল রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুতর হুমকি, তবে এই মুহূর্তে আমি ইসরায়েলের প্রতি এমন কোনো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি দেখছি না, যার জন্য নতুন সরকার গঠনের আগেই কোনো পদক্ষেপ নিতে হবে।’
আইজেনকোট আরও বলেন, ‘ইরানের দিক থেকে সবচেয়ে বড় হুমকি হলো দেশটির কাছে থাকা ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যা এখনো ধ্বংস বা সরানো হয়নি। আমাদের সেগুলোর দিকেই মূল মনোযোগ দিতে হবে।’
উল্লেখ্য, রোববার ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোটের দলের মধ্যে একটি ঐক্যের সরকার গঠনের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। গত অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি আসন পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১৩টি আসন কম।
সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে, তবে প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ আছে।

এনটিভি অনলাইন ডেস্ক