Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ৩১ আগস্ট ২০২২
আপডেট: ১৩:২৩, ৩১ আগস্ট ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ৩১ আগস্ট ২০২২
আপডেট: ১৩:২৩, ৩১ আগস্ট ২০২২
আরও খবর
ইরানের সম্পদ বাজেয়াপ্ত করে উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
খেলোয়াড়রা ভিসা পেলেও কর্মকর্তাদের মার্কিন ভিসা না দেওয়ার অভিযোগ ইরানের
ইরান যুদ্ধ : গোপনে আরেক মুসলিম দেশে সেনা ও অস্ত্র পাঠায় ইসরায়েল
কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম : যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস

৩ সেপ্টেম্বর ফের চাঁদে রকেট পাঠানোর চেষ্টা করবে নাসা

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ৩১ আগস্ট ২০২২
আপডেট: ১৩:২৩, ৩১ আগস্ট ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:২০, ৩১ আগস্ট ২০২২
আপডেট: ১৩:২৩, ৩১ আগস্ট ২০২২
নাসার পরবর্তী-প্রজন্মের আর্টেমিস-১ রকেট চাঁদের উদ্দেশে উড়াল দেবে। ছবি : সংগৃহীত

মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস প্রকল্পের আওতায় চন্দ্রাভিযানে প্রাথমিক ধাক্কার পর রকেট উৎক্ষেপণের নতুন দিন হিসেবে আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) নির্ধারণ করেছে সংস্থাটি। স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিট (বাংলাদেশ সময় রোববার রাত ১২টা ১৭ মিনিট) থেকে পরবর্তী ২ ঘণ্টার মধ্যে উৎক্ষেপণের প্রচেষ্টা চালানো হবে।

আজ বুধবার নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

গত সোমবার নাসার আর্টেমিস ১ অভিযানের অংশ হিসেবে এসএলএস রকেট ও এর ওপর বসানো মনুষ্যবিহীন ক্যাপসুল ওরিওনের চাঁদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে ৬টা থেকে শুরু করে পরবর্তী ২ ঘণ্টা ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে রকেটের উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।

গতকাল মঙ্গলবার অভিযানের ব্যবস্থাপকরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেন এবং ২৯ আগস্ট উৎক্ষেপণ প্রয়াস ব্যর্থ হওয়ার কারণ নিয়ে বৈঠক করেন।

নাসা জানিয়েছে, সোমবার আর্টেমিসের কর্মীরা রকেটের ৪টি আরএস-২৫ ইঞ্জিনের তাপমাত্রাকে প্রায় মাইনাস ৪২০ ডিগ্রি ফারেনহাইটে নামিয়ে আনতে সক্ষম হন। তবে ৩ নম্বর ইঞ্জিনের তাপমাত্রা অন্যগুলোর তুলনায় অপেক্ষাকৃত বেশি ছিল। এছাড়াও, কর্মীরা পার্জ ক্যান নামক একটি যন্ত্রাংশ থেকে হাইড্রোজেন নিসৃত হওয়ার বিষয়টি চিহ্নিত করেন। তবে 'হাইড্রোজেন লিক' সারাতে বেশি সময় নেননি নাসার প্রকৌশলী দল।

বিবিসির প্রতিবেদন মতে, সোমবারের অভিযান ব্যর্থ হওয়ার কারণটি ইঞ্জিন নয়, বরং যে প্রক্রিয়ায় ইঞ্জিনগুলোকে ফ্লাইটের জন্য প্রস্তুত করা হয়, তাতে কিছু সমস্যা ছিল।

এ সমস্যার মোকাবিলায় প্রকৌশলীরা শনিবার ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়াটি ৪৫ মিনিট আগে থেকেই শুরু করবেন, যাতে উৎক্ষেপণের সময় আর কোনো ঝামেলা না হয়।

যুক্তরাষ্ট্র নাসা চাঁদে রকেট আর্টেমিস-১

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৫ ঘন্টা আগে
ইরানের সম্পদ বাজেয়াপ্ত করে উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
০৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম : যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
০৪ জুন ২০২৬
মার্কিন প্রতিনিধি পরিষদে ইরান সংক্রান্ত বিল পাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৭
  2. এমপির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে মামলা ঠুকলেন অভিনেত্রী
  3. ইরানের আর ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে : ট্রাম্প
  4. দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  5. তাপপ্রবাহে স্ত্রী-সন্তানের মৃত্যু, দুই কবরে হাত রেখে বিদায় নিলেন সোবহানও
  6. পাইলটের আংটি বদল নিয়ে ভারতজুড়ে শোরগোল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x